এক্সপ্লোর

CPIM Page Hacked : করা যাচ্ছে না পোস্ট, ফেসবুক পেজে ভিডিও গেম, পশ্চিম মেদিনীপুরে সিপিএমের পেজ হ্যাক !

West Medinipore News : অভিযোগ জেলা CPM-এর ফেসবুক অ্যাকাউন্টের আগে, তাদের ছাত্র সংগঠন SFI-এর জেলা নেতৃত্ব সহ মোট তিনটি পেজ হ্যাক হয়েছে।

সৌমেন চক্রবর্তী, পশ্চিম মেদিনীপুর : জেলা নেতৃত্বের অফিসিয়াল ফেসবুক পেজ (Facebook Page)। যেখানে এতদিন প্রচারের পাশাপাশি, দলের বিভিন্ন কর্মসূচির বিষয় তুলে ধরা হত, পঞ্চায়েত ভোটের আগে, তা আরও জোরদার করার পরিকল্পনাও ছিল। কিন্তু গত ১৩ এপ্রিল থেকে দলের তরফে কেউ কোন পোস্ট করতে পারছেন না এই ফেসবুক পেজে । উল্টে পোস্ট হয়ে যাচ্ছে ভিডিও গেম ! এসব দেখেই, দলের ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক (Facebook Account Hacked) হয়েছে বলে অভিযোগ তুলেছে, পশ্চিম মেদিনীপুরের জেলা সিপিএম নেতৃত্ব (West Medinipore CPM)। মেদিনীপুরের সাইবার ক্রাইম থানায় (Medinipore Cyber Crime Police Station) লিখিত অভিযোগও জানানো হয়েছে দলের তরফে।

সাইবার ক্রাইম থানার দ্বারস্থ হওয়ার পাশাপাশি পশ্চিম মেদিনীপুরের সিপিএমের সোশ্যাল মিডিয়া সেলের কনভেনার মেঘনাদ ভুইঁয়া ও দলের বক্তব্য, এর আগেও এসএফআই-এর ৩ টি পেজ এইভাবে হ্যাক করা হয়েছে। পঞ্চায়েত ভোটের আগে তাদের প্রচার ব্যাহত হচ্ছে বলেও অভিযোগ। এর পিছনে থাকতে পারে রাজনৈতিক কারণও, ইঙ্গিত সিপিএমের। পঞ্চায়েত ভোটের মুখে ফেসবুক পেজ হ্যাক হওয়ায়, সিপিএমের জেলা নেতৃত্ব যখন বেশ সমস্যায় পড়েছে, তখন অন্যদিক থেকে আবার এই নিয়ে কটাক্ষ ছুড়ে দিয়েছে তৃণমূল ও বিজেপি।                  

তৃণমূল কংগ্রেসের মেদিনীপুর সাংগঠনিক জেলার সভাপতি সুজয় হাজরা বলেছেন, 'সিপিএমকে যেমন বাংলার মানুষ চাইছে না, আমার মনে হচ্ছে সিপিএমকে ফেসবুক কোম্পানিও পছন্দ করছে না। কারণ সিপিএম মানেই গণহত্যা, সিপিএম মানেই রক্ত, সিপিএম মানেই ঘর লুট'। এদিকে, বিজেপির মেদিনীপুর সাংগঠনিক জেলার সহ-সভাপতি রমাপ্রসাদ গিরি বলেছেন, 'সিপিএমকে বাংলার মানুষ ছুড়ে ফেলে দিয়েছে। সিপিএম ফেসবুকে বেঁচে ছিল। এখন ফেসবুকও সিপিএমকে পছন্দ করছে না। এটাতে আর কি বলা যাবে?'                                    

অভিযোগ, জেলা CPM-এর ফেসবুক অ্যাকাউন্টের আগে, তাদের ছাত্র সংগঠন SFI-এর জেলা নেতৃত্ব। বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের SFI ইউনিট এবং SFI-এর মেদিনীপুর কলেজ ইউনিটের ফেসবুক অ্যাকাউন্টও হ্যাক হয়েছে। ৯ এপ্রিল থেকে অকেজো রয়েছে সেই পেজগুলি। SFI-এর তরফেও পুলিশে অভিযোগ দায়ের করা হয়েছে।

আরও পড়ুন- জোটেনি অ্যাম্বুল্যান্সের টাকা, ট্রেনে রোগীকে নিয়ে যাওয়ার পথে স্টেশনেই মৃত্যু, ভাতারে ফিরল জলপাইগুড়ির মর্মান্তিক ঘটনা

