এক্সপ্লোর

Landslide : টানা বৃষ্টিতে জাতীয় সড়কে ধস, এই অংশে যান চলাচল ব্যাহত

West Bengal Weather Update: টানা বৃষ্টিতে পাহাড়ে ফের ধস। ১০ নম্বর জাতীয় সড়কের ২ জায়গায় ধস নেমেছে।

উত্তরবঙ্গ: টানা বৃষ্টিতে পাহাড়ে ফের ধস। ১০ নম্বর জাতীয় সড়কের ২ জায়গায় ধস নেমেছে। সেবক ও ২৯ মাইলে ধস নেমে ইতিমধ্যেই যান চলাচল ব্যাহত। উত্তরবঙ্গ জুড়ে বিভিন্ন অংশে চলছে দফায় দফায় বৃষ্টি। তারই মধ্যেই ফের দুর্যোগের পূর্বাভাস।

আরও পড়ুন, হলুদ সতর্কতা, আগামী ২-৩ ঘন্টার মধ্যে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের পূর্বাভাস দক্ষিণবঙ্গে

 মূলত আগেই আবহাওয়া দফতর জানিয়েছিল, দার্জিলিং, কালিম্পং সহ পার্বত্য এলাকায় ধস নামতে পারে।তিস্তা তোর্সা জলঢাকা রাইডাকসহ নদীতে জলস্তর বিপদসীমার উপরে বইতে পারে। জলস্তর বাড়বে। নিচু এলাকা প্লাবিত হতে পারে। সর্ষের ক্ষতি হতে পারে।আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, রাত থেকেই শুরু হয়েছে একটানা বৃষ্টি। টানা বৃষ্টিতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। জলমগ্ন ধূপগুড়ি পৌরসভার একাধিক নিচু এলাকা,পাহাড় ও সমতলে অবিরাম বৃষ্টির জেরে একাধিক নদীর জলস্তর দ্রুত বাড়তে শুরু করেছে। বিশেষ করে তিস্তা, জলঢাকা, চেল, ঘিস-সহ বিভিন্ন পাহাড়ি নদীতে জল বেড়েছে। চামুর্চী নদীর জলস্তরও ক্রমশ বৃদ্ধি পাচ্ছে, নদীগুলির জলস্তর বাড়তে থাকায় নদী সংলগ্ন এলাকার বাসিন্দাদের মধ্যে উদ্বেগ ছড়িয়েছে।

অন্যদিকে, টানা বৃষ্টির কারণে ধূপগুড়ি পুরসভার একাধিক ওয়ার্ডে জল জমে গিয়েছে, রাস্তাঘাট ও নিম্নাঞ্চল জলমগ্ন হয়ে পড়ায় দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ, নিত্যপ্রয়োজনীয় কাজে বের হতে গিয়ে চরম সমস্যার মুখে পড়তে হচ্ছে বাসিন্দাদের। কয়েক দিনের তীব্র গরমের পর বৃষ্টিতে কিছুটা স্বস্তি মিললেও, ভুটান পাহাড় সংলগ্ন এলাকা এবং চা-বাগান অধ্যুষিত অঞ্চলে ভারী বৃষ্টিপাতের কারণে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। পরিস্থিতির উপর প্রশাসন নজর রাখছে এবং নদীর জলস্তর আরও বাড়লে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানা গেছে।

 উত্তরবঙ্গে সতর্কতা জারি করা হয়েছে। উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি হয়েছে। অত্যন্ত ভারী বৃষ্টির  সর্তকতা দার্জিলিং জলপাইগুড়ি আলিপুরদুয়ার জেলাগুলিতে। মালদা এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলাতেও ভারী বৃষ্টির সতর্কতা জারি হয়েছে। বৃহস্পতিবার অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার এবং জলপাইগুড়ি জেলাতে। ভারী বৃষ্টি হলুদ সতর্কতা উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলাতে। শুক্রবার অতি ভারী বৃষ্টির কমলা সর্তকতা। জলপাইগুড়ি জেলায় অতি ভারী বৃষ্টি। ভারী বৃষ্টি হলুদ সর্তকতা দার্জিলিং কালিম্পং কোচবিহার আলিপুরদুয়ার এবং উত্তর দিনাজপুর জেলাতে।শনিবার থেকে সোমবার পর্যন্ত ভারী বৃষ্টির হলুদ সতর্কতা উত্তরবঙ্গে।  

সেরা শিরোনাম

Fake Blood Report: ভুয়ো রিপোর্টের পর্দা ফাঁস! ডায়াগনস্টিক সেন্টারের কাণ্ডে চক্ষু চড়কগাছ খোদ প্রাক্তন বিচারপতির, কী ঘটেছিল ?
ভুয়ো রিপোর্টের পর্দা ফাঁস! ডায়াগনস্টিক সেন্টারের কাণ্ডে চক্ষু চড়কগাছ খোদ প্রাক্তন বিচারপতির, কী ঘটেছিল ?
Cyclone Akvan : সর্বশক্তি নিয়ে এগোচ্ছে ঘূর্ণিঝড় 'আকভান', কলকাতায় শুরু দুর্যোগ, হাই অ্যালার্ট কোথায়?
সর্বশক্তি নিয়ে এগোচ্ছে ঘূর্ণিঝড় 'আকভান', কলকাতায় শুরু দুর্যোগ, হাই অ্যালার্ট কোথায়?
GKSS Poll: দিল্লির সঙ্গে সমঝোতা, তাই গ্রেফতার নন অভিষেক? কী বলছেন সাধারণ মানুষ?
দিল্লির সঙ্গে সমঝোতা, তাই গ্রেফতার নন অভিষেক? কী বলছেন সাধারণ মানুষ?
West Bengal News Live: বইপাড়ায় বই নিয়ে ধুন্ধুমার, SFI-এর পাল্টা বুকস্টল দেওয়ার চেষ্টা ABVP-র, বিমান বসু যেতেই গো ব্যাক স্লোগান ABVP-র
বইপাড়ায় বই নিয়ে ধুন্ধুমার, SFI-এর পাল্টা বুকস্টল দেওয়ার চেষ্টা ABVP-র, বিমান বসু যেতেই গো ব্যাক স্লোগান ABVP'র

ভিডিও

Chorbagan Incident Update | চোরবাগান বিপর্যয়ে ধৃত ঘোষকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ | ABP Ananda
BJP Leader Arrested: ফের তোলাবাজির অভিযোগ, এবার গ্রেফতার এক বিজেপি নেতা | Kharagpur | ABP Ananda
College Street Chaos: SFI-ABVP সংঘর্ষে অবরুদ্ধ বইপাড়া, ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা দু'পক্ষের | ABP
College Street Chaos: সম্মুখসমরে SFI-ABVP, বইপাড়ায় বই নিয়ে তুলকালাম | ABP Ananda
College Street:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Kolkata Fire: রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
Embed widget