এক্সপ্লোর

WB Weather Update: আগামীকাল কোন কোন জেলায় বৃষ্টি? কোথায় বাড়বে রোদের তাপ?

WB Rain Forecast: রাজ্যের বেশ কিছু জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তাপমাত্রা কত হতে পারে তারও পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।

কলকাতা: কদিন আগেই ঝড়-বৃষ্টি দেখেছে বাংলা। দোলের দিনই সন্ধেয় বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সাক্ষী থেকেছে দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকা। কিন্তু তারপরেই বেড়েছে গরম। মাঝ চৈত্রেই রাজ্যের পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে ৪০ ডিগ্রি ছুঁতে পারে পারদ, এমনটাই মনে করছেন আবহাওয়াবিদরা। বুধবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ২৫.৮ ডিগ্রি সেলসিয়াস, যা  স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। মার্চের শেষে কলকাতায় পারদ উঠতে পারে ৩৬ ডিগ্রিতে। শনিবার পর্যন্ত কলকাতা-সহ গোটা দক্ষিণবঙ্গে মাঝেমধ্যে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আগামী কয়েকদিন তাপমাত্রা ঊর্ধ্বমুখী থাকবে বলেও মনে করা হচ্ছে। এর মধ্যেই কোনও কোনও জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হবে। বইবে ঝোড়ো হাওয়া। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে উত্তরবঙ্গে আগামী কয়েকদিন বৃষ্টি হবে। এই বিষয়ে বিস্তারিত জানিয়েছেন আলিপুর আবহাওয়া দফতরের DDGM সোমনাথ দত্ত।

এই সময় খুব দ্রুত আবহাওয়া পরিবর্তন হয়। সেইমতোই পূর্বাভাস জানিয়ে থাকে আলিপুর আবহাওয়া দফতর।  

বৃহস্পতিবার উত্তরবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের সব জেলাতেই  বিক্ষিপ্ত বৃষ্টি হবে। মূলত দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে বৃষ্টির পরিমাণ বেশি হতে পারে। দক্ষিণবঙ্গের দক্ষিণ ও পূর্বদিকে জেলাগুলিতে ছাড়া ছাড়া বৃষ্টি, বাকি জেলাগুলি মোটের উপর শুষ্ক থাকবে বলে জানানো হয়েছে আলিপুর আবহাওয়া দফতরের তরফে। আগামীকালও উত্তরবঙ্গে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দার্জিলিং, কালিম্পং ও আলিপুরদুয়ারে Scattered বা বিক্ষিপ্ত বৃষ্টিপাত হবে। জলপাইগুড়ি, কোচবিহারে isolated বৃষ্টিপাত হবে।

দক্ষিণবঙ্গের জেলাতেও বৃষ্টির পূর্বাভাস রয়েছে। মুর্শিদাবাদ, বীরভূম, নদিয়াতে আইসোলেটেড (isolated) বৃষ্টিপাত হবে। দক্ষিণবঙ্গের বাকি সব জেলা শুষ্ক থাকবে। তারপরের দিনও একই রকম আবহাওয়া থাকবে।

কেমন থাকবে তাপমাত্রা?
আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে যে তাপমাত্রা সামান্য বাড়বে। ৩৪-৩৬ ডিগ্রি সেলসিয়াস থাকবে দক্ষিণবঙ্গে। উত্তরবঙ্গে তার থেকে কম হবে তাপমাত্রা। আগামী কয়েকদিনে খুব বেশি হলে ২-৩ ডিগ্রি বাড়তে পারে তাপমাত্রা। রাজ্যের পশ্চিমের জেলাগুলিতেও ৩৬-৩৮ ডিগ্রি সেলসিয়াস থাকবে তাপমাত্রা। এই সময় তাপপ্রবাহের সতর্কবার্তা নেই বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, উত্তর-পূর্ব, পূর্বদিকে সর্বোচ্চ তাপমাত্রা বেশি বাড়বে বলা হয়নি। কিন্তু সর্বনিম্ন তাপমাত্রা বেশি বাড়বে এটা বলা হয়েছিল। তাতে অস্বস্তি বাড়তে পারে।

