এক্সপ্লোর

Weather Updates: দুর্যোগের কমলা সতর্কতা জারি! ঝড়ের সঙ্গে বাড়বে বজ্রপাত, অতি ভারী বৃষ্টি হবে এই জেলাতে

দক্ষিণবঙ্গে আজ আংশিক মেঘলা আকাশ থাকবে। বৃষ্টি না হলে গরম অস্বস্তি থাকবে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির কমলা সর্তকতা পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া জেলাতে।

কলকাতা: সকাল থেকে দক্ষিণবঙ্গে আংশিক মেঘলা আকাশ। দুই বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ায় বজ্রবিদ্যুৎ-সহ কমলা সর্তকতা জারি করেছে আবহাওয়া দফতর।  বাকি জেলাতেও রয়েছে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা। রয়েছে বজ্রপাতেরও আশঙ্কা।

সপ্তাহান্তে অর্থাৎ রবিবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির হলুদ সর্তকতা জারি করেছে আবহাওয়া দফতর। অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা রয়েছে পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া ও দক্ষিণ ২৪ পরগনা জেলাতে। ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে আগামীকালও।

অন্যদিকে আজ অতিভারী বৃষ্টির কমলা সতর্কতা রয়েছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে। বৃষ্টি হতে পারে ২০০ মিলিমিটার পর্যন্ত। ভারী বৃষ্টির হলুদ সতর্কতা রয়েছে উত্তর ও দক্ষিণ দিনাজপুর এলাকাতেও। যদিও উইকেন্ডে বৃষ্টি কমবে উত্তরবঙ্গে। ভারী বৃষ্টির সম্ভাবনাও নেই। 

আলিপুর আবহাওয়া দফতরের তরফে বলা হয়েছে, দক্ষিণবঙ্গে উইকেন্ডে ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা। ভারী বৃষ্টির সতর্কতা বুধবারেও। আপাতত বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি। আর বৃষ্টি না হলে গরম এবং অস্বস্তি থাকবে। 

মৌসম ভবনের তরফে বলা হয়েছে, রাজস্থান থেকে বিহার পর্যন্ত মৌসুমী অক্ষরেখা যেটি হরিয়ানা এবং উত্তরপ্রদেশের উপর দিয়ে বিস্তৃত। পূর্ব-পশ্চিম অক্ষরেখা উত্তর প্রদেশ থেকে মনিপুর পর্যন্ত বিস্তৃত। যেটি উত্তরবঙ্গের ওপর দিয়ে গেছে।  

দক্ষিণবঙ্গে আজ আংশিক মেঘলা আকাশ থাকবে। বৃষ্টি না হলে গরম অস্বস্তি থাকবে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির কমলা সর্তকতা পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া জেলাতে। বাকি জেলাতেও বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা। বজ্রপাতের আশঙ্কা থাকবে। আগামীকাল বুধবার ভারী বৃষ্টির আশঙ্কা ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর জেলাতে। বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির হলুদ সর্তকতা কলকাতা সহ সব জেলাতে। বৃহস্পতিবার ও শুক্রবারে বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। হলুদ সতর্কতা জারি থাকবে দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতে। বজ্রপাতের আশঙ্কা থাকবে।

শনিবারে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলাতে। কলকাতা সহ বাকি সব জেলাতেই বজ্রবিদ্যুৎসহ হালকা মাঝারি বৃষ্টি। রবিবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির হলুদ সর্তকতা। অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া এবং দক্ষিণ ২৪ পরগনা জেলাতে। ভারী বৃষ্টির হলুদ সতর্কতা থাকবে কলকাতা সহ উত্তর ২৪ পরগনা, হাওড়া, হুগলি এবং ঝাড়গ্রাম জেলাতে। দক্ষিণবঙ্গের বাকি জেলাতেও বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সঙ্গে ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো বাতাস। 

