এক্সপ্লোর

West Bengal Weather : মাঝ আষাঢ়ে মহাদুর্যোগ, অঝোরে বৃষ্টি কলকাতায়, বইবে তুমুল হাওয়া, ৬ জেলা তৈরি তো?

West Bengal Weather Update : একাধিক জেলায় রয়েছে দুর্যোগের পূর্বাভাস রয়েছে। রবিবারের পর বঙ্গে বদলাতে পারে আবহাওয়া।  কী জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর? 


অরিত্রিক ভট্টাচার্য , কলকাতা : সপ্তাহ শেষে ভারীবৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দফতর। গত কয়েকদিন ধরেই দফায় দফায় বৃষ্টি চলছে দক্ষিণবঙ্গে। এই ধারা অব্যাহত থাকবে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ( South Bengal Weather )রবিবার পর্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। একাধিক জেলায় রয়েছে দুর্যোগের পূর্বাভাস ( Weather Update ) রয়েছে। রবিবারের পর বঙ্গে বদলাতে পারে আবহাওয়া।  কী জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর? 

আবহাওয়া দফতরের তথ্য বলছে,  রবিবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গে। কোথাও কোথাও কিছুক্ষণ সময় ধরে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। সঙ্গে বইবে দমকা ঝোড়ো হাওয়া । উত্তরবঙ্গে শনি ও রবিবার বৃষ্টি কিছুটা কমতে পারে।  সোমবার থেকে ভারী বৃষ্টি শুরু হবে। 

আবহাওয়া দফতর বলছে , শুক্রবার  দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। টানা ভিজতে পারে কলকাতা।  বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ছয় জেলায়।   ভারী বৃষ্টি চলবে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া এবং দক্ষিণ চব্বিশ পরগনা জেলায়। বাকি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা বাড়বে। সঙ্গে  ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। 

শনিবার  বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আট জেলাতে। ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান , পশ্চিম মেদিনীপুর, নদিয়া এবং উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলায়। বাকি জেলাতে বজ্রবিদ্যুৎ সহ হালকা ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি হতে পারে। জেলার কিছু অংশে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে শনিবারও।  

রবিবার বৃষ্টির পরিমাণ কিছুটা কমবে। ভারী বৃষ্টির সতর্কতা থাকবে ছয় জেলাতে। পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাকি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। জেলাগুলির কিছু অংশে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে। বাতাসে জলীয় বাষ্প থাকায় অস্বস্তি বাড়বে।  সোমবার থেকে বুধবার পর্যন্ত ভারী বৃষ্টির সতর্কতা নেই। বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি  হতে পারে সোম ও মঙ্গলবার। বুধবার থেকে বৃষ্টির সম্ভাবনা আরও কমবে।

 উত্তরবঙ্গের আবহাওয়া

শুক্রবার দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কোচবিহার ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। সব জেলাতেই বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে । সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতি বেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। সোমবার ভারী বৃষ্টির সতর্কতা দার্জিলিং, জলপাইগুড়ি এবং উত্তর দিনাজপুর ও মালদা জেলাতে। বাকি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিক্ষিপ্তভাবে।মঙ্গলবার দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। বুধবার জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। 

 কলকাতার আবহাওয়া 

রবিবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে। দু-এক পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস।  বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কতা। সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস। সোমবার থেকে বৃষ্টির সম্ভাবনা কমবে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Updates Live: পুজোর আগেই রাজ্য সরকারি কর্মচারিদের জন্য আরও ২০% DA
পুজোর আগেই রাজ্য সরকারি কর্মচারিদের জন্য আরও ২০% DA
Shashi Panja : 'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
Tarakeswar Shraboni Mela 2026: তারকেশ্বরে রেকর্ড ভিড়, শ্রাবণী মেলা উপলক্ষে তীর্থযাত্রীদের জন্য বিশেষ ব্যবস্থা রেলের
তারকেশ্বরে রেকর্ড ভিড়, শ্রাবণী মেলা উপলক্ষে তীর্থযাত্রীদের জন্য বিশেষ ব্যবস্থা রেলের
DA Hike: পুজোর আগেই রাজ্য সরকারি কর্মচারীদের জন্য আরও ২০ শতাংশ DA
পুজোর আগেই রাজ্য সরকারি কর্মচারীদের জন্য আরও ২০ শতাংশ DA

ভিডিও

Prashant Kishor : বাঁকিপুর বিধানসভার উপনির্বাচনে বড়সড় ধাক্কা বিজেপির। Bihar Bankipur Bypoll
NCPI-NDA Meeting : NDA-র বৈঠকে অংশ নিলেন তৃণমূলের বিদ্রোহী NCPI সাংসদরা
Dumdum News: তোলাবাজিতে অভিযুক্ত জয়ন্ত সিং-এর অনুগামীকে দেখা গেল দমদমে বিজেপির মঞ্চে
Suvendu Adhikari: মুখ্য়মন্ত্রী-NDA-র বৈঠকের পরেও, NCPI-এর অবস্থান ও ভবিষ্য়ত নিয়ে আজও কাটল না ধোঁয়াশা
CM Suvendu Adhikari: 'দেখতে থাকুন, আরও অনেক কিছু বাকি রয়েছে', বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
Agnimitra Paul : কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
Amir In IPL: এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Jalpaiguri News: আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
Maharaj On Sourav: 'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Embed widget