এক্সপ্লোর

Road Accident: কুকুরকে বাঁচাতে গিয়ে অটো উল্টে মৃত ১, আহত তিন

West Midnapore Road Accident: কাজ সেরে বাড়ি ফেরা হল না, অটো উল্টে আরোহীর মৃত্যু।

বিশ্বজিৎ দাস,পশ্চিম মেদিনীপুর: অটো উল্টে মৃত্যু এক, আহত তিন (Injured 3)। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার (West Midnapore) খড়গপুর লোকাল থানার অন্তর্গত চৌরঙ্গী এলাকায়। গতকাল রাতে ক্যাটারিং -এর কাজ শেষ করে মাল বোঝাই অটো ফিরছিল। অটোর চালকসহ ৭ জন বাড়ি ফেরার পথে চৌরঙ্গী এলাকায় হঠাৎ করে একটি কুকুর গাড়ির সামনে এসে যায়। অটোচালক সেই কুকুরকে বাঁচাতে গিয়ে অটো নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে পড়ে। অটো থেকে পড়ে গিয়ে চারজন আহত হয়। খড়গপুর মহাকুমা হাসপাতালে (Hospital) তাদের নিয়ে গেলে একজনকে মৃত বলে ঘোষণা করে চিকিৎসক।

জানা গিয়েছে, মৃতের নাম জি.‌গৌতম। কীভাবে এই ঘটনা ঘটলো ? খতিয়ে দেখছে খড়গপুর লোকাল থানার পুলিশ (Kharagpur Police)। প্রসঙ্গত, চলতি বছরে একাধিক সড়ক দুর্ঘটনার সাক্ষী বাংলা। সম্প্রতি বাইকচালকের (motorbike driver) মৃত্য়ু নিউটাউনে (New Town)। মৃতের নাম বিমল হালদার বলে জানিয়েছে পুলিশ। প্রত্যক্ষদর্শীদের একাংশ জানাচ্ছেন, একটি ডাম্পার তাঁর বাইকে  (Bike) একটি ধাক্কা মেরেছিল। পুলিশ ইতিমধ্যেই ডাম্পারের চালককে আটক করেছে। প্রাথমিক ভাবে পুলিশ জেনেছে, বিমল 'ওলা'-র হয়ে বাইক চালাতেন। সেই সূত্রেই আরোহী নিয়ে নিউ টাউন থেকে সল্টলেকের দিকে আসছিলেন। হঠাতই অ্যাক্সিস মলের আগে একটি ডাম্পার তাঁর গাড়িতে ধাক্কা মারে। বাইক-আরোহীকে বিধাননগর মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। তবে বাইকের পিছনে যে যাত্রী ছিলেন, তিনি সুস্থ। কী ঠিক ভাবে দুর্ঘটনা ঘটল, ট্র্যাফিক আইন মেনে বাইক চলছিল না, ডাম্পারটির গাফিলতি কতটা, এটি স্রেফ দুর্ঘটনা নাকি নেপথ্যে অন্য কোনও কারণ রয়েছে, সবটাই খতিয়ে দেখছে পুলিশ।

আরও পড়ুন, দেশে ফিরেও ডাক্তারি পড়া হল না, ফের ইউক্রেনে ফিরে যাচ্ছেন বাংলার ছেলে

পথ-দুর্ঘটনার খবর নতুন নয়। গত অক্টোবরেও সল্টলেক সেক্টর ফাইভে পথদুর্ঘটনা ঘটেছিল। তাতে কারও প্রাণ না গেলেও তিন জন আহত হয়েছিলেন। সিগনাল ভেঙে একটি গাড়িকে ধাক্কা মারে অপর একটি গাড়ি। আহত হন গাড়িতে থাকা এক মহিলা ও ২ পথচারী। দুটি গাড়ির চালককেই আটক করে পুলিশ। তার আগে আগস্ট মাসে খিদিরপুরে এক গাড়ি দুর্ঘটনায় মৃত্যু হয় তৃণমূল কাউন্সিলরের ছেলের। পর দিন মৃতের বাড়িতে যান মুখ্যমন্ত্রী। পরিবারের পাশে থাকার আশ্বাস দেন তিনি। ঘটনায় এক জুনিয়র ইঞ্জিনিয়ারকে সাসপেন্ড করে কলকাতা পোর্ট ট্রাস্ট। শোকজ করা হয় এক সিনিয়র এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার ও এক এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারকে। আগস্ট মাসেই মহেশতলার সম্প্রীতি উড়ালপুলে দুর্ঘটনা ঘটে গাড়ি উল্টে আহত হন ১০-১২ জন। আহতদের মধ্যে ৬ জনকে ভর্তি করা হয় বিদ্যাসাগর হাসপাতালে। পুলিশ সূত্রে খবর, ঘটনার দিন সকাল ৮টা নাগাদ গাড়িটি পুণ্যার্থীদের নিয়ে দক্ষিণ ২৪ পরগনার বুরুল থেকে তারকেশ্বর যচ্ছিল। সম্প্রীতি উড়ালপুলে টায়ার ফেটে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। পুলিশ সূত্রে খবর, গাড়িতে ২৫ জন পুণ্যার্থী ছিলেন। একই দিনে বৃষ্টিভেজা রাস্তায় ব্রেক কষতে গিয়ে বিপত্তি ঘটে ই এম বাইপাসে। নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় ছোট গাড়ি। তবে এই দুর্ঘটনায় কেউ হতাহত হননি বলে পুলিশ সূত্রে খবর। 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