উত্তরবঙ্গে আজ অতিভারী বৃষ্টির কমলা সতর্কতা দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে। বৃষ্টি হতে পারে ২০০ মিলিমিটার পর্যন্ত। ভারী বৃষ্টির হলুদ সতর্কতা থাকবে উত্তর ও দক্ষিণ দিনাজপুর এলাকাতে। বুধবার ভারী বৃষ্টির হলুদ সর্তকতা জারি থাকবে। বুধবার ভারী বৃষ্টির হলুদ সর্তকতা দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি জেলাতে। বাকি জেলাতেও ঝড় বৃষ্টির হলুদ সতর্কতা। বৃহস্পতিবার এও ঝড় বৃষ্টির হলুদ সর্তকতা থাকবে তবে ভারী বৃষ্টির সম্ভাবনা কমবে। শুক্রবার থেকে বৃষ্টির সম্ভাবনা আরও কমবে উত্তরবঙ্গে। উইকেন্ডে ভারী বৃষ্টির কোন সম্ভাবনা নেই উত্তরে।

গত কয়েক দিনের ভারী থেকে অতি ভারী বৃষ্টি এবং অত্যন্ত ভারী বৃষ্টিতে পার্বত্য এলাকায় ধস। নিচু এলাকা প্লাবিত এবং নদীর জলস্তর বিপদসীমার উপরে বইছে।

হাওয়া অফিসের তরফে এও জানান হয়, কলকাতায় ভারী বৃষ্টির আশঙ্কা। শনিবার থেকে বৃষ্টি বাড়বে। রবিবার ভারী বৃষ্টি হতে পারে কলকাতা শহরে। ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি আবহাওয়া দপ্তরের। সকাল মেঘলা আকাশ। কখনো আংশিক মেঘলা আকাশ। গরম এবং অস্বস্তি বজায় থাকবে। বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি। হালকা ঝোড়ো হাওয়া বইতে পারে। 

About the author পল্লবী দে

গত ৬ বছরেরও বেশি সময় ধরে সাংবাদিকতার সঙ্গে যুক্ত। প্রিন্ট মিডিয়া ও ডিজিট্যাল মিডিয়ায় দক্ষতার সঙ্গে কাজ করছেন।  Data Foundation , Web Service Developing এ পারদর্শিতার জন্য Google ও  Amazon থেকে সার্টিফিকেট প্রাপ্ত। বিশেষ আগ্রহ সোশ্যাল মিডিয়া ও SEO-তেও।

Read More

সেরা শিরোনাম

Durgapuja 2026: পালাবদলের ছোঁয়া দুর্গাপুজোতেও! ৬৪ বছরে হিন্দুস্তান ক্লাবের থিমে সাবেকি দুর্গাদালানের ঐতিহ্য়
পালাবদলের ছোঁয়া দুর্গাপুজোতেও! ৬৪ বছরে হিন্দুস্তান ক্লাবের থিমে সাবেকি দুর্গাদালানের ঐতিহ্য়
Durga Puja 2026: একদা পুজোয় গমগম করত, আজ কার্যত শ্মশানের নিস্তব্ধতা, খাঁ খাঁ প্রিয়রঞ্জন দাশমুন্সির বাড়ির দুর্গামন্দির
একদা পুজোয় গমগম করত, আজ কার্যত শ্মশানের নিস্তব্ধতা, খাঁ খাঁ প্রিয়রঞ্জন দাশমুন্সির বাড়ির দুর্গামন্দির
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Siliguri: 'হিন্দু দোকানের বিরিয়ানি খান', পুজোর মুখে ফ্লেক্স হিন্দু জাগরণ মঞ্চের, বিতর্ক তুঙ্গে
'হিন্দু দোকানের বিরিয়ানি খান', পুজোর মুখে ফ্লেক্স হিন্দু জাগরণ মঞ্চের, বিতর্ক তুঙ্গে

ভিডিও

Supreme Court: 'দিল্লি মেট্রো, রেল পরিষেবা স্বাভাবিক রাখতে হবে', অন্তর্বর্তী নির্দেশ সুপ্রিম কোর্টের
Sukanta Majumdar:
CJP News: প্রায় ২০ ঘণ্টা পর থানা থেকে ছাড়া পেলেন ককরোচের ৩ প্রধান | ABP Ananda
Delhi Protest:
Sukanta Majumdar: উন্নয়নের দিশা নির্ধারণের গুরুত্বপূর্ণ সুযোগ Kolkata-বাসীর সামনে: সুকান্ত মজুমদার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Embed widget