এক্সপ্লোর

West Bengal Weather Update: শীতের দাপট অব্য়াহত, বুধবারের চেয়ে সামান্য কমল কলকাতার তাপমাত্রা

Kolkata Weather: আবহাওয়া দফতর সূত্রে খবর, চলতি সপ্তাহে সর্বনিম্ন তাপমাত্রা ১৫ থেকে ১৬ ডিগ্রির আশেপাশেই থাকবে। 

অরিত্রিক ভট্টাচার্য, কলকাতা : শীতের দাপট অব্য়াহত। বুধবারের চেয়ে সামান্য কমল কলকাতার তাপমাত্রা। আজ শহরের সর্বনিম্ন তাপমাত্রা ১৫.২ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের চেয়ে ১.৪ ডিগ্রি কম। বুধবার শহরের তাপমাত্রা ছিল ১৫.৮ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া দফতর সূত্রে খবর, চলতি সপ্তাহে সর্বনিম্ন তাপমাত্রা ১৪ থেকে ১৬ ডিগ্রির আশেপাশেই থাকবে। গতকালও কলকাতার তাপমাত্রা ছিল ১৫ ডিগ্রি সেলসিয়াসের ঘরেই। 

ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহেও চলছে শীতের দাপট। গতকালের থেকে তাপমাত্রা কিছুটা কমেছে। চলতি সপ্তাহে এই একই রকমের আবহাওয়া এবং তাপমাত্রা থাকবে বলেই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৫.২ ডিগ্রি সেলসিয়াস, যা গতকালের তুলনায় সামান্য কিছুটা কমেছে। গত কয়েকদিন ধরে তাপমাত্রা ১৫ ডিগ্রি সেলসিয়াসের ঘরেই রয়েছে। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৫ ডিগ্রি সেলসিয়াস। আজ সেক্ষেত্রে বিশেষ হেরফের হয়নি। দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে আগামী কয়েকদিন তাপমাত্রা ১১ থেকে ১৩ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাঘুরি করবে। অন্যদিকে, উপকূলীয় জেলাগুলিতে তাপমাত্রা থাকবে ১৪ থেকে ১৬ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। 

উত্তরের জেলাগুলির দিকে তাকালে দেখা যাবে আজ দার্জিলিংয়ের তাপমাত্রা ৪ ডিগ্রি সেলসিয়াসের ঘরে নেমেছে। অন্যান্য পার্বত্য অঞ্চলে ৬ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে রয়েছে তাপমাত্রা। আর উত্তরের সমতলীয় এলাকায় তাপমাত্রা রয়েছে ১৩ থেকে ১৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। আগামী কয়েকদিন এই একই ধরনের তাপমাত্রা এবং আবহাওয়া উত্তরবঙ্গের পার্বত্য এবং অন্যান্য সমতলীয় জেলায় বজায় থাকবে বলেই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। অর্থাৎ ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে উত্তর হোক বা দক্ষিণ, শীতের আমেজ ভালভাবেই অনুভূত হবে। 

এই মুহূর্তের বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। মূলত পরিষ্কার থাকবে আকাশ। ঠান্ডা হাওয়া বইবে দিনে এবং রাতে। তাপমাত্রা ফারাক ভালভাবে বোঝা যাবে রাতে এবং ভোরের দিকে। কুয়াশার দাপট সেভাবে কিছু থাকবে বলে জানানো হয়নি আবহাওয়া দফতরের তরফে। আগামী সপ্তাহেও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে, কলকাতা, শহরতলিতে শীতের আমেজ বজায় থাকবে ভালভাবেই, আভাস দিয়েছে আবহাওয়া দফতর। তবে একলাফে সাংঘাতিক মাত্রা পারদ পতনের কোনও সম্ভাবনা এখন আর রয়েছে কিনা, সেই ব্যাপারে হাওয়া অফিসের তরফে কিছু জানানো হয়নি। কিন্তু চলতি সপ্তাহে এবং আগামী সপ্তাহে দক্ষিণবঙ্গবাসী শীতের আমেজ ভালভাবেই উপলব্ধি করতে পারবেন। গতকাল কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫.৮ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ১ ডিগ্রি কম। মঙ্গলবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫.২ ডিগ্রি সেলসিয়াস। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Ayushman Bharat: কার্ড নেই ? তাও পাবেন স্বাস্থ্য বিমার পরিষেবা, কোন কোন হাসপাতালে ? কী জানাচ্ছে স্বাস্থ্য ভবন
কার্ড নেই ? তাও পাবেন স্বাস্থ্য বিমার পরিষেবা, কোন কোন হাসপাতালে ? কী জানাচ্ছে স্বাস্থ্য ভবন
Coal Smuggling: কয়লা পাচারকাণ্ডে প্রায় ৭ কোটি আত্মসাৎ করেছেন প্রাক্তন ওসি, চার্জশিটে চাঞ্চল্যকর দাবি ED- র
কয়লা পাচারকাণ্ডে প্রায় ৭ কোটি আত্মসাৎ করেছেন প্রাক্তন ওসি, চার্জশিটে চাঞ্চল্যকর দাবি ED- র
News Live:   আয়ুষ্মান ভারত, মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা, পূর্বতন সরকারের স্বাস্থ্যসাথী কার্ড - ৩ কার্ডের কোনটাই নেই ? কী করবেন ? জানাল স্বাস্থ্যভবন
  আয়ুষ্মান ভারত, মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা, পূর্বতন সরকারের স্বাস্থ্যসাথী কার্ড - ৩ কার্ডের কোনটাই নেই ? কী করবেন ? জানাল স্বাস্থ্যভবন
Kolkata Metro: স্বাধীনতা দিবসে মেট্রোর এই লাইনে কোনও পরিষেবা মিলবে না, ১৫ অগাস্টে বাকি শাখাগুলিতেও থাকছে কিছু পরিবর্তন
স্বাধীনতা দিবসে মেট্রোর এই লাইনে কোনও পরিষেবা মিলবে না, ১৫ অগাস্টে বাকি শাখাগুলিতেও থাকছে কিছু পরিবর্তন

ভিডিও

Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?
Nirmal Ghosh | নির্মল ঘোষকে ডিম হামলা! ‘সংগঠিত আক্রমণ’, দাবি Kunal Ghosh-এর
RG Kar Incident | Nirmal Ghosh-কে লক্ষ্য করে ডিম, Samik Bhattacharya বললেন,
Abhishek Banerjee PA | ঘণ্টার পর ঘণ্টা জিজ্ঞাসাবাদ! শনিতেও ফের তলব Sumit Roy-কে
RG Kar Incident | নির্মল ঘোষের ভূমিকা কেন CBI প্রকাশ্য়ে আনতে পারল না, প্রশ্ন বিশ্বনাথ চক্রবর্তীর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget