এক্সপ্লোর

Weather Update: আরও শক্তি বাড়াচ্ছে নিম্নচাপ, দক্ষিণবঙ্গের কোন কোন জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা ?

Heavy Rainfall: ২০০ মিলিমিটার বা তার বেশি বৃষ্টি হতে পারে দুই বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, হুগলি ও বাঁকুড়ায়। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বাকি জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সতর্কতা। 

সুকান্ত মুখোপাধ্যায়, কলকাতা : বঙ্গোপসাগরে নিম্নচাপের হাত ধরে দক্ষিণবঙ্গে পা রাখল বর্ষা। কলকাতা-সহ সব জেলাতেই ভারী বৃষ্টি হবে। দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শক্তি বাড়াচ্ছে নিম্নচাপ, দুপুরের পর তা গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। নিম্নচাপের বর্তমান অবস্থান দক্ষিণ-পশ্চিম বাংলাদেশ ও সংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গ। আজ সারাদিনে ৭০ থেকে ২০০ মিলিমিটার বা তার বেশি বৃষ্টি হতে পারে দুই বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, হুগলি ও বাঁকুড়ায়। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বাকি জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। বর্তমানে নিম্নচাপের অবস্থান দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর। এর জেরেই দক্ষিণবঙ্গে ঢুকে গিয়েছে বর্ষা। আগামীকাল পর্যন্ত অর্থাৎ ১৯ তারিখ বৃহস্পতিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর্দ্রতাজনিত অস্বস্তি, ভ্যাপসা গরম কিছুটা কমবে বলে আশা করা হচ্ছে। 

আবহাওয়া দফতর সূত্রে খবর, আগামী ৪৮ ঘণ্টা দক্ষিণবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ঝড়বৃষ্টি চলবে। একই আবহাওয়া থাকবে আগামীকাল পর্যন্ত। যেহেতু নিম্নচাপ আরও শক্তি বাড়াচ্ছে, তাই সমুদ্র উত্তাল হওয়ার সম্ভাবনা রয়েছে। ১৯ তারিখ পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। নিম্নচাপ আজকের দুপুরের মধ্যেই গভীর নিম্নচাপে পরিণত হবে। ওড়িশা উপকূলেও রয়েছে সতর্কতা। আগামীকাল পর্যন্ত দু মেদিনীপুর, মুর্শিদাবাদে বৃষ্টি হবে। তাপমাত্রারও হেরফের হবে। মঙ্গলবার পর্যন্ত যে ভ্যাপসা গরম ছিল সেই অবস্থার উন্নতি হবে। আগামীকাল পর্যন্ত দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টিপাত হবে। উত্তরবঙ্গের বিভিন্ন জেলাতেও ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শনিবারের পর অবস্থার উন্নতির সম্ভাবনা রয়েছে। তবে যেহেতু নিম্নচাপ শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপে পরিণত হচ্ছে, তাই বৃষ্টির পরিমাণ বাড়তে পারে, এমনকি বেশিদিন ধরে বৃষ্টি হতে পারে, এমন আশঙ্কা রয়েছে। আজ কিছু জেলায় ৩০ থেকে ৪০ কিলোমিটার পর্যন্ত দমকা ঝোড়ো বাতাস বইতে পারে, এমন পূর্বাভাস রয়েছে। 

উত্তরবঙ্গে নির্ধারিত সময়ের ১০ দিন আগে ঢুকে পড়লেও দক্ষিণে বর্ষা এলো নির্ধারিত সময়ের ৬ দিন পরে। শক্তি বাড়াচ্ছে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের নিম্নচাপ। এটি আজ দুপুরের পর গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। নিম্নচাপের জেরে উত্তাল হবে সমুদ্র। মৎস্যজীবীদের সতর্কবার্তা। কাল ১৯শে জুন বৃহস্পতিবার দুপুর পর্যন্ত বাংলা এবং ওড়িশার উপকূলে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে সম্পূর্ণ নিষেধ করা হয়েছে। নিম্নচাপের প্রভাবে সমুদ্র উত্তাল থাকবে। সমুদ্রে ৬০ থেকে ৬৫ কিলোমিটার গতিবেগে দমকা ঝড় বাতাস বইবে। এই কারণে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করেছে আবহাওয়া দফতর। 

কাল বৃহস্পতিবার বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায়। পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পূর্ব ও পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ জেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনা। শুক্র ও শনিবার বৃষ্টির পরিমাণ ও ব্যাপকতা কমবে। বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সতর্কতা। রবিবার ফের ভারী বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায়। দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুর জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Alert: ২০২৬-এর শেষে ভয়ঙ্কর শক্তিশালী হতে পারে এল নিনো, কী প্রভাব পড়বে ভারতে?
২০২৬-এর শেষে ভয়ঙ্কর শক্তিশালী হতে পারে এল নিনো, কী প্রভাব পড়বে ভারতে?
News Live Updates: পুলিশের ওপর হামলা, তোলাবাজির অভিযোগে গ্রেফতার হাওড়ার তৃণমূল নেতা
পুলিশের ওপর হামলা, তোলাবাজির অভিযোগে গ্রেফতার হাওড়ার তৃণমূল নেতা
Rachna Banerjee: 'তৃণমূলেই থাকতাম...,' রচনার 'সাফাই' ভাইরাল সোশ্যাল মিডিয়াতে, জানালেন দল পরিবর্তনের কারণ
'তৃণমূলেই থাকতাম...,' রচনার 'সাফাই' ভাইরাল সোশ্যাল মিডিয়াতে, জানালেন দল পরিবর্তনের কারণ
BJP Leader: দাবি মতো তোলা না পেয়ে অপহরণের অভিযোগ, গ্রেফতার কোচবিহারের বিজেপি নেতা
দাবি মতো তোলা না পেয়ে অপহরণের অভিযোগ, গ্রেফতার কোচবিহারের বিজেপি নেতা

ভিডিও

Terrorsit Arrest: পাক জঙ্গি সংগঠনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার পশ্চিমবঙ্গের যুবক
BJP Government: যারা অপরাধী তাঁদের সবার আমি ফাঁসি চাই। জেল হেফাজতে কিছু হবে না:রত্না দেবনাথ
Congress News: দিল্লিতে কংগ্রেস কার্যালয়ে 'বন্দে মাতরম' বিতর্ক | Vandemataram | BJP Government
Indonesia Earthquake: ভয়ঙ্কর ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া, রিখটার স্কেলে মাত্রা ৭.৭, নিহত অন্তত ৩৮
Dilip Ghosh On Mohua Moitra: ‘দম থাকলে বলুন জয় শ্রী রাম', মহুয়া মৈত্রর উদ্দেশে বললেন দিলীপ ঘোষ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget