এক্সপ্লোর

West Midnapore News: কথা বলার সময় বিপত্তি, বিস্ফোরণ ফাটল অ্যান্ড্রয়েড মোবাইল

কোনও কিছু বোঝার আগেই মোবাইল ফোনটিতে আগুন লেগে যায়। চোখের নিমেষে পুরো ফোনটিতে আগুন ধরে যায়। সঙ্গে সঙ্গে মোবাইল ফেলে দেন।  

অলোক সাঁতরা, কেশপুর: ফোনে কথা বলার সময় বিপত্তি। বিস্ফোরণে ফেটে গেল ফোন (Phone Blast)। অ্যান্ড্রয়েড ফোনে (Android Phone)কথা বলার সময়ে হঠাৎ তা থেকে বিস্ফোরণের ঘটনা। কোনও কিছু বুঝে ওঠার আগেই আগুন ধরে যায় ফোনটিতে। হাত থেকে ফোন ফেলে দিয়ে রক্ষা যুবকের।

বিস্ফোরণে ফেটে গেল ফোন:  শুক্রবার দুপুরে ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের (West Midnapore) কেশপুরের (Keshpur) মুগবাসান এলাকাতে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মুগবাসান এলাকার যুবক আব্দুল শফি বাড়ি থেকে বেরিয়ে কাজে যাচ্ছিলেন। শুক্রবার দুপুরে কাজের প্রয়োজনে কয়েকজনকে ফোন করতে যাচ্ছিলেন তিনি। দুজনকে ফোন করার পর তৃতীয় জনকে ফোন করতে যেতেই হঠাৎ মোবাইল ফোন থেকে একটা শব্দ হয়। কোনও কিছু বোঝার আগেই মোবাইল ফোনটিতে আগুন লেগে যায়। চোখের নিমেষে পুরো ফোনটিতে আগুন ধরে যায়। সঙ্গে সঙ্গে মোবাইল ফেলে দেন।  হাত থেকে ছুঁড়ে ফেলে দিয়ে রক্ষা পান ওই যুবক।

 অ্যান্ড্রয়েড ফোন ফেটে বিপত্তি: এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে ওই এলাকায়। হঠাৎ ফোনে বিস্ফোরণ এবং তা থেকে আগুন ধরে যাওয়ার ঘটনায় আতঙ্কিত ওই যুবক। আব্দুল শফি বলেন, " কীভাবে এই ঘটনা ঘটল তা বুঝতে পারছিনা। সৌভাগ্যবশত ফোনটি পকেটে ছিল না আমার হাতে ছিল। না হলে আমার প্রাণনাশ হতে পারত। সাধারণ মানুষকে সতর্ক হওয়ার সঙ্গে সঙ্গে কোম্পানিকেও বিষয়টি অবগত হতে অনুরোধ করবো।"

এদিকে অভিযোগকে কেন্দ্র করে সরগরম পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড়। বিজেপি করায় বিধানসভা ভোটের পর থেকেই চাষ করতে দেওয়া হচ্ছে না। অভিযোগ করলে তৃণমূলের দলীয় কার্যালয়ে সালিশি করতে বলছেন স্থানীয় থানার OC। এমনটাই অভিযোগ। অভিযোগকারীদের দাবি, বিষয়টিতে উদাসীন জেলা প্রশাসন। এই অভিযোগ সামনে আসতেই ফের রাষ্ট্রপতি শাসনের দাবিতে সুর চড়িয়েছে গেরুয়া শিবির। মিথ্যে অভিযোগ করছে বিজেপি, পাল্টা দাবি করেছে তৃণমূল। নারায়ণগড় থানার ওসির দাবি, বিধানসভা ভোটের পর একটা সমস্যা হয়েছিল। কিন্তু সেটি মিটে গিয়েছে। ফলে সালিশির জন্যে তৃণমূল পার্টি অফিসে বসতে বলার প্রশ্নই ওঠে না।

আরও পড়ুন: Bidhannagar News: সামগ্রী বিক্রির নামে টাকা নিয়ে প্রতারণার অভিযোগ, কেষ্টপুরের কল সেন্টার থেকে গ্রেফতার ৫

