এক্সপ্লোর

West Burdwan: নিয়ন্ত্রণ হারিয়ে দোকানে ঢুকে পড়ল গাড়ি, আহত ১ পথচারী

West Burdwan News: স্থানীয়রা তাঁকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠায়। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে দুর্ঘটনাগ্রস্ত গাড়িটিকে অন্যত্র সরিয়ে গাড়িতে থাকা দুই মহিলাকে আটক করে নিয়ে যায়।

মনোজ বন্দ্যোপাধ্যায়, পশ্চিম বর্ধমান: নিয়ন্ত্রণ হারিয়ে একটি ছোট গাড়ি ঢুকে পড়ল দোকানে। দুর্ঘটনাটি ঘটেছে কাঁকসার আড়া এলাকায়। স্থানীয় সূত্রে জানা গেছে একটি ছোট  গাড়িতে করে দুই মহিলা মুচিপাড়া থেকে আড়া এলাকায় যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে একটি পথচারীকে ধাক্কা মারে। এরপর নিয়ন্ত্রণ হারিয়ে একটি ছোট গাড়িতে ধাক্কা মারার পর রাস্তার ধারে একটি দোকানে  ঢুকে পড়ে। দুর্ঘটনায় গুরুতর আহত হয় এক পথচারী। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠায়। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে দুর্ঘটনাগ্রস্ত গাড়িটিকে অন্যত্র সরিয়ে গাড়িতে থাকা দুই মহিলাকে আটক করে নিয়ে যায়। তবে সাত সকালে ঘটা এই দুর্ঘটনার সময় দোকানে কেউ না থাকার জন্য  বড়সড় দুর্ঘটনার হাত থেকে রেহাই পাওয়া গেছে।

এদিকে, শহরের অন্য একটি ঘটনায়, জামুড়িয়ার সাতগ্রামে ইসিএলের খনিতে কয়লার চাঁই ধসে মৃত্যু হল এক শ্রমিকের। আহত আরও ২ জন শ্রমিক। এদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ ভোর সাড়ে ৫টা নাগাদ ইসিএলের সাতগ্রাম ইনক্লাইন খনিতে কাজ করার সময় কয়লার চাঁই ধসে মৃত্যু হয় বছর পঁয়ত্রিশের সওদাগর ভুঁইয়ার। ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায়। ইসিএলের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলে কাজ বন্ধ করে বিক্ষোভ দেখান খনি শ্রমিকরা। ইসিএলের প্রতিক্রিয়া এখনও মেলেনি। 

বিশ্বকর্মা পুজোর দিন একাধিক দুর্ঘটনা শহরে

শনিবার সকালে নরেন্দ্রপুর (Narendrapur) থানা এলাকায়, গড়িয়া স্টেশনের (Garia Station) কাছে এই দুর্ঘটনা ঘটে। সকাল ১০টা নাগাদ গড়িয়া স্টেশন (Garia Station) থেকে খেয়াদা যাওয়ার পথে দুরন্ত গতিতে ছুটে আসছিল একটি মিনিডোর। তাতেই পর পর দু'টি সাইকেল, দু'টি মোটর সাইকেল এবং একটি স্কুটারে ধাক্কা মারে মিনিডোরটি। তাতেই চার জন জখম হন। হাসপাতালে ভর্তি রয়েছেন তাঁরা।

মিনিডোরটির চালকের আসনে ছিল এক নাবালক। তাকে আটক করেছে নরেন্দ্রপুর থানার পুলিশ। স্থানীয়দের অভিযোগ, এলাকায় বেপরোয়া গাড়ি চলাচলে প্রায়ই দুর্ঘটনা ঘটে। পুলিশি নজরদারির অভাব রয়েছে বলে তাঁদের অভিযোগ। ওই নাবালক মিনিডোর নিয়ে বেরিয়েছিল কেন, কার নির্দেশে বেরিয়েছিল, কোথায় যাচ্ছিল, তা খতিয়ে দেখছে পুলিশ। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

North Bengal Weather Update: উত্তরে প্রবল দুর্যোগ, অতিরিক্ত ভারী বৃষ্টির জন্য জারি লাল-কমলা-হলুদ সতর্কতা, কোন কোন জেলায় প্রভাব সবচেয়ে বেশি ?
উত্তরে প্রবল দুর্যোগ, অতিরিক্ত ভারী বৃষ্টির জন্য জারি লাল-কমলা-হলুদ সতর্কতা, কোন কোন জেলায় প্রভাব সবচেয়ে বেশি ?
West Bengal News Live Today Updates: চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার আর্জি অভিষেকের, হাইকোর্টে যেতে বলল সুপ্রিম কোর্ট
চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার আর্জি অভিষেকের, হাইকোর্টে যেতে বলল সুপ্রিম কোর্ট
Birbhum Tulu Mondal News: টুলুর পার্কিং লট থেকে উদ্ধার ছাপাখানার মেশিন, এর সাহায্যেই কি ছাপানো হত নকল DCR ?
টুলুর পার্কিং লট থেকে উদ্ধার ছাপাখানার মেশিন, এর সাহায্যেই কি ছাপানো হত নকল DCR ?
Tulu Mondal Birbhum: টুলু মণ্ডল যেন সমান্তরাল সরকার, নদী দখল করে বানিয়েছিল রাস্তা, পরিকল্পনা ছিল ব্রিজ তৈরিরও!
টুলু মণ্ডল যেন সমান্তরাল সরকার, নদী দখল করে বানিয়েছিল রাস্তা, পরিকল্পনা ছিল ব্রিজ তৈরিরও!

ভিডিও

Umesh Rai on Terrorist |
Kunal Ghosh on Terrorist |
Bengal STF on Terror News |
Suvendu Adhikari | 'পশ্চিমবঙ্গে আন্তঃসীমান্ত মাদক চক্রের বিরুদ্ধে বড়সড় অভিযান' | ABP ANANDA LIVE
STF - Terror News | জঙ্গি-যোগে তৃতীয় গ্রেফতারি। STF-এর হাতে গ্রেফতার হামিমের সহযোগী | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Malda News: বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Weekly Astro : চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Embed widget