সেরা শিরোনাম

Ratna Debnath On Baruipur Incident: বারুইপুরে নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগ, কী প্রতিক্রিয়া অভয়ার মা রত্না দেবনাথের ?
Ratna Debnath On Baruipur Incident: বারুইপুরে নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগ, কী প্রতিক্রিয়া অভয়ার মা রত্না দেবনাথের ? "আমাদের সরকার.."
Shyama Prasad Mukherjee: স্কুল থেকে বিশ্ববিদ্যালয়, বাংলার সিলেবাসে জুড়ছে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জীবনী, ঘোষণা শুভেন্দু অধিকারীর
স্কুল থেকে বিশ্ববিদ্যালয়, বাংলার সিলেবাসে জুড়ছে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জীবনী, ঘোষণা শুভেন্দু অধিকারীর
Amit Shah On Syama Prasad Birth Anniversery: রাজ্যে এসেই ইকো পার্কে শ্যামাপ্রসাদের মূর্তির কাজের সূচনা অমিত শাহের, গেলেন ভবানীপুরের বাড়িতেও
রাজ্যে এসেই ইকো পার্কে শ্যামাপ্রসাদের মূর্তির কাজের সূচনা অমিত শাহের, গেলেন ভবানীপুরের বাড়িতেও
Amit Shah-Prosenjit Chatterjee: কলকাতা সফরে এসে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বাড়িতে অমিত শাহ, সঙ্গে শুভেন্দু অধিকারী
কলকাতা সফরে এসে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বাড়িতে অমিত শাহ, সঙ্গে শুভেন্দু অধিকারী

ভিডিও

Amit Shah : শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মজয়ন্তী উপলক্ষে কলকাতায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ
Baruipur Incident :বারুইপুর সংলগ্ন ৩টি থানা এলাকায় BNS-এর ১৬৩ নম্বর ধারা লাগু, কড়া নিরাপত্তায় কেন্দ্রীয় বাহিনী
Weather News : নিম্নচাপের জের, আজও কলকাতা-সহ জেলায় জেলায় দিনভর দফায় দফায় বৃষ্টি
Baruipur Incident : আটকানোর অভিযোগ তুলে বারুইপুরে কালীঘাট-তৃণমূলের ৩ প্রতিনিধি
Baruipur Incident : বারুইপুরকাণ্ডে মূল অভিযুক্ত আনন্দ সর্দার-সহ ৩ অভিযুক্ত গ্রেফতার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Crime News : খাবারে ১৫-২০টা ঘুমের ওষুধ! স্বামীকে 'খুন করে বাথরুমে পুঁতে দিলেন স্ত্রী', তারপর ভয়ঙ্কর ‘নাটক’
খাবারে ১৫-২০টা ঘুমের ওষুধ! স্বামীকে 'খুন করে বাথরুমে পুঁতে দিলেন স্ত্রী', তারপর ভয়ঙ্কর ‘নাটক’
Gold Price: সপ্তাহের শুরুতেই সোনার দামে বড় চমক? বিনিয়োগ করলে বিরাট মুনাফা এবার? দেখে নিন আজকের রেট চার্ট
সপ্তাহের শুরুতেই সোনার দামে বড় চমক? বিনিয়োগ করলে বিরাট মুনাফা এবার? দেখে নিন আজকের রেট চার্ট
Mexico vs England: নাটকীয় ম্যাচে ৯৮ সেকেন্ডের ব্যবধানে জোড়া গোল বেলিংহ্যামের, ১০ জনে খেলেও শেষ আটে ইংল্যান্ড
নাটকীয় ম্যাচে ৯৮ সেকেন্ডের ব্যবধানে জোড়া গোল বেলিংহ্যামের, ১০ জনে খেলেও শেষ আটে ইংল্যান্ড
Maharashtra Rain : ১৬টি ট্রেন বাতিল, ধসের জেরে জাতীয় সড়কে যান চলাচল ব্যাহত; বিস্তীর্ণ অংশে দুর্ভোগ মহারাষ্ট্রে
১৬টি ট্রেন বাতিল, ধসের জেরে জাতীয় সড়কে যান চলাচল ব্যাহত; বিস্তীর্ণ অংশে দুর্ভোগ মহারাষ্ট্রে
Donald Trump on Harry Kane : 'মহান খেলোয়াড়', ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেনের প্রশংসা ট্রাম্পের
'মহান খেলোয়াড়', ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেনের প্রশংসা ট্রাম্পের
Dilip Ghosh : 'পরিষেবা দিন, নয়তো পদত্যাগ করুন' কাকে হুঁশিয়ারি দিলেন দিলীপ ঘোষ?
'পরিষেবা দিন, নয়তো পদত্যাগ করুন' কাকে হুঁশিয়ারি দিলেন দিলীপ ঘোষ?
Mumbai Rain: ভয়ঙ্কর! প্রবল বৃষ্টিতে চোখের সামনে ধূলিস্মাৎ তিনতলা বাড়ি, একাধিক মহিলার মর্মান্তিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর! প্রবল বৃষ্টিতে চোখের সামনে ধূলিস্মাৎ তিনতলা বাড়ি, একাধিক মহিলার মর্মান্তিক মৃত্যু মুম্বইয়ে
Debraj Chakraborty Arrest: অটোচালক থেকে প্রোমাটার - অভিযোগ, দেবরাজ বাহিনীর থেকে নিস্তার ছিল না কারও
অটোচালক থেকে প্রোমাটার - অভিযোগ, দেবরাজ বাহিনীর থেকে নিস্তার ছিল না কারও
Embed widget