এক্সপ্লোর

Malda News: তৃণমূলে যোগ প্রধান সহ চার সদস্যের, বামনগোলায় বিজেপির হাতছাড়া আরও এক পঞ্চায়েত

Malda Political News:গত পঞ্চায়েত ভোটে গোবিন্দপুর মহেশপুর গ্রাম পঞ্চায়েতের ১৫টি আসনের মধ্যে বিজেপি জেতে আটটিতে, তৃণমূলের দখলে যায় ৭টি আসন। এক সদস্য মারা যাওয়ায় বোর্ডে শাসক দলের সদস্যসংখ্যা কমে হয় ৬।

করুণাময় সিংহ, মালদা: মালদার (Malda) বামনগোলায় আরও একটি পঞ্চায়ত (Gram Panchayat) হাতছাড়া হল বিজেপির। বিধানসভা ভোটের পর এই নিয়ে বামনগোলায় চারটি পঞ্চায়তে গেরুয়া শিবিরের থেকে দখল নিল তৃণমূল। ভয় দেখিয়ে দলবদলের অভিযোগ করেছে বিজেপি (BJP)। পাল্টা জবাব দিয়েছে তৃণমূল (TMC)।

ভাঙন কবলিত মালদায়, বিধানসভা ভোটের পর গঙ্গার থেকেও দ্রুত গতিতে ভাঙছে বিজেপি।বিধানসভা ভোটে হবিবপুর বিধানসভায় বিজেপি জিতলেও ভোটের পর হবিবপুরের অন্তর্গত বামনগোলা ব্লকে বিজেপির হাতে থাকা তিনটি পঞ্চায়েতের দখল নেয় তৃণমূল। 

East Burdwan News: ‘কাজের খোঁজে’ স্কুলছুট! পড়ুয়াদের ক্লাসে ফেরাতে উদ্যোগ কালনার শিক্ষকদের

এবার বামনগোলায় বিজেপির দখলে থাকা গোবিন্দপুর মহেশপুর পঞ্চায়েতও হাতে এল তৃণমূলের।প্রধান, উপপ্রধান-সহ চার বিজেপি সদস্য দলবদল করায় বদলে গেল বোর্ডের রং।গোবিন্দপুর মহেশপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান ও দলত্যাগী বিজেপি নেত্রী প্রতিমা মণ্ডল বলেছেন, আমরা তৃণমূলে যোগদান করলাম, মুখ্যমন্ত্রীর উন্নয়নের কাজ দেখে আমরা তৃণমূলে যোগ দিয়েছি।

গত পঞ্চায়েত ভোটে গোবিন্দপুর মহেশপুর গ্রাম পঞ্চায়েতের ১৫টি আসনের মধ্যে বিজেপি জেতে আটটিতে, তৃণমূলের দখলে যায় ৭টি আসন। পরে তৃণমূলের এক সদস্য মারা যাওয়ায় বোর্ডে শাসক দলের সদস্যসংখ্যা কমে হয় ৬। মঙ্গলবার প্রধান, উপপ্রধান সহ ৪ বিজেপির সদস্য তৃণমূলে যোগ দেওয়ায় বোর্ডের গরিষ্ঠতা হারায় গেরুয়া শিবির।

তৃণমূল কংগ্রেসের বামনগোলা ব্লক সভাপতি অশোক সরকার বলেছেন, বিজেপির বোর্ডের প্রধান সহ চার জন তৃণমূলের ছায়ায় এলেন। আগামী দিনে মহেশপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের দ্বারা পরিচালিত হচ্ছে। 

বিজেপির বামনগোলা মণ্ডল সভাপতি অমিত ঘোষের দাবি, তৃণমূল যেভাবে বিরোধীজের ভয় দেখাচ্ছে, মিথ্যে মামলায় ফাঁসাচ্ছে, তারই পরিণতি এই দলবদল। প্রধানকে হুমকি দেওয়া হয়। সেই পরিপ্রেক্ষিতে তাঁরা তৃণমূলে যোগ দিয়েছেন। এমন পরিস্থিতিতে রাজনীতি করা কঠিন।

বিধানসভা ভোটের পর মানিকচক, গাজোল, ওল্ড মালদায় একের পর পঞ্চায়েত বিজেপির থেকে দখল করে তৃণমূল। এবার বামনগোলা ব্লকে হাতে থাকা পঞ্চায়েতগুলিও একে একে হাতছাড়া হল গেরুয়া শিবিরের। 

উল্লেখ্য, শুধু মালদাই নয়, বিধানসভা ভোটের পর বিভিন্ন জেলাতেই বিরোধী শিবিরে ভাঙন ধরিয়ে তৃণমূলে যোগদানের ঘটনা দেখা যাচ্ছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: 'আসন পুনর্বিন্যাস হলে ৪২ থেকে পশ্চিমবঙ্গের লোকসভার আসন সংখ্যা হবে ৬৩', NCPI সাংসদদের কী প্রতিশ্রুতি দিলেন শুভেন্দু?
'আসন পুনর্বিন্যাস হলে ৪২ থেকে পশ্চিমবঙ্গের লোকসভার আসন সংখ্যা হবে ৬৩', NCPI সাংসদদের কী প্রতিশ্রুতি দিলেন শুভেন্দু?
Malda News: বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
News Live Updates: বর্ধমান থেকে কাশ্মীরের জঙ্গি গ্রেফতার, ধৃত জৈশ ই মহম্মদ জঙ্গি হামিদ মণ্ডল
বর্ধমান থেকে কাশ্মীরের জঙ্গি গ্রেফতার, ধৃত জৈশ ই মহম্মদ জঙ্গি হামিদ মণ্ডল
Malda News: মিড-ডে মিলে গরমিলের অভিযোগ, সাসপেন্ড মালদার স্কুলের প্রধান শিক্ষিকা
মিড-ডে মিলে গরমিলের অভিযোগ, সাসপেন্ড মালদার স্কুলের প্রধান শিক্ষিকা

ভিডিও

Prashant Kishor : বাঁকিপুর বিধানসভার উপনির্বাচনে বড়সড় ধাক্কা বিজেপির। Bihar Bankipur Bypoll
NCPI-NDA Meeting : NDA-র বৈঠকে অংশ নিলেন তৃণমূলের বিদ্রোহী NCPI সাংসদরা
Dumdum News: তোলাবাজিতে অভিযুক্ত জয়ন্ত সিং-এর অনুগামীকে দেখা গেল দমদমে বিজেপির মঞ্চে
Suvendu Adhikari: মুখ্য়মন্ত্রী-NDA-র বৈঠকের পরেও, NCPI-এর অবস্থান ও ভবিষ্য়ত নিয়ে আজও কাটল না ধোঁয়াশা
CM Suvendu Adhikari: 'দেখতে থাকুন, আরও অনেক কিছু বাকি রয়েছে', বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
Agnimitra Paul : কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
Amir In IPL: এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Jalpaiguri News: আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
Maharaj On Sourav: 'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Embed widget