এক্সপ্লোর

West Burdwan News: গোবলয়ের ধাঁচে বাংলায় জন্মদিনের পার্টিতে শূন্যে গুলি, গ্রেফতার ২

West Burdwan News Update: পুলিশ সূত্রে জানা গিয়েছে, এলাকার বাসিন্দা মনোজ যাদবের বাড়িতে ছেলের জন্মদিনের পার্টি ছিল। এই অনুষ্ঠানে নিজের লাইসেন্স রিভলভার নিয়ে যোগ দিয়েছিলেন ধর্মেন্দ্র যাদব নামে এক যুবক।

কৌশিক গাঁতাইত, বরাকর: গোবলয়ের ধাঁচে এবার বাংলাতেও (West Bengal) জন্মদিনের পার্টিতে (Birthday) গুলি। বরাকরে শূন্যে পরপর গুলি (Shots) চালিয়ে গ্রেফতার ২।

উত্তরপ্রদেশ (Uttar Pradesh), বিহারের (Bihar) সংস্কৃতি এবার এই রাজ্যেও। জন্মদিনের পার্টিতে চলল গুলি। যদিও পুলিশের তৎপরতায় ঘটনায় গ্রেফতার করা হয়  দুজন। ঘটনাটি ঘটেছে কুলটি থানার (Kulti Police Station) বরাকর গোয়ালাপট্টিতে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, এলাকার বাসিন্দা মনোজ যাদবের বাড়িতে ছেলের জন্মদিনের পার্টি ছিল। এই অনুষ্ঠানে নিজের লাইসেন্স রিভলভার নিয়ে যোগ দিয়েছিলেন ধর্মেন্দ্র যাদব নামে এক যুবক। অনুষ্ঠান চলাকালীন আচমকাই ধর্মেন্দ্র নিজের রিভলভার বের করে শূন্যে চার রাউন্ড গুলি চালায় বলে অভিযোগ।

মূহুর্তের মধ্যে এর ভিডিও ভাইরাল (Viral Video) হয়ে যায়। কুলটি থানা ও বরাকর ফাঁড়ির পুলিশের কাছে এই ভিডিও আসে। মঙ্গলবার রাতে প্রথমে ধর্মেন্দ্র ও মনোজকে আটক করা হয়। পরে তাদের গ্রেফতার করে বুধবার আসানসোল আদালতে (Asansol Court) তোলা হয়। বিচারক তাদের সাতদিনের জেল হেফাজতে পাঠানোর নির্দেশ দেন। পুলিশের দাবি লাইসেন্স থাকলেও কেউ এভাবে প্রকাশ্যে গুলি চালাতে পারে না। গুলি চালানোর প্রকৃত কারণ দেখাতে হবে তাকে। কিন্তু এক্ষেত্রে সেটা দেখাতে পারেনি কে । তাই তাদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে।

এদিকে শহরে ফের অস্ত্র উদ্ধার। গ্রেফতার দুই দুষ্কৃতী। গোপন সূত্রে খবর পেয়ে গতকাল রাতে মোমিনপুর এলাকায় অভিযান চালায় একবালপুর থানার পুলিশ। ফুটপাথ দিয়ে হেঁটে যাওয়া এক তরুণকে দেখে সন্দেহ হওয়ায় তাকে আটক করা হয়। তল্লাশিতে তার ব্যাগ থেকে মেলে একটি দেশি পিস্তল ও দুটি তাজা কার্তুজ। ধৃত সাদ্দাম হোসেন একবালপুরেরই বাসিন্দা। তাকে জেরা করে তারাতলার বেসব্রিজ এলাকা থেকে বাবলু আড়ি নামে আরেক দুষ্কৃতীকে গ্রেফতার করে একবালপুর থানার পুলিশ। বিক্রির উদ্দেশ্যেই অস্ত্র আনা হয়েছিল বলে প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের।

আরও পড়ুন: Malda News: তৃণমূলে যোগ প্রধান সহ চার সদস্যের, বামনগোলায় বিজেপির হাতছাড়া আরও এক পঞ্চায়েত