সেরা শিরোনাম

Jyotipriya-Ritabrata Meet: এবার বিদ্রোহী শিবিরে জ্যোতিপ্রিয় মল্লিকও? বিধানসভায় ঋতব্রতর সঙ্গে সাক্ষাৎ প্রাক্তন মন্ত্রীর
Jyotipriya-Ritabrata Meet: এবার বিদ্রোহী শিবিরে জ্যোতিপ্রিয় মল্লিকও? বিধানসভায় ঋতব্রতর সঙ্গে সাক্ষাৎ প্রাক্তন মন্ত্রীর
Calcutta High Court: ভবানীপুরে ভোটের ফলাফলকে চ্যালেঞ্জ মমতার, EVM, VVPAT, সিসিটিভি ফুটেজ সংরক্ষণের নির্দেশ দিল হাইকোর্ট
ভবানীপুরে ভোটের ফলাফলকে চ্যালেঞ্জ মমতার, EVM, VVPAT, সিসিটিভি ফুটেজ সংরক্ষণের নির্দেশ দিল হাইকোর্ট
Bankura News : বুলডোজার চালিয়ে স্কুলের জমি উদ্ধার, বাঁকুড়ায় বিজেপি বিধায়কের নেতৃত্বে চলল দখলমুক্ত করার অভিযান
বুলডোজার চালিয়ে স্কুলের জমি উদ্ধার, বাঁকুড়ায় বিজেপি বিধায়কের নেতৃত্বে চলল দখলমুক্ত করার অভিযান
West Bengal News Live: ভবানীপুরে হারকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে মমতা, CC ফুটেজ সংরক্ষণের নির্দেশ
ভবানীপুরে হারকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে মমতা, CC ফুটেজ সংরক্ষণের নির্দেশ

ভিডিও

Aroop Biswas:
Shankar Ghosh on WB Budget 2026:
Shankar Ghosh on West Bengal Budget 2026:
Suvendu Adhikari: '৫০০০ কোটি টাকা বরাদ্দ থাকবে, যাঁরা কর্মসংস্থান তৈরিতে কাজ করবে',বললেন মুখ্যমন্ত্রী
WB Budget 2026: 'একটা দুর্নীতিমুক্ত প্রশাসন গঠন করাই আমাদের লক্ষ্য', বললেন অর্থমন্ত্রী | ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
West Bengal School Syllabus: পশ্চিমবঙ্গ দিবস কি সিলেবাসে অন্তর্ভুক্ত হবে? কী জানালেন স্কুল শিক্ষা মন্ত্রী?
পশ্চিমবঙ্গ দিবস কি সিলেবাসে অন্তর্ভুক্ত হবে? কী জানালেন স্কুল শিক্ষা মন্ত্রী?
Euthanasia : 'পরিবারের কেউ বেঁচে নেই, দোকানগুলোও বন্ধ করে দিল ওরা ! আর বাঁচতে পারছি না '...ইচ্ছেমৃত্যু ভিক্ষে চাইলেন বৃদ্ধ দম্পতি
পরিবারে একসঙ্গে ৯ জনের মৃত্যু, ব্যবসায় প্রশসানের ' অন্যায্য কোপ ' ! ইচ্ছেমৃত্যু ভিক্ষে চাইলেন বৃদ্ধ দম্পতি
SIP Investment: ১ বছরে ১ লক্ষ টাকা জমিয়ে ফেলা সম্ভব? জেনে নিন সহজ হিসাব
১ বছরে ১ লক্ষ টাকা জমিয়ে ফেলা সম্ভব? জেনে নিন সহজ হিসাব
Weather Update: বেলা গড়ালেই প্রবল ঝড়-বৃষ্টি ? এই জেলাগুলিতে এবার দুর্যোগের কমলা সতর্কতা জারি করল IMD
বেলা গড়ালেই প্রবল ঝড়-বৃষ্টি ? এই জেলাগুলিতে এবার দুর্যোগের কমলা সতর্কতা জারি করল IMD
Lucknow coaching centre Fire :
"বাবা, এখানে আগুন লেগেছে... আমাকে বাঁচাও".... ডুকরে উঠেছিল মেয়ে, কোচিং সেন্টারে আগুনে শেষ ১৫ প্রাণ
EPF Withdrawal Rules : পিএফ অ্যাকাউন্ট থেকে ১ লাখ তুললে, অবসরের সময়ে ১১ লাখের ক্ষতি
পিএফ অ্যাকাউন্ট থেকে ১ লাখ তুললে, অবসরের সময়ে ১১ লাখের ক্ষতি
Nadia News: সব্যসাচী দত্তকে নিয়ে তল্লাশি, উদ্ধার ৩ কেজি সোনা
সব্যসাচী দত্তকে নিয়ে তল্লাশি, উদ্ধার ৩ কেজি সোনা
Ritabrata on Mamata-Abhishek:
"কে অভিষেক?" ঋতব্রতর গলায় তাচ্ছিল্যের সুর, পরামর্শ দিতে চাইলে মমতা বন্দ্যোপাধ্যায়কে স্বাগত জানাল 'ঋতব্রত' তৃণমূল
Embed widget