কী সতর্কবার্তা রয়েছে?
উত্তরবঙ্গের প্রায় সবকটা জেলাতেই বৃষ্টি, বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি, ঝোড়ো হাওয়ার সতর্কবার্তা দেওয়া হয়েছে। দক্ষিণবঙ্গের জন্য এমন সতর্কবার্তা নেই। বঙ্গোপসাগর থেকে আপাতত এমন কোনও আর্দ্রতা আসছে না।

আরও পড়ুন: ভাল খবর পাবেন? লক্ষ্মীবারে আপনার হাতে টাকা আসবে? কী বলছে রাশিফল?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Alert: রবি-সোমে তুমুল ঝড়বৃষ্টি, উইকেন্ড-সপ্তাহের শুরু, সবেতেই প্রবল দুর্যোগ, জারি হলুদ সতর্কতা
রবি-সোমে তুমুল ঝড়বৃষ্টি, উইকেন্ড-সপ্তাহের শুরু, সবেতেই প্রবল দুর্যোগ, জারি হলুদ সতর্কতা
Abhishek Banerjee: শপিং মলের বেসমেন্টে গোডাউন, সেখানেই মজুত অভিষেকের সেবাশ্রয়ের কাঁড়ি কাঁড়ি ওষুধ-সরঞ্জাম, পেরিয়ে গিয়েছে মেয়াদও
শপিং মলের বেসমেন্টে গোডাউন, সেখানেই মজুত অভিষেকের সেবাশ্রয়ের কাঁড়ি কাঁড়ি ওষুধ-সরঞ্জাম, পেরিয়ে গিয়েছে মেয়াদও
Abhishek Banerjee: অভিষেকের 'সেবাশ্রয়' নিয়ে গুরুতর অভিযোগ জুনিয়র চিকিৎসকের, চিঠি লিখলেন মুখ্যমন্ত্রীকে, বিধানসভায় তা পড়লেন শুভেন্দু অধিকারী
অভিষেকের 'সেবাশ্রয়' নিয়ে গুরুতর অভিযোগ জুনিয়র চিকিৎসকের, চিঠি লিখলেন মুখ্যমন্ত্রীকে, বিধানসভায় তা পড়লেন শুভেন্দু অধিকারী
Kolkata News: মুকুন্দপুরে বাড়ির সামনে গাড়ি রাখা নিয়ে বচসা, সেখান থেকে হাতাহাতি, কানের একাংশ কাটা গেল যুবকের
মুকুন্দপুরে বাড়ির সামনে গাড়ি রাখা নিয়ে বচসা, সেখান থেকে হাতাহাতি, কানের একাংশ কাটা গেল যুবকের

