এক্সপ্লোর

Weather Forecast: ফের ঘূর্ণাবর্তের চোখরাঙানি! সপ্তাহের শুরুতেই সতর্কতা! ঝড়-বৃষ্টির প্রবল দাপট এই জেলাগুলিতে!

Weather Updates: সোমবার থেকে দক্ষিণবঙ্গে ফের ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা বাড়বে। সোমবার পুরুলিয়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় ভারী বৃষ্টির পূর্বাভাস।

কলকাতা: দু'দিন বৃষ্টি কমলেও ফের গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ভাসতে চলেছে প্রবল বৃষ্টিতে। ফের একবার বর্ষার সক্রিয় রূপ দেখতে চলেছে রাজ্য। উত্তর থেকে দক্ষিণ ভিজবে গোটা বঙ্গই। কবে থেকে ফের খেল দেখাবে বৃষ্টি?                                           

হাওয়া অফিসের তরফ থেকে জানানো হয়েছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের নিম্নচাপ কিছুটা সরে গিয়েছে ঝাড়খন্ড ও সংলগ্ন এলাকায়। কিছু সময়ের মধ্যেই এটি খুব ধীরে ধীরে ঝাড়খন্ড এবং উত্তর ছত্তিসগঢ়ের দিকে এগিয়ে যাবে। রবিবার থেকে ফের রাজ্যজুড়ে বৃষ্টির দাপট বাড়বে। দক্ষিণবঙ্গে তো বাড়বেই, বিশেষত উত্তরবঙ্গের পাঁচ জেলায় টানা ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। ইতিমধ্যেই সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। মৌসুমী অক্ষরেখা সক্রিয় হয়ে ফের ঝড়-বৃষ্টির ডবল ডোজ শুরু হবে গোটা রাজ্যে।                                             

সোমবার থেকে দক্ষিণবঙ্গে ফের ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা বাড়বে। সোমবার পুরুলিয়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় ভারী বৃষ্টির পূর্বাভাস। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত ভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। এরপর মঙ্গলবার গোটা দক্ষিণবঙ্গেই বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টি পূর্বাভাস।                        

আগামীকাল দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা জারি নেই। হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গে। তবে রবিবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত হালকা থেকে মাঝারি বৃষ্টির পাশাপাশি ঝোড়ো হাওয়া বইতে পারে। দমকা হাওয়ার গতিবেগ থাকতে পারে ঘণ্টায় ৩০-৪০ কিমি।

দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত কিছুটা কমলেও। এই মুহূর্তে বৃষ্টিপাত কমছে না উত্তরবঙ্গে। উত্তরবঙ্গে আগামী বুধবার পর্যন্ত বৃষ্টিপাত চলবে। রবিবার থেকে উত্তরবঙ্গে বৃষ্টিপাতের পরিমাণ বৃদ্ধি পাবে। এমনকি, উত্তরবঙ্গের দার্জিলিং, কালিংপং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে ভারী বৃষ্টিপাতের পাশাপাশি বৃষ্টির হলুদ সর্তকতা জারি করেছে আবহাওয়া দফতর।

সক্রিয় মৌসুমি অক্ষরেখা বাংলার দিঘার উপর দিয়ে উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। যার জেরে দক্ষিণবঙ্গজুড়ে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হবেই। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর নিম্নচাপের জেরে উত্তাল থাকবে সমুদ্র। মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা রয়েছে।

 

সেরা শিরোনাম

West Bengal News LIVE: ঘূর্ণিঝড় 'আকভান'-এর ল্যান্ডফল প্রক্রিয়া শুরু, জেলায় জেলায় প্রবল দুর্যোগ, বাড়বে বৃষ্টির দাপট
ঘূর্ণিঝড় 'আকভান'-এর ল্যান্ডফল প্রক্রিয়া শুরু, জেলায় জেলায় প্রবল দুর্যোগ, বাড়বে বৃষ্টির দাপট
Yogi Adityanath : যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
Kolkata Police : কসবায় বাড়িতে চুরি, 'বাড়ির আশপাশে বাইক নিয়ে ঘুরছিলেন মহিলা সিভিক ভলান্টিয়ার', পর্দাফাঁস করল পুলিশ
কসবায় বাড়িতে চুরি, 'বাড়ির আশপাশে বাইক নিয়ে ঘুরছিলেন মহিলা সিভিক ভলান্টিয়ার', পর্দাফাঁস করল পুলিশ
Abhishek Banerjee: 'মন্তব্য অনভিপ্রেত, দুর্ভাগ্যজনক ও যন্ত্রণাদায়ক' - DJ মামলায় অভিষেককে আর কী বললেন বিচারপতি?
'মন্তব্য অনভিপ্রেত, দুর্ভাগ্যজনক ও যন্ত্রণাদায়ক' - DJ মামলায় অভিষেককে আর কী বললেন বিচারপতি?

ভিডিও

Weather News | ঘন কালো মেঘে ঢেকেছে আকাশ, চলছে টানা বৃষ্টি
Panihati BJP Worker Death | নিহত বিজেপি কর্মীর বাড়িতে পৌঁছে গেল দলের ফ্যাক্ট ফাইন্ডিং টিম
Abhishek Banerjee: বেসমেন্ট থেকে রুফটপ, 'ক্যামাক স্ট্রিট বিল্ডিংয়ের' অগ্নিনির্বাপণ ব্যবস্থা পরিদর্শন
Malda News | কার্তিক পুজোর অনুষ্ঠান ঘিরে বচসা, ধাক্কাধাক্কি, মৃত বিজেপি মণ্ডল সহ-সভাপতি
Agnimitra Paul | নাগরিক সমস্যা মেটাতে পুরমন্ত্রীর উদ্য়োগে শুরু নয়া কর্মসূচি | #abpananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Embed widget