এক্সপ্লোর

West Burdwan: অসহায় পরিবার, শিকল বন্দি হয়ে দিন কাটছে দুর্গাপুরের মানসিক ভারসাম্যহীন যুবকের জীবন

বেশ কয়েকবার বর্ধমান মেডিকেল কলেজে চিকিৎসা হয়েছে শঙ্করের। কিন্তু কোনো সুফল মেলেনি, বরং উল্টে ছেলেটির বাঁ চোখ নষ্ট হয়ে গেছে।


মনোজ বন্দ্যোপাধ্যায়, (দুর্গাপুর), পশ্চিম বর্ধমান: মানসিক ভারসাম্যহীন যুবক শিকল বন্দি। দর্গাপুরের কাঁকসার শঙ্কর সরকার নামে ওই যুবককে বন্দি অবস্থায় কাটাতে হচ্ছে জীবন।

শঙ্কর ছেলেবেলা থেকেই মানসিক ভারসাম্যহীন। আর তার জন্যই পরিবারের লোকজন শঙ্করকে কখনও চেন দিয়ে বেঁধে রাখেন ঘরে, আবার শঙ্কর যখন বাইরে বেরোয়, পাছে ছেলে হারিয়ে  যায় , সেজন্য তার জন্য পায়ে শেকল পরানো থাকে শঙ্করের পায়ে।মঙ্গলবারও দেখা গেল একই চিত্র।

 বেশ কয়েকবার বর্ধমান মেডিকেল কলেজে চিকিৎসা হয়েছে শঙ্করের। কিন্তু কোনো সুফল মেলেনি, বরং উল্টে ছেলেটির বাঁ চোখ নষ্ট হয়ে গেছে।পরিবারে 'নুন আনতে পান্তা ফুরোয়' দশা, তাই বড় কোনও চিকিৎসকের কাছে যেতে পারেনি শঙ্করের পরিবার। দুর্গাপুরের কাঁকসার অজয়পল্লীর বাসিন্দা শঙ্করের বাবা অন্যের জমিতে চাষ করে কোনও রকমে দিন গুজরান করেন। তাই বড় নামকরা চিকৎসকের কাছে যাওয়াটা এই সরকার পরিবারের কাছে ‘ছেঁড়া কাঁথায় শুয়ে রাজা হওয়ার স্বপ্ন দেখা’র মতো। তাই আর্থিক অনটনের সংসারে এখন শঙ্করকে কাটাতে হচ্ছে নিগড়ে বাঁধা এই জীবন। যে শিকল  যে শুধু আষ্টেপৃষ্ঠে শঙ্করকে বেঁধে রেখেছে তা নয়, মানসিক ভারসাম্যহীন এই ছেলেটির ভাগ্যকেও বেঁধে রেখেছে অসহায়তার বেড়াজালে। আর এক মা তার স্নেহময়ী কোলের বাঁধন ছিঁড়ে যেন ছেলে বেরিয়ে না যেতে পারে,তার জন্য কখনও ঘরে চেন দিয়ে বেঁধে রাখেন,  আবার কখনও বা পায়ে সেই চেন পরিয়ে রাখেন। যাতে করে মানসিক ভারসাম্যহীন এই ছেলে  হারিয়ে না যায়। 

কাঁকসা পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ প্রবোধ মুখোপাধ্যায় জানান, বিষয়টি তার জানা ছিল না। অভাবী পরিবারের ছেলেটি যাতে চিকিৎসার সুযোগ পায় তার জন্য সাধ্যমতো চেষ্টা করবেন বলে আশ্বাস দিয়েছেন তিনি। দুর্গাপুরের কাঁকসার অজয়পল্লীর হতদরিদ্র পরিবারের ছেলে শঙ্কর  খুব একটা জ্বালাতন করে না কাউকে।  লোহার শেকলের চেন ভেঙে  মুক্ত পরিবেশে শঙ্কর একদিন বুক ভরে শ্বাস  নেবে, এমনই স্বপ্ন বুক বাঁধেন তার মা। সত্যি কি সেই সুদিন ফিরবে? প্রশ্নটা সহজ, কিন্তু উত্তরটা ততটাই কঠিন। তবে কাঁকসার অজয়পল্লীর মানসিক ভারসাম্যহীন শঙ্করের এই লোহার চেন বাঁধা জীবন যন্ত্রণার ছবি একরাশ লজ্জা আর প্রশ্নের বেড়াজালে বন্দি করে দিয়েছে এই সমাজকে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Updates Live: পুজোর আগেই রাজ্য সরকারি কর্মচারিদের জন্য আরও ২০% DA
পুজোর আগেই রাজ্য সরকারি কর্মচারিদের জন্য আরও ২০% DA
Tarakeswar Shraboni Mela 2026: তারকেশ্বরে রেকর্ড ভিড়, শ্রাবণী মেলা উপলক্ষে তীর্থযাত্রীদের জন্য বিশেষ ব্যবস্থা রেলের
তারকেশ্বরে রেকর্ড ভিড়, শ্রাবণী মেলা উপলক্ষে তীর্থযাত্রীদের জন্য বিশেষ ব্যবস্থা রেলের
DA Hike: পুজোর আগেই রাজ্য সরকারি কর্মচারীদের জন্য আরও ২০ শতাংশ DA
পুজোর আগেই রাজ্য সরকারি কর্মচারীদের জন্য আরও ২০ শতাংশ DA
Tathagato Roy On Saayoni Ghosh:“সায়নী ঘোষের নামে থানায় নালিশ করেছিলাম, তার কী গতি হল জানি না..”, বিস্ফোরক BJP নেতা তথাগত রায়
“সায়নী ঘোষের নামে থানায় নালিশ করেছিলাম, তার কী গতি হল জানি না..”, বিস্ফোরক BJP নেতা তথাগত রায়

ভিডিও

CM Suvendu Adhikari: 'দেখতে থাকুন, আরও অনেক কিছু বাকি রয়েছে', বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Mamata Banerjee: পুলিশকে দিয়ে বিধায়ক, সাংসদদের ভয় দেখাচ্ছে, সরব মমতা
Tulu Mondal: টুলু মণ্ডলের বিশাল সম্পত্তির হদিশ! এবার পুলিশের জালে তার আরেক ম্যানেজার
Abhishek Banerjee PA: আরও বিপাকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়
Abhishek Banerjee: সাত দিনের মধ্যে শুনানি শেষ করতে চায় হাইকোর্ট

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
Agnimitra Paul : কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
Amir In IPL: এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Jalpaiguri News: আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
Maharaj On Sourav: 'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Embed widget