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

CM Suvendu Adhikari: কীভাবে চলত টুলুর র‍্যাকেট? ' মমতার মদত ছাড়া এঘটনা সম্ভব নয়', বললেন মুখ্যমন্ত্রী
কীভাবে চলত টুলুর র‍্যাকেট? ' মমতার মদত ছাড়া এঘটনা সম্ভব নয়', বললেন মুখ্যমন্ত্রী
Suvendu Adhikari : কাশ্মীরের জঙ্গিদের টার্গেট তিনি ? হুমকি পেয়েছিলেন আরেক মন্ত্রীও? কী জানালেন শুভেন্দু অধিকারী?
কাশ্মীরের জঙ্গিদের টার্গেট তিনি ? হুমকি পেয়েছিলেন আরেক মন্ত্রীও? কী জানালেন শুভেন্দু অধিকারী?
Malda News: মিড-ডে মিলে গরমিলের অভিযোগ, সাসপেন্ড মালদার স্কুলের প্রধান শিক্ষিকা
মিড-ডে মিলে গরমিলের অভিযোগ, সাসপেন্ড মালদার স্কুলের প্রধান শিক্ষিকা
News Live Updates: বর্ধমান থেকে কাশ্মীরের জঙ্গি গ্রেফতার, ধৃত জৈশ ই মহম্মদ জঙ্গি হামিদ মণ্ডল
বর্ধমান থেকে কাশ্মীরের জঙ্গি গ্রেফতার, ধৃত জৈশ ই মহম্মদ জঙ্গি হামিদ মণ্ডল

ভিডিও

Abhishek Banerjee | ওষুধ থেকে USG, সেবাশ্রয় ঘিরে একের পর এক অভিযোগ! | ABP ANANDA LIVE
School Uniform News | 'পড়ুয়াদের ইউনিফর্মের রং নির্বাচনে সম্পূর্ণ স্বাধীনতা স্কুল কর্তৃপক্ষের', জানালেন স্কুল শিক্ষামন্ত্রী দীপক বর্মন
Jalpaiguri News | জলপাইগুড়িতে ডিম-বিক্ষোভের মুখে পুর চেয়ারম্যান
Rahul Gandhi on Paper Leak Bill | 'সিস্টেমের পরিবর্তন না হলে, প্রশ্নফাঁস বন্ধ হবে না'
India vs Brazil | ফিফা ফ্রেন্ডলি খেলতে প্রথমবার ভারতে আসছে ব্রাজিলের সিনিয়র টিম

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Vaibhav Sooryavanshi: এবার ভারতীয় টেস্ট দলে সুযোগ পেতে চলেছে বৈভব? সূর্যবংশীকে নিয়ে বড় আপডেট দিলেন নির্বাচক
এবার ভারতীয় টেস্ট দলে সুযোগ পেতে চলেছে বৈভব? সূর্যবংশীকে নিয়ে বড় আপডেট দিলেন নির্বাচক
Case Against Meta : ককরোচদের প্রতিবাদে প্রধানমন্ত্রীর আপত্তিকর ভিডিয়ো পোস্ট, এবার মেটা-ফেসবুকের বিরুদ্ধে মামলা
ককরোচদের প্রতিবাদে প্রধানমন্ত্রীর আপত্তিকর ভিডিয়ো পোস্ট, এবার মেটা-ফেসবুকের বিরুদ্ধে মামলা
Petrol Diesel Price Change : মাসের শেষে দাম কমল পেট্রোল - ডিজেলের? সকাল ৬ টায় সামনে এল আজকের রেট চার্ট
মাসের শেষে দাম কমল পেট্রোল - ডিজেলের? সকাল ৬ টায় সামনে এল আজকের রেট চার্ট
Edible Oil Adulteration: ভোজ্য তেলেও 'ভেজাল', সরষের তেলের সঙ্গে পাম তেল মিশিয়ে বিক্রি! আটক কারখানার মালিক
ভোজ্য তেলেও 'ভেজাল', সরষের তেলের সঙ্গে পাম তেল মিশিয়ে বিক্রি! আটক কারখানার মালিক
Kohli On Rahane: আমার প্রিয় ব্যাটিং পার্টনার... রাহানের অবসরের পর আবেগপূর্ণ পোস্ট কোহলির
আমার প্রিয় ব্যাটিং পার্টনার... রাহানের অবসরের পর আবেগপূর্ণ পোস্ট কোহলির
Sebaashray Scam: 'সেবাশ্রয়' কাণ্ডের জের, বাতিল হয়ে গেল রাজ্যের এই নার্সিংহোমের লাইসেন্স ও রেজিস্ট্রেশন
'সেবাশ্রয়' কাণ্ডের জের, বাতিল হয়ে গেল রাজ্যের এই নার্সিংহোমের লাইসেন্স ও রেজিস্ট্রেশন
Modi Temple in Bihar: দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
RG Kar News Update: আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
Embed widget