Weather Update: বজ্রবিদ্যুৎ-সহ বর্ষণের আশঙ্কা ভাইফোঁটায়, নামবে তাপমাত্রাও, আজ কালীপুজোয় কেমন থাকবে আবহাওয়া ? জানাল IMD
West Bengal Weather Update: আজ কালীপুজো, কেমন থাকবে সারাদিনের আবহাওয়া ?

কলকাতা: পূর্বাভাস মিলিয়েই কলকাতা-সহ দক্ষিণবঙ্গে তাপমাত্রা একটু একটু করে নামছে।আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী কয়েকদিনে ধীরে ধীরে পারদ নামবে। সমগ্র রাজ্যজুড়ে শুষ্ক আবহাওয়া বিরাজ করছে। আইএমডি সূত্রে খবর, রাজ্যের উপর উল্লেখযোগ্য কোনও আবহাওয়াগত পরিস্থিতি নেই। তবে আগামী সপ্তাহে বৃষ্টির সম্ভাবনা থাকছে উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের একাধিক জেলায়।
আরও পড়ুন, আজ কালী পুজো, রাজ্য় জুড়ে শক্তি আরাধনা, দেবী বন্দনায় মাতোয়ারা সমগ্র বাংলা
সোমবার থেকে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বর্ষণের আশঙ্কা
আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, পূর্ব বিহার ও সংলগ্ন এলাকায়, অবস্থানরত উর্ধ্ব বায়ুমণ্ডলীয় ঘূর্ণাবর্তটি বর্তমানে, উত্তর পূর্ব বিহারের উপর, ৩.১ কিমি, উচ্চতায় সমুদ্রপৃষ্ঠ থেকে অবস্থান করছে। এদিকে, আজ কালীপুজো, তবে এদিন কোনও ঝড়-বৃষ্টির সম্ভাবনা নেই বলেই জানিয়েছে আবহাওয়া দফতর। দক্ষিণবঙ্গে আবহাওয়া শুষ্কই থাকবে বলে জানানো হয়েছে। কিন্তু সোমবার থেকে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বর্ষণের আশঙ্কা রয়েছে। এই বৃষ্টি চলবে বৃহস্পতিবার অবধি। এদিকে এরই মাঝে ভাইফোঁটা পড়ছে। তারই মধ্যে কলকাতা, হাওড়া, হুগলি, দুই-২৪ পরগনা বেশ কয়েকটি জেলায় দুর্যোগের আশঙ্কা রয়েছে। মঙ্গলবার ও বুধবার বজ্রপাতের পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গে। সঙ্গে ঝোড়ো হাওয়াও বইতে পারে বলে খবর।
বৃষ্টি দীর্ঘতর হবে না, আবহাওয়া ফের বদল হতে পারে
নভেম্বরের শেষ এবং ডিসেম্বরের শুরুতেই প্রতি বছর কমবেশি হিমেল বাতাস বয়ে যায়। তবে এই মুহূর্তে নভেম্বরের শুরু হলেও, ইতিমধ্যেই তাপমাত্রা ধীরে ধীরে ২-৩ ডিগ্রি অবধি কমার কথা বলা হয়েছে। সেই মত তাপমাত্রা নেমেও গিয়েছে। তবে সোমবার থেকে বৃষ্টিপাত হলে, এবং এইকই সঙ্গে পারদপতন হলে, সবমিলিয়ে মনোরম আবহাওয়া তৈরি হতে পারে। তবে ওই বৃষ্টি দীর্ঘতর হবে না বলেই খবর। তারপরে আবহাওয়া ফের বদল হতে পারে বলে ধরে নেওয়া হচ্ছে। আকাশ মোটের উপর পরিষ্কার থাকবে বলে অনুমান করা হচ্ছে।তবে দক্ষিণবঙ্গের তুলনায়, উত্তরবঙ্গে আবহাওয়া আরও বেশি মনোরম হতে চলেছে। মূলত এই সময়টাই যার জন্য ঘুরতে যাওয়ার হিড়িক পড়ে। সবদিক থেকেই অনুকূল পরিস্থিতি।
দেশে একাধিক ঘূর্ণিঝড়ের প্রভাব
প্রসঙ্গত, কিছুদিন আগেই দেশের একাধিক ঘূর্ণিঝড় আছড়ে পড়ে। ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাব পড়েছিল পশ্চিমবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতে। তবে সদ্য যে ঘূর্ণিঝড় আছড়ে পড়ে ভিনরাজ্যে আঘাত হেনেছে, তার সরাসরি প্রভাব এই রাজ্যে পড়েনি।
Before You Go
Lake Kalibari: আলোর উৎসবে প্রস্তুতি সর্বত্র, পুজোর আয়োজনে লেক কালীবাড়ি






















