এক্সপ্লোর

West Bengal Weather : আজ স্বস্তি, কাল থেকে আরও বাড়বে তাপমাত্রা, কোথায় পৌঁছবে কলকাতার গরম?

Weather Update Kolkata: বুধবার চরম তাপপ্রবাহের সতর্কবার্তা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর দক্ষিণ ২৪ পরগনা পশ্চিম বর্ধমান বাঁকুড়া বীরভূম জেলাতে।

ঝিলম করঞ্জাই, কলকাতা : প্রবল গরমে জ্বলে পুড়ে খাক শহর থেকে গ্রাম। ফের বুধবার থেকে বাড়বে তাপমাত্রা, বলছে আবহাওয়া দফতর। ফের চরম তাপপ্রবাহ চলবে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায়। কলকাতাতেও বইবে লু। মঙ্গলবার সকালের দিকে আংশিক মেঘলা আকাশ থাকতে পারে। তাই তাপমাত্রা কিছুটা কম অনুভূত হবে। মঙ্গলে কলকাতা ও হাওড়ায় তাপপ্রবাহ থাকবে না। মঙ্গলবার তাপপ্রবাহের পরিস্থিতি উত্তর ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর ,ঝাড়গ্রাম ,পুরুলিয়া, বাঁকুড়া ,হুগলি ,পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়াতে।  চরম তাপপ্রবাহ থাকবে বঙ্গের দু এক জায়গায়।  পূর্ব মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা ও পশ্চিম বর্ধমান জেলায় তীব্র হবে গরমের কষ্ট। 

ফের তাপপ্রবাহ, কবে কোন জেলায়?

বুধবার চরম তাপপ্রবাহের সতর্কবার্তা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর দক্ষিণ ২৪ পরগনা পশ্চিম বর্ধমান বাঁকুড়া বীরভূম জেলাতে। বুধবার 
কলকাতা সহ বাকি জেলায় তাপপ্রবাহের সতর্কবার্তা রয়েছে। বৃহস্পতি ও শুক্রবার চরম তাপপ্রবাহের সতর্কবার্তা থাকবে ৯ জেলাতে। পূর্ব ও পশ্চিম মেদিনীপুর উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা পূর্ব পশ্চিম বর্ধমান হুগলি বাঁকুড়া বীরভূম জেলাতে চরম তাপপ্রবাহ চলবে। কলকাতা সহ বাকি জেলাতে তাপপ্রবাহের সতর্কবার্তা জারি থাকবে। 

আরও পড়ুন:SSC নিয়োগ দুর্নীতি মামলায় স্কুলে ২৫ হাজার ৭৫৩জনের চাকরি বাতিল করল হাইকোর্ট

উত্তরবঙ্গের আবহাওয়া

উত্তরবঙ্গের উপরের দিকে জেলাগুলিতেও তাপমাত্রা বাড়বে, বৃষ্টির পরিমাণ কমবে। গরম বাড়বে। মালদা ও দুই দিনাজপুর জেলাতে তাপমাত্রা বাড়তে পারে। বুধবার থেকে শুক্রবার পর্যন্ত তাপপ্রবাহের সতর্কবার্তা এই দুই জেলাতেও। উত্তরবঙ্গেও তাপপ্রবাহের প্রভাব পড়েছে। নিচের দিকে জেলাগুলিতে গরম ও অস্বস্তিকর আবহাওয়া রয়েছে। অন্যদিকে উপরের দিকে জেলাগুলিতে ক্রমশ বৃষ্টি কমে যাবে, বাড়বে তাপমাত্রা। দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়িতে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হবে। 

কলকাতার তাপমাত্রা 

 ১৯৮০ সালের এপ্রিল মাসে তাপমাত্রা ৪১.৭ ডিগ্রি সেলসিয়াসে উঠেছিল। সেবার রেকর্ড গরম পড়েছিল কলকাতায়। সর্বোচ্চ তাপমাত্রায় হয়েছিল রেকর্ড। এখনও পর্যন্ত কলকাতার পারদ ৪০.৮ ডিগ্রি সেলসিয়াস স্পর্শ করেছে। একটানা ৪০ এর উপর কলকাতার তাপমাত্রা আট দিন ছিল ২০১৬ য় ও ২০০৯ সালে। ২০২৩ সালেও কলকাতায় ৫ দিন ছিল ৪০-এর উপর সর্বোচ্চ তাপমাত্রা । ২০২৪ এ মাত্র দুদিন কলকাতায়  টানা ৪০ ডিগ্রির উপরে ছিল তাপমাত্রা ।  

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।  

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live : ভাঙড় থানার বাইরে বসিয়ে তৃণমূলের সওকত মোল্লাকে জেরা
ভাঙড় থানার বাইরে বসিয়ে তৃণমূলের সওকত মোল্লাকে জেরা
Saokat Molla: ভাঙড়ে থানার বাইরে বসিয়ে জেরা করা হল প্রাক্তন তৃণমূল বিধায়ক সওকত মোল্লাকে, উত্তেজিত জনতা ছুঁড়ল ডিম
ভাঙড়ে থানার বাইরে বসিয়ে জেরা করা হল প্রাক্তন তৃণমূল বিধায়ক সওকত মোল্লাকে, উত্তেজিত জনতা ছুঁড়ল ডিম
Gupta Brothers: কলকাতায় গুপ্তা ব্রাদার্সের দোকানে গুণ্ডাগিরি বিজেপি নেতার, মিষ্টি পছন্দ না হওয়ায় দোকানের কর্মচারীকে মার
কলকাতায় গুপ্তা ব্রাদার্সের দোকানে গুণ্ডাগিরি বিজেপি নেতার, মিষ্টি পছন্দ না হওয়ায় দোকানের কর্মচারীকে মার
Calcutta High Court: কে হবেন রাজ্যের বিরোধী দলনেতা? ঋতব্রত না শোভনদেব? কলকাতা হাইকোর্ট জানিয়ে দিল...
কে হবেন রাজ্যের বিরোধী দলনেতা? ঋতব্রত না শোভনদেব? কলকাতা হাইকোর্ট জানিয়ে দিল...

ভিডিও

KMC News | পুরসভার শিক্ষা দফতরের সামনে কর্মহীন শিক্ষকদের অবস্থান-বিক্ষোভ | ABP Ananda LIVE
Sumit Roy | ডেবরায় চাকরির নামে প্রতারণার মামলায় কাল ফের সমন | ABP Ananda LIVE
Goalpokhar Clash | জমিবিবাদকে কেন্দ্র করে রণক্ষেত্র গোয়ালপোখর, জখম বেশ কয়েকজন | ABP Ananda LIVE
Weather News | প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত দক্ষিণবঙ্গ, ৩ দিন ধরে জলবন্দি হলদিয়ার সব ওয়ার্ড | ABP Ananda LIVE
DA News | ইন্দু মলহোত্রা কমিটির মুখোমুখি হওয়ার জন্য প্রতিনিধিদের নাম জানানোর নির্দেশ সুপ্রিমকোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget