এক্সপ্লোর

West Burdwan: ডাকাতির পরিকল্পনায় জড়ো হয়েছিল, জাতীয় সড়ক থেকে আগ্নেয়াস্ত্রসহ গ্রেফতার ৫ দুষ্কৃতী

সেখানেই হাতেনাতে ধরা পড়ে একাধিক দুষ্কৃতী। উদ্ধার হয় একটি পাইপ গান ও এক রাউন্ড গুলি। এছাড়াও একটি লোহার রড, লাঠিও মিলিছে তাঁদের কাছ থেকে।

কমলকৃষ্ণ দে, দুর্গাপুর: গোপনসূত্রে খবর পেয়ে হানা, হাতেনাতে পাকড়াও ৫ দুষ্কৃতী। তাদের কাছ থেকে উদ্ধার আগ্নেয়াস্ত্র। পুলিশসূত্রে খবর, শুক্রবার  রাতে ১৯ নম্বর জাতীয় সড়কের দুর্গাপুর ফ্ল্যাঙ্কে আনজির বাগান মোড় এলাকায় একটি নির্জন জায়গায় ৭, ৮ জনের একটি দল জড়ো হয়। গোপন সূত্রে খবর পেয়ে ওই এলাকায় হানা দেয় বর্ধমান থানার পুলিশ। 

সেখানেই হাতেনাতে ধরা পড়ে একাধিক দুষ্কৃতী। উদ্ধার হয় একটি পাইপ গান ও এক রাউন্ড গুলি। এছাড়াও একটি লোহার রড, লাঠিও মিলিছে তাঁদের কাছ থেকে।  জানা গিয়েছে, ধৃতদের নাম সুনীল সাউ, মীর আকিব, সেখ জাকির হোসেন, বিবেক দাস, খোকন দাস। এদের প্রত্যেকেরই বাড়ি বর্ধমান শহরে। কেউ জোতরাম আবার কেউ বাজেপ্রতাপপুর এলাকার বাসিন্দা।  

কোথায় যাচ্ছিল এই দুষ্কতীর দল? রাতের অন্ধকারে এত আগ্নেয়াস্ত্র নিয়েই বা কী করছিল তাঁরা? পুলিশের প্রাথমিক অনুমান, ধৃতরা জাতীয় সড়কের যাতায়াত করা গাড়িতে ডাকাতির পরিকল্পনায় জড়ো হয়েছিল। শনিবার ধৃতদের বর্ধমান আদালতে পেশ করে বর্ধমান থানার পুলিশ। ইতিমধ্যেই বিষয়টি নিয়ে তদন্তও শুরু করেছে পুলিশ। 

পাচার চক্রের হদিশ: কিছুদিন আগে  সীমান্তে নজরদারি চালাতে গিয়ে ফের পাচারচক্রের হদিশ মেলে। সীমান্তরক্ষী বাহিনীর হাতে ধরা পড়ে এক পাচারকারী। তাঁর কাছ থেকে ১৮ লক্ষ ৩৬ হাজার টাকা মূল্যের রুপো উদ্ধার করা হয়। গ্রেফতার হয় ওই পাচারকারী। BSF দক্ষিণ বঙ্গ সীমান্ত এবং শুল্ক বিভাগের যৌথ অভিযানে এই পাচারচক্রের পর্দাফাঁস হয়েছে। এই ঘটনায় আর কে বা কারা জড়িত, কোথায় পাঠানো হচ্ছিল ওই রুপো, সেই নিয়ে শুরু হয় তদন্ত। (Nadia News)

BSF সূত্রে জানা গিয়েছে, ২৬ জানুয়ারি দক্ষিণবঙ্গ সীমান্তের অন্তর্গত ৮৬ নং ব্যাটেলিয়নের সীমান্ত চৌকি বিআরসি পুরায় BSF জওয়ান এবং করিমপুরের শুল্ক বিভাগের সঙ্গে মিলে নদিয়া জেলার সীমান্ত এলাকায় একটি যৌথ অনুসন্ধান চালায়। তাতেই ২৪ কেজি রুপো-সহ এক চোরাকারবারীকে গ্রেফতার করা সম্ভব হয়। ধৃত চোরাকারবারী ভারতীয় নাগরিক বলেই জানা গিয়েছে। (India Bangladesh Border) ধৃত চোরাকারবারীকে সৈকত মণ্ডল নামে শনাক্ত করা গিয়েছে। নদিয়ার মথুরাপুরের বাসিন্দা তিনি। জানা গিয়েছিল, জামতলা থেকে এক ব্যক্তির কাছ ছেকে ওই রুপো সংগ্রহ করা হয়। বাংলাদেশে ওই রুপো নিয়ে যাওয়া হচ্ছিল। কিন্তু সীমান্ত পেরনোর আগেই তাঁকে ধরে ফেলা হয়। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

DA Hike: পুজোর আগেই রাজ্য সরকারি কর্মচারীদের জন্য আরও ২০ শতাংশ DA
পুজোর আগেই রাজ্য সরকারি কর্মচারীদের জন্য আরও ২০ শতাংশ DA
News Updates Live: পুজোর আগেই রাজ্য সরকারি কর্মচারিদের জন্য আরও ২০% DA
পুজোর আগেই রাজ্য সরকারি কর্মচারিদের জন্য আরও ২০% DA
Tathagato Roy On Saayoni Ghosh:“সায়নী ঘোষের নামে থানায় নালিশ করেছিলাম, তার কী গতি হল জানি না..”, বিস্ফোরক BJP নেতা তথাগত রায়
“সায়নী ঘোষের নামে থানায় নালিশ করেছিলাম, তার কী গতি হল জানি না..”, বিস্ফোরক BJP নেতা তথাগত রায়
BJP News: 'তোলাবাজিতে না', তাও প্রোমোটারের অফিসে তাণ্ডব, বেধড়ক মারধরের অভিযোগ বিজেপির বিরুদ্ধে
'তোলাবাজিতে না', তাও প্রোমোটারের অফিসে তাণ্ডব, বেধড়ক মারধরের অভিযোগ বিজেপির বিরুদ্ধে

ভিডিও

CM Suvendu Adhikari: 'দেখতে থাকুন, আরও অনেক কিছু বাকি রয়েছে', বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Mamata Banerjee: পুলিশকে দিয়ে বিধায়ক, সাংসদদের ভয় দেখাচ্ছে, সরব মমতা
Tulu Mondal: টুলু মণ্ডলের বিশাল সম্পত্তির হদিশ! এবার পুলিশের জালে তার আরেক ম্যানেজার
Abhishek Banerjee PA: আরও বিপাকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়
Abhishek Banerjee: সাত দিনের মধ্যে শুনানি শেষ করতে চায় হাইকোর্ট

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
Agnimitra Paul : কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
Amir In IPL: এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Jalpaiguri News: আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
Maharaj On Sourav: 'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Embed widget