এক্সপ্লোর

Asansole: আসানসোলে উদ্ধার এক ব্যক্তির দগ্ধ দেহ

West Burdwan: এখনও ঐ ব্যক্তির নাম পরিচয় জানা যায়নি। আগুন পোহাতে গিয়ে এই দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান।

কৌশিক গাঁতাইত, আসানসোল: এক ব্যক্তির দগ্ধ দেহ উদ্ধারে চাঞ্চল্য ছড়াল এলাকায়। ঘটনাটি ঘটেছে আসানসোল দক্ষিণ থানার রেলওয়ে ডাক্তার কলোনি সংলগ্ন জঙ্গলে। আজ সকালে পথচারিদের কাছে খবর পেয়ে পুলিশ দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য আসানসোল জেলা হাসপাতালে পাঠায়। এখনও ঐ ব্যক্তির নাম পরিচয় জানা যায়নি। আগুন পোহাতে গিয়ে এই দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান।

চেতলায় ঝুপড়িতে আগুন

সাতসকালে চেতলায় ঝুপড়িতে ভয়াবহ আগুন। দুই শিশু-সহ মা ও বাবা আহত হন। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, সকাল ৭টা নাগাদ ৬২/২ চেতলা হাট রোডের ওই ঝুপড়িতে আগুন লাগে। তা ছড়িয়ে পড়ে পাশের ঘরেও।

চেতলায় ঝুপড়িতে ভয়াবহ আগুন: স্থানীয়রাই প্রথমে আগুন নেভানোর কাজে হাত লাগান। পরে ঘটনাস্থলে যায় দমকলের ২টি ইঞ্জিন। ঘরের দেওয়াল ভেঙে দেড় ও ৫ বছরের দুই শিশু ও মা-বাবাকে উদ্ধার করা হয়। চারজনকেই SSKM-এ নিয়ে যাওয়া হয়েছে। গ্যাস সিলিন্ডারের পাইপ লিক করে আগুন লাগে বলে স্থানীয়দের দাবি। স্থানীয় এক ব্যক্তি জানান, মূল গেটেই আগুন লেগে যায়। আমার আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করি। ভেতরে ঢোকার কোনও অবস্থা ছিল না। তাই দেওয়াল ভেঙে উদ্ধার করা হয়। 

 বহুতলে আগুন লাগে: গতকাল হেয়ার স্ট্রিট থানা এলাকার ম্যাঙ্গো লেনে বহুতলে আগুন লাগে। ৩ নম্বর ম্যাঙ্গো লেনে বহুতলে আগুন লাগে। ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ৩টি ইঞ্জিন। আগুন লাগার কারণ এখনও জানা যায়নি। দমকল কর্মীরা একে একে বিল্ডিংয়ে বসবাসকারীদের নামিয়ে আনেন। হতাহতের কোনও খবর নেই। আগুন কীভাবে লাগল তা আবাসিকরা জানাতে পারেননি।                             

রাত সাড়ে ৮টা নাগাদ পাঁচ তলার ওই বহুতলে আগুন লাগে। গ্রাউন্ড ও ফার্স্ট ফ্লোরে অফিস রয়েছে। বাকি ফ্লোরগুলিতে বাসিন্দা রয়েছেন। দমকল কর্মীদের অনুমান, শর্ট সার্কিট থেকে আগুন লাগতে পারে। বিল্ডিংয়ের গ্রাউন্ড ফ্লোরে প্রথমে আগুন লাগে। এর জেরে বিকট শব্দ হয়। স্থানীয় বাসিন্দারা থানা এবং দমকলে খবর দেন। খবর পেয়ে দমকল কর্মীরা যখন আসেন, তত ক্ষণে আগুন প্রায় প্রতিটি ফ্লোরেই ছড়িয়ে পড়েছে। আগুন নেভানোর কাজে হাইড্রোলিক ল্যাডার নিয়ে এসেছেন দমকল কর্মীরা। তবে, এখনও পর্যন্ত তা ব্যবহারের প্রয়োজন পড়েনি।  

সেরা শিরোনাম

West Bengal News Live Updates: ফেস্টিভ মুডে কলকাতা, ভক্তের ভিড়ে সরগরম পুজো মণ্ডপ, রাস্তায় মানুষের ঢল, নানা জায়গায় থিমের লড়াই
ফেস্টিভ মুডে কলকাতা, ভক্তের ভিড়ে সরগরম পুজো মণ্ডপ, রাস্তায় মানুষের ঢল, নানা জায়গায় থিমের লড়াই
Earthquake : ফের ভূমিকম্প ! ভোরের আলো ফোটার আগেই কাঁপল মাটি, আরও বড় ধাক্কার আশঙ্কা ?
ফের ভূমিকম্প ! ভোরের আলো ফোটার আগেই কাঁপল মাটি, আরও বড় ধাক্কার আশঙ্কা ?
ফের নিম্নচাপের আশঙ্কা ? আবহাওয়া দফতর থেকে বড় আপডেট
ফের নিম্নচাপের আশঙ্কা ? আবহাওয়া দফতর থেকে বড় আপডেট
CPM Book Stall Vandalized: রাজ্যের দিকে দিকে বামেদের বুক স্টলে হামলার অভিযোগ, কড়া প্রতিক্রিয়া এবার সেলিমের,
রাজ্যের দিকে দিকে বামেদের বুক স্টলে হামলার অভিযোগ, কড়া প্রতিক্রিয়া এবার সেলিমের, "..কোনও শাসক আটকাতে পারে না"

ভিডিও

Durga Puja 2026 : এক ঝলকে দেখে নিন হায়দরাবাদ সান সিটি দুর্গাপুজা সমিতির পুজো | ABP Ananda
Durga Puja 2026: ৯৫ বছরে পা দিল সোদপুর ক্লাবের পুজো, ঠাকুরদালানের আদলে তৈরি হয়েছে মণ্ডপ | ABP Ananda
Durga Puja 2026 | দুর্গাপুজোয় মাতল গোটা রাজ্য, আলোর মালায় সেজে উঠেছে হাওড়া ব্রিজ
Durga Puja 2026 | ৪৮ তম বর্ষে পদার্পণ সল্টলেক BD ব্লকের, এবছর তাদের থিম বহমান | #abpananda
Durga Puja 2026 | ৯০ বছরে পা, প্যাগোডার আদলে মণ্ডপ, শারদ আনন্দে 'সারল্যে' সেরা পদ্মপুকুর বারোয়ারি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Quantum Physics: একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
Jan Neeti Bharat: নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Overseas Citizenship of India: অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
Stamp Paper in WB: রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
Agnimitra On Kunal: ’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি
’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি", রাস্তায় রামধনু রঙ বিতর্কে আক্রমণ অগ্নিমিত্রার
Unknown Number: অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
Mallickrjun Kharge On PM Modi: প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ
প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ "পুনর্বিন্যাস বিল"-এর ইস্যু, বড় কোনও দাবি ?
Embed widget