এক্সপ্লোর

West Midnapore News: জাতীয় সড়কের উপর পণ্য বোঝাই কন্টেনারে বিধ্বংসী আগুন, আহত চালক

Fire: কন্টেনারের ভিতরে ইলেকট্রিকের তার-সহ বৈদ্যুতিক সরঞ্জাম থাকায়, দাউদাউ করে আগুন ছড়িয়ে পড়ে। একটি ইঞ্জিনের সাহায্যে ঘণ্টাতিনেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন দমকল কর্মীরা।

অমিত জানা, বেলদা: গভীর রাতে পশ্চিম মেদিনীপুরের (West Midnapore) বেলদায় (Belda) জাতীয় সড়কের ওপর চলন্ত পণ্য বোঝাই কন্টেনারে বিধ্বংসী আগুন। গুরুতর জখম কন্টেনার চালককে মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পণ্য বোঝাই কন্টেনারে বিধ্বংসী আগুন: গতকাল রাত ৩টে নাগাদ লরিকে ধাক্কা মারার পর, চলন্ত কন্টেনারে আগুন ধরে যায়। কন্টেনারের ভিতরে ইলেকট্রিকের তার-সহ বৈদ্যুতিক সরঞ্জাম থাকায়, দাউদাউ করে আগুন ছড়িয়ে পড়ে। একটি ইঞ্জিনের সাহায্যে ঘণ্টাতিনেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন দমকল কর্মীরা। দুর্ঘটনার জেরে দীর্ঘক্ষণ ৬০ নম্বর জাতীয় সড়কে যান চলাচল ব্যাহত হয়। ঘন কুয়াশার জেরেই দুর্ঘটনা বলে প্রাথমিকভাবে মনে করছে পুলিশ। 

গভীর রাতে আগুন হাওড়ায়: এদিকে গভীর রাতে হাওড়ার সালকিয়ায় পুরনো বাড়িতে আগুন লাগে। দাউদাউ করে জ্বলে ওঠে দোতলা বাড়ি। ভিতরে আটকে পড়েন বয়স্ক দুই ভাইবোন। পরে দমকল কর্মীরা তাঁদের উদ্ধার করেন। গতকাল রাত ২টো নাগাদ সালকিয়ার অরবিন্দ রোডের ওই বাড়িতে আগুন লাগে। ৩টি ইঞ্জিনের সাহায্যে ঘণ্টা আড়াই পর আগুন নিয়ন্ত্রণে এলেও, সব আসবাবপত্র পুড়ে যায়। দুই ভাইবোন মানসিকভাবে অসুস্থ বলে স্থানীয়রা জানিয়েছেন। দমকলের প্রাথমিক অনুমান, লম্ফ জাতীয় কিছু থেকে আগুন লাগে।                                                                               

চেতলায় ঝুপড়িতে ভয়াবহ আগুন:  গত সপ্তাহে চেতলায় (Chetla) ঝুপড়িতে আগুন (Fire) লাগে। দুই শিশু-সহ মা ও বাবা আহত হন। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, সকাল ৭টা নাগাদ ৬২/২ চেতলা হাট রোডের ওই ঝুপড়িতে আগুন লাগে। তা ছড়িয়ে পড়ে পাশের ঘরেও।

স্থানীয়রাই প্রথমে আগুন নেভানোর কাজে হাত লাগান। পরে ঘটনাস্থলে যায় দমকলের ২টি ইঞ্জিন। ঘরের দেওয়াল ভেঙে দেড় ও ৫ বছরের দুই শিশু ও মা-বাবাকে উদ্ধার করা হয়। চারজনকেই SSKM-এ নিয়ে যাওয়া হয়েছে। গ্যাস সিলিন্ডারের পাইপ লিক করে আগুন লাগে বলে স্থানীয়দের দাবি। স্থানীয় এক ব্যক্তি জানান, মূল গেটেই আগুন লেগে যায়। আমার আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করি। ভেতরে ঢোকার কোনও অবস্থা ছিল না। তাই দেওয়াল ভেঙে উদ্ধার করা হয়। 

আরও পড়ুন:  Narendra Modi : 'লড়াই চলবে' দিল্লির বৈঠকে বাংলায় বিজেপি কর্মীদের উপর হামলার কথা মোদির মুখে

 

