এক্সপ্লোর

Kolkata Weather: আজ ফের ১৫- র নীচে নামল শহরের পারদ, আগামী কয়েকদিন কলকাতায় কতটা শীত থাকবে?

West Bengal Weather: আজ ফের ১৫ র নীচে নেমেছে তাপমাত্রা। কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা  ১৪.৯। আগামী কয়েকদিন আরও নামবে পারদ। 

আবির দত্ত, কলকাতা : বছর শেষে রাজ্যজুড়ে জাঁকিয়ে শীতের সম্ভাবনা। আজও ১৫ ডিগ্রি সেলসিয়াসের নীচে নামল কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা। আজ শহরের সর্বনিম্ন তাপমাত্রা ১৪.৯ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে দশমিক ৪ ডিগ্রি বেশি। শুকনো আবহাওয়া থাকার কারণে আগামী কয়েকদিন ক্রমশ কমবে কলকাতা-সহ গোটা রাজ্যের তাপমাত্রা। আবহাওয়া দফতর সূত্রে এমনটাই খবর। ফলে বছর শেষে জাঁকিয়ে শীত অনুভব করবেন রাজ্যবাসী। আজ ফের ১৫ ডিগ্রি সেলসিয়াসের নীচে নেমেছে কলকাতার তাপমাত্রা। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৪.৯ সেলসিয়াস। আগামী কয়েকদিন আরও নামবে পারদ। গোটা রাজ্যের তাপমাত্রাও ক্রমে নিম্নমুখী। পশ্চিমের জেলাগুলিতেও জাঁকিয়ে শীত। পশ্চিমাঞ্চলের পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূমে তাপমাত্রা আগামী কয়েকদিন ১০ থেকে ১৪ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে পারে। 

আগামীকাল বড়দিন। ক্রিসমাসে কলকাতা-সহ পার্শ্ববর্তী এলাকায় শীতের আমেজ ভরপুর বজায় থাকবে, একথা আগেই জানিয়েছিল আলিপুর আবহাওয়া দফতর। ২৫ ডিসেম্বর থেকে পারদ পতনের সম্ভাবনাও রয়েছে। ২ থেকে ৩ ডিগ্রি তাপমাত্রা কমতে পারে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই। সেই সঙ্গে থাকবে ঘন কুয়াশার দাপটও। রাতে এবং ভোরের দিকে শীতের আমেজ বেশি অনুভূত হবে। বইবে ঠান্ডা হাওয়াও। এর আগেও কলকাতার তাপমাত্রা নেমেছে ১৫ ডিগ্রি সেলসিয়াসের নীচে। ক্রিসমাস এবং বছর শেষে নতুন বছরকে স্বাগত জানানোর সময় দক্ষিণবঙ্গবাসী শীতের আমেজ ভালভাবেই উপভোগ করতে পারবেন বলে অনুমান করা হচ্ছে। দার্জিলিং ও পার্বত্য অঞ্চলে তাপমাত্রা থাকবে ৪ থেকে ৬ ডিগ্রি সেলসিয়াস। উত্তরের দিকে জেলাগুলিতে ঘন কুয়াশার দাপট থাকতে পারে। 

বর্তমানে পশ্চিমবঙ্গের জন্য বর্তমানে কোনও ওয়েদার সিস্টেম নেই। আবহাওয়া শুষ্ক থাকবে। আগামী এক সপ্তাহ বৃষ্টির সম্ভাবনা নেই। পরিষ্কার আবহাওয়া থাকবে পশ্চিমবঙ্গের সব জেলাতে। রোদ ঝলমলে আবহাওয়াই মূলত পাওয়া যাবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। বছরের শেষলগ্নে, আগামী কয়েকদিনে স্বাভাবিকের থেকে তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে বলে জানানো হয়েছে আলিপুর আবহাওয়া দফতরের তরফে। দক্ষিণের জেলাগুলিতেও মাঝারি ধরনের কুয়াশার দাপট থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস। দৃশ্যমানতা বেশ কিছুটা কম। 

