এক্সপ্লোর
West Midnapore: নদী ভাঙনে জেরবার মেদিনীপুর সদর ব্লকের মনিদহ, তলিয়ে যাওয়ার আশঙ্কা গ্রামবাসীদের
West Midnapore News: গত বার নদী পাড় ভাঙণের জন্য ৮০ হাজার বালি বস্তা বরাদ্দ করা হলেও কার্য ক্ষেত্রে ৩০ হাজারেরও কম বস্তা দেওয়া হয়। তাও কিছু ক্ষেত্রে বালির বদলে মাটি দেওয়া হয় বলে অভিযোগ।

নদী ভাঙনে জেরবার গ্রামবাসীরা
Source : ABP
সৌমেন চক্রবর্তী, পশ্চিম মেদিনীপুর: এবার নদী ভাঙনে জেরবার মেদিনীপুর সদর ব্লকের মনিদহ। বিগত কয়েক বছরের মত এবারও ভাঙছে নদীর পাড়। এলাকাবাসীদের বক্তব্য, বর্তমানে নদী বইছে এক কালের চাষ করার জমির উপর দিয়েই। গতবার নদী পাড় ভাঙনের জন্য ৮০ হাজার বালি বস্তা বরাদ্দ করা হলেও কার্য ক্ষেত্রে ৩০ হাজারেরও কম বস্তা দেওয়া হয়। তাও কিছু ক্ষেত্রে বালির বদলে মাটি দেওয়া হয় বলে অভিযোগ। এরকম চলতে থাকলে গোটা গ্রামটাই জলের তলায় চলে যাবে বলে দাবি এলাকাবাসীদের।
Before You Go
Weather News | ঘন কালো মেঘে ঢেকেছে আকাশ, চলছে টানা বৃষ্টি
Advertisement






