সেরা শিরোনাম

Baruipur Incident: নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগের মাঝে এবার বারুইপুরে নাবালককে নৃশংস 'খুন', প্রতিবাদে রাস্তা অবরোধ, হাসপাতালে পুলিশ ক্যাম্প ভাঙচুর
নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগের মাঝে এবার বারুইপুরে নাবালককে নৃশংস 'খুন', প্রতিবাদে রাস্তা অবরোধ, হাসপাতালে পুলিশ ক্যাম্প ভাঙচুর
Amit Shah-Prosenjit: প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সঙ্গে ছবি পোস্ট করলেন অমিত শাহ, কী কথা হল তাঁদের মধ্যে?
প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সঙ্গে ছবি পোস্ট করলেন অমিত শাহ, কী কথা হল তাঁদের মধ্যে?
Narendra Modi: মণ্ডপে মা দুর্গা, প্রদীপ হাতে আরতি করছেন নরেন্দ্র মোদি! অভিনব থিম চোরবাগানের পুজোয়
মণ্ডপে মা দুর্গা, প্রদীপ হাতে আরতি করছেন নরেন্দ্র মোদি! অভিনব থিম চোরবাগানের পুজোয়
GKSS Poll: নাবালিকা নিখোঁজ জেনেও গোটা দিন কেন ব্যবস্থা নেয়নি পুলিশ ফাঁড়ি? সরকারই বদলেছে শুধু, পুলিশ বদলায়নি? কী বলছেন সাধারণ মানুষ?
নাবালিকা নিখোঁজ জেনেও গোটা দিন কেন ব্যবস্থা নেয়নি পুলিশ ফাঁড়ি? সরকারই বদলেছে শুধু, পুলিশ বদলায়নি? কী বলছেন সাধারণ মানুষ?

ভিডিও

Suvendu Adhikari : শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মজয়ন্তীতে বাম-কংগ্রেস-তৃণমূলকে নিশানা মুখ্যমন্ত্রীর
PM Modi :
TMC News :
PM Modi :
Amit Shah: কলকাতায় এসে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বাড়িতে গেলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Crime News : খাবারে ১৫-২০টা ঘুমের ওষুধ! স্বামীকে 'খুন করে বাথরুমে পুঁতে দিলেন স্ত্রী', তারপর ভয়ঙ্কর ‘নাটক’
খাবারে ১৫-২০টা ঘুমের ওষুধ! স্বামীকে 'খুন করে বাথরুমে পুঁতে দিলেন স্ত্রী', তারপর ভয়ঙ্কর ‘নাটক’
Gold Price: সপ্তাহের শুরুতেই সোনার দামে বড় চমক? বিনিয়োগ করলে বিরাট মুনাফা এবার? দেখে নিন আজকের রেট চার্ট
সপ্তাহের শুরুতেই সোনার দামে বড় চমক? বিনিয়োগ করলে বিরাট মুনাফা এবার? দেখে নিন আজকের রেট চার্ট
Mexico vs England: নাটকীয় ম্যাচে ৯৮ সেকেন্ডের ব্যবধানে জোড়া গোল বেলিংহ্যামের, ১০ জনে খেলেও শেষ আটে ইংল্যান্ড
নাটকীয় ম্যাচে ৯৮ সেকেন্ডের ব্যবধানে জোড়া গোল বেলিংহ্যামের, ১০ জনে খেলেও শেষ আটে ইংল্যান্ড
Maharashtra Rain : ১৬টি ট্রেন বাতিল, ধসের জেরে জাতীয় সড়কে যান চলাচল ব্যাহত; বিস্তীর্ণ অংশে দুর্ভোগ মহারাষ্ট্রে
১৬টি ট্রেন বাতিল, ধসের জেরে জাতীয় সড়কে যান চলাচল ব্যাহত; বিস্তীর্ণ অংশে দুর্ভোগ মহারাষ্ট্রে
Donald Trump on Harry Kane : 'মহান খেলোয়াড়', ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেনের প্রশংসা ট্রাম্পের
'মহান খেলোয়াড়', ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেনের প্রশংসা ট্রাম্পের
Dilip Ghosh : 'পরিষেবা দিন, নয়তো পদত্যাগ করুন' কাকে হুঁশিয়ারি দিলেন দিলীপ ঘোষ?
'পরিষেবা দিন, নয়তো পদত্যাগ করুন' কাকে হুঁশিয়ারি দিলেন দিলীপ ঘোষ?
Mumbai Rain: ভয়ঙ্কর! প্রবল বৃষ্টিতে চোখের সামনে ধূলিস্মাৎ তিনতলা বাড়ি, একাধিক মহিলার মর্মান্তিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর! প্রবল বৃষ্টিতে চোখের সামনে ধূলিস্মাৎ তিনতলা বাড়ি, একাধিক মহিলার মর্মান্তিক মৃত্যু মুম্বইয়ে
Debraj Chakraborty Arrest: অটোচালক থেকে প্রোমাটার - অভিযোগ, দেবরাজ বাহিনীর থেকে নিস্তার ছিল না কারও
অটোচালক থেকে প্রোমাটার - অভিযোগ, দেবরাজ বাহিনীর থেকে নিস্তার ছিল না কারও
Embed widget