এক্সপ্লোর

West Burdwan: দুর্গাপুরে বিজেপি নেতার বাড়ির সামনে গুলি, কাঠগড়ায় তৃণমূল

BJP: বিজেপি নেতার বাড়ির কাছে মধ্যরাতে গুলি চালানোর অভিযোগ। অভিযোগের তির তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের দিকে।

মনোজ বন্দ্যোপাধ্যায়, দুর্গাপুর: দুর্গাপুরে বিজেপি নেতার (BJP) বাড়ির সামনে গুলি চলার অভিযোগ। গতকাল মধ্যরাতে বিজেপির মণ্ডল সহ সভাপতি অতুল বাগদির বাড়ির সামনে এই ঘটনা ঘটে। অভিযোগ ভোলা পাসওয়ান নামে এক তৃণমূল কর্মী ও তাঁর দলবলের বিরুদ্ধে। বেনাচিতি বাজার সংলগ্ন এলাকায় ট্রাঙ্ক রোডে এর জেরে ছড়ায় চাঞ্চল্য। স্থানীয় একটি দোকান থেকে সিসি ক্যামেরা ফুটেজ সংগ্রহ করে তদন্ত শুরু করেছে পুলিশ। গুলি চলার অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। 

বিজেপি নেতার বাড়ির সামনে গুলি: বিজেপি নেতার বাড়ির কাছে মধ্যরাতে গুলি চালানোর অভিযোগ। অভিযোগের তির তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের দিকে। অল্পের জন্য প্রাণে বেঁচে গেলেন অতুল বাগদি নামে ওই বিজেপি নেতা। ভিত্তিহীন অভিযোগ পাল্টা দাবি করেছে তৃণমূল নেতৃত্ব। গতকাল রাতের এই ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়ায় দুর্গাপুরের ট্রাঙ্ক রোডের কাছে। অতুল বাগদি বিজেপির এক নম্বর মণ্ডলের সহ সভাপতি। অভিযোগ গতকাল মধ্যরাতে ভোলা পাসওয়ান নামে তৃণমূল কর্মী প্রথমে বাড়ির সামনে গাড়ি থেকে গুলি চালাতে শুরু করে। খবর পেয়ে অতুল বাগদি নামে ওই বিজেপি নেতা বাড়ি থেকে বেরিয়ে আসে। অভিযোগ, ঠিক তখনই ভোলা পাসওয়ান নামে ওই তৃণমূল কর্মী ও তার দলবল একটি গুলি চালায়। যদিও গুলির খোল বা গুলি লাগার কোন দাগ কোথাও পাওয়া যায়নি। এরই মধ্যে এই বিজেপি নেতা নিজের ফেসবুক প্রোফাইলে পুরো ঘটনা আপলোড করে দেয়, যাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে দুর্গাপুরে। ঘটনাস্থলে পৌঁছয় এজোন ফাঁড়ির পুলিশ। সামনের একটি দোকানের সিসি টিভি ফুটেজ খতিয়ে দেখে তদন্ত শুরু করেছে পুলিশ। 

এই ঘটনার প্রতিবাদে আর সন্ত্রাস মুক্ত ভোট করার দাবিতে শুক্রবার সকালে প্রতিবাদ কর্মসূচিতে নামেন বিজেপি কর্মীরা। দিন কয়েক আগে দুর্গাপুর ইস্পাত নগরীর এজোনের কণিষ্ক সাউথ রোডের কাছে অভিষেক রায় নামে এক বিজেপি কর্মীর বাড়িতে বোমাবাজি করে দুষ্কৃতীরা। অভিষেক তৃণমূলের নমশুদ্র ও উদ্বাস্তু সেলের দায়িত্বে ছিলেন। অভিযোগ, তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদানের পরের দিন রাতেই অভিষেক রায়ের বাড়িতে বোমাবাজি হয়। অল্পের জন্য প্রাণে বেঁচে যান অভিষেক রায় ও তাঁর পরিবার। সেই ঘটনার এখনও কোনও কিনারা করতে পারেনি পুলিশ। তৃণমূলের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করে জেলা নেতৃত্ব। এই ঘটনার রেশ কাটতে না কাটতে ফের বিজেপি নেতার বাড়ির সামনে গুলি।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

আরও পড়ুন: WBCHSE Board 12th Result 2024: ৮ মে উচ্চ মাধ্যমিকের ফলপ্রকাশ, এক ক্লিকে রেজাল্ট wb12.abplive.com-এ