গত কয়েকদিনে তাপমাত্রা বেশ কিছুটা কমেছে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। বিশেষ করে দিনের তাপমাত্রা। গত সপ্তাহ থেকেই বেশ কনকনে ঠান্ডা অনুভূত হচ্ছে। তাপমাত্রা তো কমেইছে। সেই সঙ্গে বাতাসে রয়েছে যথেষ্ট শিরশিরানি। বইছে ঠান্ডা হাওয়াও। জাঁকিয়ে শীতের অনুভূতি পেয়েছেন দক্ষিণবঙ্গবাসী। আগামী কয়েকদিনও আবহাওয়া এমনই থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস। কলকাতা এবং পার্শ্ববর্তী এলাকার থেকে কিছুটা বেশি ঠান্ডা থাকবে পশ্চিমের জেলাগুলিতে। অর্থাৎ কলকাতার থেকে কিছুটা কম থাকবে এইসব জেলার তাপমাত্রা। 

সেরা শিরোনাম

News Live: অসুস্থ প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের স্ত্রী মীরা ভট্টাচার্য, দেখতে গেলেন মুখ্যমন্ত্রী
অসুস্থ প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের স্ত্রী মীরা ভট্টাচার্য, দেখতে গেলেন মুখ্যমন্ত্রী
Bowbazar Metro: কাজ শেষের পর কেটেছে ২ বছর, তাও মেরামত হয়নি ফাটল, এখনও ঘরে ফিরতে পারেননি বউবাজারের বহু মানুষ
কাজ শেষের পর কেটেছে ২ বছর, তাও মেরামত হয়নি ফাটল, এখনও ঘরে ফিরতে পারেননি বউবাজারের বহু মানুষ
West Bengal News LIVE: অন্নপূর্ণার টাকা পাবেন সকলে, ১জনও বঞ্চিত হবেন না, রাজ্যবাসীকে আশ্বাস মুখ্যমন্ত্রীর
অন্নপূর্ণার টাকা পাবেন সকলে, ১জনও বঞ্চিত হবেন না, রাজ্যবাসীকে আশ্বাস মুখ্যমন্ত্রীর
TMC News: ফের একবার হালিশহরে আক্রান্ত তৃণমূলকর্মীর পরিবারের সদস্য, অভিযোগের তীর বিজেপির দিকে
ফের একবার হালিশহরে আক্রান্ত তৃণমূলকর্মীর পরিবারের সদস্য, অভিযোগের তীর বিজেপির দিকে

ভিডিও

Amit Shah on Siliguri Corridor | নজরে সীমান্ত সুরক্ষা, শিলিগুড়ি করিডর নিয়ে বৈঠকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী
Amit Shah - Siliguri News | নজরে পাহাড়, শিলিগুড়িতে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর | ABP ANANDA LIVE
TMC - BJP News | ভোটাভুটিতে তৃণমূল পরিচালিত পঞ্চায়েত বিজেপির দখলে। বিজেপির দখলে বাঁকুড়ার জগদল্লা ১ নম্বর গ্রাম পঞ্চায়েত
Suvendu Adhikari on Mamata Banerjee | 'বাংলা থেকে সনাতন সংস্কৃতি হারিয়ে গেছিল', মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা মুখ্যমন্ত্রীর
Suvendu Adhikari on Annapurna Divas | '১৭ সেপ্টেম্বর মোদিজির জন্মদিনে পালন হবে অন্নপূর্ণা দিবস' | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Belgium Royal Family: মেলামেশার পর মাকে স্বীকৃতি দেননি যুবরাজ, DNA পরীক্ষায় সত্য বেরিয়ে এল, অধিকার ছিনিয়ে আনলেন সেলসম্যান ছেলে
মেলামেশার পর মাকে স্বীকৃতি দেননি যুবরাজ, DNA পরীক্ষায় সত্য বেরিয়ে এল, অধিকার ছিনিয়ে আনলেন সেলসম্যান ছেলে
Bank of Baroda: কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
Bihar Accident: অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
Homelessness in Britain: দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
Suvendu Adhikari : 'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Jadavpur University Tension: ‘যাদবপুরে একশ্রেণির টুকড়ে টুকড়ে গ্যাং, জিহাদি…জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই’, ভবানীপুরে বললেন শুভেন্দু অধিকারী
‘যাদবপুরে একশ্রেণির টুকড়ে টুকড়ে গ্যাং, জিহাদি…জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই’, ভবানীপুরে বললেন শুভেন্দু অধিকারী
IND vs SL: কোচ গম্ভীরের আমলে প্রথমবার এই কীর্তি গড়ার হাতছানি ভারতের সামনে, কী বলছে রেকর্ডবুক?
কোচ গম্ভীরের আমলে প্রথমবার এই কীর্তি গড়ার হাতছানি ভারতের সামনে, কী বলছে রেকর্ডবুক?
Embed widget