এক্সপ্লোর

West Bengal Weather Update: আবার বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টি ! হতে পারে শিলাবৃষ্টিও, আগামী কয়েকদিন কবে কোথায় কেমন থাকবে আবহাওয়া?

West Bengal Weather Forecast: শুধু দক্ষিণবঙ্গ নয়, উত্তরবঙ্গের জেলাগুলিতেও চলবে ঝড়বৃষ্টি। কী জানাল আলিপুর আবহাওয়া দফতর?

West Bengal Weather Update: আবারও ঝড়বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। হাল্কা থেকে মাঝারি ঝড়বৃষ্টি হতে পারে একাধিক জেলায়। বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস। আজ ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাঁকুড়া, পুরুলিয়া, হুগলি, উত্তর ২৪ পরগনা এবং পশ্চিম মেদিনীপুর জেলায়। ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। 

আগামীকাল অর্থাৎ ৩১ মার্চ মঙ্গলবারও দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস। হাল্কা থেকে মাঝারি বৃষ্টিই হবে মূলত। সঙ্গে বইবে ঝোড়ো হাওয়া। বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির আভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। আগামীকাল বৃষ্টি হতে পারে হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান, নদিয়া, উত্তর এবং দক্ষিণ ২৪ পরগনা ও বাঁকুড়া জেলায়। শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে বাঁকুড়া, হুগলি ও পূর্ব বর্ধমান জেলায়। ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। 

এপ্রিলের প্রথম দিন দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিসে। ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং নদিয়া জেলায় ১ এপ্রিল হাল্কা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানানো হয়েছে আলিপুর আবহাওয়া দফতরের তরফে। অন্যান্য জেলায় আবহাওয়া শুকনোই থাকবে। ২ থেকে ৪ এপ্রিল পর্যন্ত দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টির সম্ভাবনা নেই। শুকনোই থাকবে আবহাওয়া। ৫ এপ্রিল ফের হাল্কা বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। বজতবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টি হবে বলেই জানিয়েছে হাওয়া অফিস। পুরুলিয়া, ঝাড়োগ্রাম, পশ্চিম বর্ধমান এবং বাঁকুড়া জেলায় ৫ এপ্রিল হাল্কা ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যান্য জেলার আবহাওয়া শুকনোই থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস। 

শুধু দক্ষিণবঙ্গেই নয়, আগামী কয়েকদিন উত্তরবঙ্গের কাধিক জেলাতেও বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মূলত হাল্কা বৃষ্টিই হবে। তবে উত্তরের কয়েকটি জেলায় শিলাবৃষ্টির সম্ভাবনাও রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস। আগামীকাল অর্থাৎ ৩১ মার্চ থেকে আগামী ৫ এপ্রিল পর্যন্ত চলবে এই ঝড়বৃষ্টির প্রভাব। তার সঙ্গে বইবে ঝোড়ো হাওয়াও। প্রতি ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে, কখনও বা ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বইতে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, দার্জিলিং, কালিম্পং - উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই আগামী কয়েকদিন বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানানো হয়েছে হাওয়া অফিসের তরফে। 

সেরা শিরোনাম

Singur Factory: সিঙ্গুরে তৈরি হবে কারখানা, শিল্পের মুখ দেখতে চলেছে সিঙ্গুরবাসী ? বড় বার্তা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারের
সিঙ্গুরে তৈরি হবে কারখানা, শিল্পের মুখ দেখতে চলেছে সিঙ্গুরবাসী ? বড় বার্তা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারের
Kunal Ghosh: 'কারণে অকারণে তেল মারা...', সোশ্যাল মিডিয়ায় দলেরই একাংশকে বিঁধলেন কুণাল ঘোষ, কী লিখেছেন তিনি ?
'কারণে অকারণে তেল মারা...', সোশ্যাল মিডিয়ায় দলেরই একাংশকে বিঁধলেন কুণাল ঘোষ, কী লিখেছেন তিনি ?
West Bengal News Live Updates: বসিরহাটে তৃণমূল ছেড়ে NCPI-তে যোগদানের হিড়িক
বসিরহাটে তৃণমূল ছেড়ে NCPI-তে যোগদানের হিড়িক
Kalyan Banerjee Vs Abu Taher: 'মুর্শিদাবাদে ৩টে MP বের করব, আবু তাহের গদ্দার', হুঙ্কার কল্যাণের, পাল্টা কী বলছেন NCPI সাংসদ
'মুর্শিদাবাদে ৩টে MP বের করব, আবু তাহের গদ্দার', হুঙ্কার কল্যাণের, পাল্টা কী বলছেন NCPI সাংসদ

ভিডিও

Sovandev Chatterjee | ঋতব্রত-আখরুজ্জামানের বিরুদ্ধে থানায় শোভনদেব
Special Summary Revision | ২৩ নভেম্বর প্রকাশিত হচ্ছে না খসড়া ভোটার তালিকা | কবে প্রকাশিত হবে?
West Bengal Police Reshuffle | রাজ্য পুলিশের বেশ কয়েকটি পদে রদবদল | ABP Ananda
Birbhum News | বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলকে নতুন সমন | ABP Ananda
Goalpokhar News | ঘুষ নিতে গিয়ে ACB-র হাতে গ্রেফতার পুলিশ অফিসার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Uttar Pradesh News: বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
US-India Relations: ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
Devdutt Padikkal: নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
Sanjay Raut: ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
Prosenjit Bag BJP: বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Embed widget