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live: মিড ডে মিল নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, পড়ুয়াদের জন্য আলাদা করে ডিমের ব্যবস্থা
মিড ডে মিল নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, পড়ুয়াদের জন্য আলাদা করে ডিমের ব্যবস্থা
Kalyan Banerjee: '২০-২৫-৩০ কোটিতে আর চার্ম নেই... যারা ভাল তৃণমূল হয়েছে...', বীরভূমে যকের ধন, কী বলছেন কল্যাণ ?
'২০-২৫-৩০ কোটিতে আর চার্ম নেই... যারা ভাল তৃণমূল হয়েছে...', বীরভূমে যকের ধন, কী বলছেন কল্যাণ ?
Birbhum News: চোরা কুঠুরিতে থরে থরে লুকিয়ে রাখা টাকার বান্ডিল, আরও টাকা-সোনার জন্য বীরভূমে পাথর ব্যবসায়ীর আত্মীয় ও ছেলেকে পুলিশের জিজ্ঞাসাবাদ
চোরা কুঠুরিতে থরে থরে লুকিয়ে রাখা টাকার বান্ডিল, আরও টাকা-সোনার জন্য বীরভূমে পাথর ব্যবসায়ীর আত্মীয় ও ছেলেকে পুলিশের জিজ্ঞাসাবাদ
Birbhum News: পার্থ ঘনিষ্ঠ অর্পিতার বাড়িতে মিলেছিল ৫০ কোটি, সেই স্মৃতি উস্কে বীরভূমের পাথর ব্যবসায়ীর আত্মীয়ের বাড়িতেও টাকার পাহাড়! উদ্ধার কেজি কেজি সোনাও
পার্থ ঘনিষ্ঠ অর্পিতার বাড়িতে মিলেছিল ৫০ কোটি, সেই স্মৃতি উস্কে বীরভূমের পাথর ব্যবসায়ীর আত্মীয়ের বাড়িতেও টাকার পাহাড়! উদ্ধার কেজি কেজি সোনাও

ভিডিও

Madan Mitra | পুর নিয়োগ দুর্নীতিতে ED-র কাছে মদন মিত্রের হাজিরা | ABP Ananda LIVE
Neet Protest | সংসদ চত্বরে ঝাড়খণ্ডে প্রশ্নফাঁসের অভিযোগে বিক্ষোভ বিজেপির
Coal Smuggling | সবজির আড়ালে কয়লা পাচারের ছক?
Coal Smuggling: অভিনব কৌশলে কয়লা পাচার!গাড়ির উপরে সাজানো টম্যাটো, আর তার নীচে কয়লা
Madan Mitra |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Supreme Court: মৃত্যুর পর কালিমামুক্ত হলেন মনমোহন সিংহ, ক্লিনচিট দিয়ে সুপ্রিম কোর্ট বলল, ‘যথেষ্ট তথ্যপ্রমাণ ছিল না’
মৃত্যুর পর কালিমামুক্ত হলেন মনমোহন সিংহ, ক্লিনচিট দিয়ে সুপ্রিম কোর্ট বলল, ‘যথেষ্ট তথ্যপ্রমাণ ছিল না’
Income Tax Return: ' ভয়ের কিছু নেই, কর দিয়েছেন আগেই; ধীরে-সুস্থে, সাবধানে রিটার্ন ফাইল করুন', আশ্বস্ত করলেন অর্থনীতিবিদ অনির্বাণ দত্ত
' ভয়ের কিছু নেই, কর দিয়েছেন আগেই; ধীরে-সুস্থে, সাবধানে রিটার্ন ফাইল করুন', আশ্বস্ত করলেন অর্থনীতিবিদ অনির্বাণ দত্ত
Cockroach Janta Party: বিয়ের প্রস্তাব আসছে বহু জায়গা থেকে, কিন্তু রাজি নন অভিজিৎ দীপকে, কারণ জানালেন মা অনিতা
বিয়ের প্রস্তাব আসছে বহু জায়গা থেকে, কিন্তু রাজি নন অভিজিৎ দীপকে, কারণ জানালেন মা অনিতা
Solar Eclipse 2026 : সূর্যগ্রহণের সময় 'রাহু যোগ' ! আগামী ১৫ দিন এই ৪ রাশির জন্য ভয়ঙ্কর সময়, তালিকায় কারা ?
সূর্যগ্রহণের সময় 'রাহু যোগ' ! আগামী ১৫ দিন এই ৪ রাশির জন্য ভয়ঙ্কর সময়, তালিকায় কারা ?
Abhishek Banerjee: তোলাবাজির মামলায় অভিষেকের PA সুমিত রায়ের নিউ আলিপুরের বাড়িতে পুলিশ
তোলাবাজির মামলায় অভিষেকের PA সুমিত রায়ের নিউ আলিপুরের বাড়িতে পুলিশ
Suvendu Adhikari: প্রসাদী মালা-ধুতি, গুরু পূর্ণিমায় মুখ্যমন্ত্রীকে আর কী দিলেন বেলুড় মঠের মহারাজ?
প্রসাদী মালা-ধুতি, গুরু পূর্ণিমায় মুখ্যমন্ত্রীকে আর কী দিলেন বেলুড় মঠের মহারাজ?
Income Tax Return: এখনও দু'দিন বাকি, দ্রুত রিটার্ন ফাইল করতে পরামর্শ, কী বলছে আয়কর দফতর?
এখনও দু'দিন বাকি, দ্রুত রিটার্ন ফাইল করতে পরামর্শ, কী বলছে আয়কর দফতর?
Suvendu Adhikari: সরকারি বাসচালকের বাড়ি থেকে উদ্ধার কেজি কেজি সোনা, অগুনতি টাকা! মুখ্যমন্ত্রী বললেন, 'কাউকে ছাড় দেওয়া...'
সরকারি বাসচালকের বাড়ি থেকে উদ্ধার কেজি কেজি সোনা, অগুনতি টাকা! মুখ্যমন্ত্রী বললেন, 'কাউকে ছাড় দেওয়া...'
Embed widget