এক্সপ্লোর

West Midnapore: বেলদায় নিয়ন্ত্রণ হারিয়ে পথচলতি মানুষদের ধাক্কা মারুতি গাড়ির, আহত একাধিক

West Midnapore News : ঘটনায় আহত একাধিক জন। যার মধ্যে একজন মহিলা এবং একজন শিশু রয়েছে বলে জানা গেছে। ঘটনা পশ্চিম মেদিনীপুরের (West Midnapore) বেলদা থানার খাকুড়দা এলাকায়।

অমিত জানা, পশ্চিম মেদিনীপুর: নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা একাধিক গাড়ি এবং পথচলতি মানুষদের ধাক্কা মারল এক মারুতি গাড়ি।  ঘটনায় আহত একাধিক জন। যার মধ্যে একজন মহিলা এবং একজন শিশু রয়েছে বলে জানা গেছে। ঘটনা পশ্চিম মেদিনীপুরের (West Midnapore) বেলদা থানার খাকুড়দা এলাকায়।

কীভাবে ঘটল দুর্ঘটনা?

সূত্রের খবর, পথচলতি একটি মারুতি গাড়ি খাকুড়দার দিক থেকে বেলদার দিকে যাওয়ার সময় খাকুড়দা বাজারের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা বেশ কিছু গাড়িসহ পথচলতি মানুষদের ধাক্কা মারে। ঘটনায় আহত হয় একাধিকজন। স্থানীয়রা তাঁদের উদ্ধার করে স্থানীয়রা বেলদা গ্রামীণ হসপিটালে  চিকিৎসার জন্য নিয়ে যায়। এর মধ্যে কিছু জনের অবস্থা গুরুতর হওয়ায় তাঁদের মেদিনীপুর মেডিক্যাল হসপিটালে স্থানান্তর করা হয়েছে বলে জানা গেছে। এই ঘটনার ফলে উত্তেজনার পরিবেশ তৈরি হয় এলাকায়। বেশ কিছুক্ষণ যানজটের সৃষ্টি হয় বেলদা খাকুড়দাগামী রাজ্য সড়কের খাকুড়দাতে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে বেলদা থানা ও জোড়াগেড়িয়া ফাঁড়ির পুলিশ প্রশাসন। পরে পুলিশ প্রশাসনের সহযোগিতায় পরিস্থিতি স্বাভাবিক হয়। ঘাতক গাড়িটিকে আটক করেছে পুলিশ। সেই সঙ্গে যান্ত্রিক ত্রুটি, না কি চালক মদ্যপ অবস্থায় ছিল সেই নিয়ে উঠছে নানা প্রশ্নচিহ্ন। তবে কী কারণে এই দুর্ঘটনা তা খতিয়ে দেখছে পুলিশ প্রশাসন।

আসানসোল উপনির্বাচনে দফায় দফায় উত্তেজনা

আসানসোল উপনির্বাচন (Asansol Bypoll) ঘিরে সকাল থেকে দফায় দফায় উত্তেজনা। এবার বারাবনির ১৭৫ নম্বর বুথে ধুন্ধুমার বাধল। বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পালের (Agnimitra Paul) গাড়ি ভাঙচুর করা হয়। পাথরবৃষ্টির পাশাপাশি গাড়িতে লাঠির বাড়িও মারা হয়। রক্তাক্ত অগ্নিমিত্রা পালের নিরাপত্তারক্ষী। 

এদিন ওই বুথে গিয়ে প্রিসাইডিং অফিসার না থাকার অভিযোগ তোলেন বিজেপি প্রার্থী। এরপরই তাঁকে ঘিরে শুরু হয় বিক্ষোভ। বিজেপি প্রার্থীকে ধাক্কাধাক্কি করা হয়। পুলিশের সামনেই তৃণমূল হামলা চালিয়েছে বলে দাবি বিজেপি প্রার্থীর। অন্যদিকে বিক্ষোভকারীদের অভিযোগ, অগ্নিমিত্রার সঙ্গে যিনি এসেছিলেন, তিনি গুন্ডা।

এর আগে আসানসোল লোকসভা কেন্দ্রের ২৪১ নম্বর বুথে পোলিং এজেন্টকে বসতে না দেওয়ার অভিযোগ ওঠে। খবর পেয়ে সেখানে যান বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল। পুলিশের সঙ্গে বচসা বাধে তাঁর। এরপর বুথের বাইরে জড়ো হওয়া লোকজনকে ধাওয়া করেন বিজেপি প্রার্থী।

সেরা শিরোনাম

Tulu Mondal:টুলু মণ্ডলকে ভবানী ভবনে তলব,
টুলু মণ্ডলকে ভবানী ভবনে তলব, "যদি উনি সব কিছু বলে দেন..", বড় বার্তা অগ্নিমিত্রার
West Bengal News Live: ঘূর্ণিঝড় আকভানের জেরে ট্রেন চলাচলেও প্রভাব, একাধিক ট্রেনের সময়সূচি বদল
ঘূর্ণিঝড় আকভানের জেরে ট্রেন চলাচলেও প্রভাব, একাধিক ট্রেনের সময়সূচি বদল
Madan Mitra News: ‘শুভেন্দুর বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন বিজেপি-রই একাংশ, প্রেসার যে জায়গায় যাচ্ছে…’, দাবি মদন মিত্রের
‘শুভেন্দুর বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন বিজেপি-রই একাংশ, প্রেসার যে জায়গায় যাচ্ছে…’, দাবি মদন মিত্রের
Shahmim Ahmed: শামিম আহমেদের খোঁজে পুলিশ, গ্রেফতার বিধায়কের শাগরেদ
শামিম আহমেদের খোঁজে পুলিশ, গ্রেফতার বিধায়কের শাগরেদ

ভিডিও

Suvendu Adhikari : দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী | ABP
Kolkata Medical College | কলকাতা মেডিক্যাল কলেজ কান্ডে উপাধ্যক্ষকে তলব স্বাস্থ্য ভবনের
Supreme Court: কলকাতা পুরসভার ভোট নিয়ে জরুরি ভিত্তিতে শুনানির জন্য আর্জি মঞ্জুর সুপ্রিম কোর্টে
Birbhum News: বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলকে এবার ভবানীভবনে তলব করল পুলিশ
Chandannagar Jagadhatri Puja | প্রাকৃতিক দুর্যোগের জন্য পিছিয়ে গেল চন্দননগরে প্রতিমা নিরঞ্জন

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Embed widget