ভিডিও

Mukundapur Parking Controversy: বাড়ির সামনে গাড়ি রাখা নিয়ে বচসা, বাদ গেল যুবকের কানের একাংশ!
Dharmendra Pradhan : CJP-র সঙ্গে বৈঠকের আগেই হঠাৎ ইস্তফা ধর্মেন্দ্র প্রধানের, চাপেই কি পদত্যাগ?
Sebasray: দিলীপ মণ্ডলের গুদামে পুলিশ, মিলল মেয়াদ উত্তীর্ণ ওষুধ থেকে স্ট্রেচার, অস্কিজেন কনসেনট্রেটর!
Sebaasroy Scam: 'সেবা'র আড়ালে তোলাবাজি , রিসর্টের ঘর দখল করে সেবাশ্রয়-র ক্যাম্প !
Panchayet Bill : ক্ষমতায় এসেই রাজ্যের পঞ্চায়েত প্রধান, উপ-প্রধানদের ক্ষমতা ছেঁটে দিল বিজেপি সরকার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Adhikari : 'খুনের মামলা, চিটিংবাজ ভাইপোকে কেউ বাঁচাতে পারবে না'! অভিষেকের 'সেবাশ্রয়' নিয়ে কী বার্তা মুখ্যমন্ত্রীর?
Suvendu Adhikari : 'খুনের মামলা, চিটিংবাজ ভাইপোকে কেউ বাঁচাতে পারবে না'! অভিষেকের 'সেবাশ্রয়' নিয়ে কী বার্তা মুখ্যমন্ত্রীর?
Bardhaman Medical College : 'কলেজ ক্যাম্পাস ও হাসপাতালে আন্দোলন করলেই আইনি ব্যবস্থা', নির্দেশিকা ঘিরে শোরগোল
Bardhaman Medical College : 'কলেজ ক্যাম্পাস ও হাসপাতালে আন্দোলন করলেই আইনি ব্যবস্থা', নির্দেশিকা ঘিরে শোরগোল
অশান্ত হরমুজ, ক্ষেপনাস্ত্র হামলা জাহাজে, এক ধাক্কায় বাড়াবে পেট্রোল-ডিজেলের দাম? আজ কত? বড় আপডেট
অশান্ত হরমুজ, ক্ষেপনাস্ত্র হামলা জাহাজে, এক ধাক্কায় বাড়াবে পেট্রোল-ডিজেলের দাম? আজ কত? বড় আপডেট
Delhi liquor shops closed : NEET প্রশ্নফাঁস নিয়ে বাড়ছে আন্দোলনের ঝাঁঝ ! নিরাপত্তার স্বার্থে সপ্তাহান্তে এই সময়ের পর রাজধানীতে বন্ধ সব মদের দোকান
NEET প্রশ্নফাঁস নিয়ে বাড়ছে আন্দোলনের ঝাঁঝ ! নিরাপত্তার স্বার্থে সপ্তাহান্তে এই সময়ের পর রাজধানীতে বন্ধ সব মদের দোকান
Howrah News: হাওড়ায় ফের ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি, টাকা-গয়না লুঠের অভিযোগ, দুষ্কৃতীদের খোঁজে জারি তল্লাশি অভিযান
হাওড়ায় ফের ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি, টাকা-গয়না লুঠের অভিযোগ, দুষ্কৃতীদের খোঁজে জারি তল্লাশি অভিযান
NEET Paper Leak Protest : 'গুন্ডা পাঠিয়েছিল'! কারা? NEET কাণ্ডে রাহুল গান্ধীকে তুলোধোনা বিজেপির, কী জানালেন গিরিরাজ সিং?
'গুন্ডা পাঠিয়েছিল'! কারা? NEET কাণ্ডে রাহুল গান্ধীকে তুলোধোনা বিজেপির, কী জানালেন গিরিরাজ সিং?
যুদ্ধের আঁচ সমুদ্রে, ব্ল্যাক সি-তে বাণিজ্যিক জাহাজে হামলা, ভারতীয় নাবিকের মৃত্যু, কড়া অবস্থান বিদেশ মন্ত্রকের
যুদ্ধের আঁচ সমুদ্রে, ব্ল্যাক সি-তে বাণিজ্যিক জাহাজে হামলা, ভারতীয় নাবিকের মৃত্যু, কড়া অবস্থান বিদেশ মন্ত্রকের
ভয়ঙ্কর ঘটনা ! ইরানীয় জলপথে ভারতীয় নাবিকে ঠাসা LPG ট্যাঙ্কারে বিরাট ক্ষেপণাস্ত্র হামলা, বিবৃতি জারি ভারতীয় দূতাবাসের
ভয়ঙ্কর ঘটনা ! ইরানীয় জলপথে ভারতীয় নাবিকে ঠাসা LPG ট্যাঙ্কারে বিরাট ক্ষেপণাস্ত্র হামলা, বিবৃতি জারি ভারতীয় দূতাবাসের
Embed widget