TMC News: 'যেভাবেই হোক বেনোজল আটকাব, ছাকনি তো বানাতেই হবে', 'ঋতব্রত-তৃণমূলের' বৈঠকে নির্মল ঘোষ, কী বলছেন সন্দীপন সাহা?
'যেভাবেই হোক বেনোজল আটকাব, ছাকনি তো বানাতেই হবে', 'ঋতব্রত-তৃণমূলের' বৈঠকে নির্মল ঘোষ, কী বলছেন সন্দীপন সাহা?
TMC News: গ্রেফতারির আশঙ্কা তৈরি হতেই শিবির বদলের ভাবনা নির্মল ঘোষের? কী কী অভিযোগ তাঁর বিরুদ্ধে
গ্রেফতারির আশঙ্কা তৈরি হতেই শিবির বদলের ভাবনা নির্মল ঘোষের? কী কী অভিযোগ তাঁর বিরুদ্ধে
West Bengal News Live Updates: ডানকুনিতে লাক্সের ৬০০ কোটি টাকা বিনিয়োগের সিদ্ধান্ত, শিলান্যাস অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
ডানকুনিতে লাক্সের ৬০০ কোটি টাকা বিনিয়োগের সিদ্ধান্ত, শিলান্যাস অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Anubrata Mondal: 'দিদির সঙ্গের মধুর সম্পর্ক ছিল, কেন ভাটা পড়ল উনিই বলতে পারবেন : অনুব্রত মণ্ডল
'দিদির সঙ্গের মধুর সম্পর্ক ছিল, কেন ভাটা পড়ল উনিই বলতে পারবেন : অনুব্রত মণ্ডল

ভিডিও

Baruipur News | বারুইপুরে নিরাপরাধকে পিটিয়ে খুন, নেপথ্যে বিরোধীদের হাত দেখছেন মুখ্যমন্ত্রী
Vietnam News | ভিয়েতনামে নৌকাডুবি, ১৫ জন ভারতীয় পর্যটকের মৃত্যু | ABP Ananda LIVE
Tmc News | এক কোটি টাকা জেতা লটারি টিকিট আত্মসাৎ ! চাঞ্চল্যকর অভিযোগ Tmc বিধায়কের বিরুদ্ধে
Nirmal Ghosh | 'কালীঘাট-তৃণমূল' ছেড়ে 'ঋতব্রত তৃণমূল'-এ নির্মল ঘোষ ? TMC News
Darjeeling News | অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা তুলতে গিয়ে এ কী কাণ্ড ! | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
তৃণমূলের কার্যালয়ে উদ্ধার কন্ডোম, ফাইল ও কাগজপত্র! চাঞ্চল্য এলাকায়, কী অভিযোগ বিজেপির?
তৃণমূলের কার্যালয়ে উদ্ধার কন্ডোম, ফাইল ও কাগজপত্র! চাঞ্চল্য এলাকায়, কী অভিযোগ বিজেপির?
Indian Cricket Team: সূর্যকেই নেতৃত্বে ফেরানোর দাবি তুললেন প্রাক্তন ভারতীয় ওপেনার, পছন্দের তালিকায় পাতিদারও
সূর্যকেই নেতৃত্বে ফেরানোর দাবি তুললেন প্রাক্তন ভারতীয় ওপেনার, পছন্দের তালিকায় পাতিদারও
Astrology : জগন্নাথের প্রিয় ৪ রাশি বলে মনে করা হয় এদের , ভক্তিভরে ডাকলেই রক্ষা করেন তিনি
জগন্নাথের প্রিয় ৪ রাশি বলে মনে করা হয় এদের , ভক্তিভরে ডাকলেই রক্ষা করেন তিনি
Norway vs England: সম্মুখ-সমরে দুই বিশ্ববন্দিত স্ট্রাইকার, হালান্ড-কেন দ্বৈরথ প্রসঙ্গে মুখ খুললেন ইংল্যান্ড অধিনায়ক
সম্মুখ-সমরে দুই বিশ্ববন্দিত স্ট্রাইকার, হালান্ড-কেন দ্বৈরথ প্রসঙ্গে মুখ খুললেন ইংল্যান্ড অধিনায়ক
Sebaashray scam : 'পঙ্গু হয়ে গেলাম'! সেবাশ্রয়ের ভুল চিকিৎসায়' বাদ পা, কী ঘটেছে মালতী বিশ্বাসের সঙ্গে ? হতবাক সকলে
'পঙ্গু হয়ে গেলাম'! সেবাশ্রয়ের ভুল চিকিৎসায়' বাদ পা, কী ঘটেছে মালতী বিশ্বাসের সঙ্গে ? হতবাক সকলে
Lakshmir Bhandar : 'পুরুষ লক্ষ্মী'দের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা, গ্রেফতার পঞ্চায়েত প্রধান, কীভাবে চলত এই স্ক্যাম ?
'পুরুষ লক্ষ্মী'দের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা, গ্রেফতার পঞ্চায়েত প্রধান, কীভাবে চলত এই স্ক্যাম ?
Petrol Diesel Price : পশ্চিম এশিয়ায় ফের বাড়ছে সংঘর্ষের ঝাঁঝ ! তার জেরে বদলে গেল পেট্রোল-ডিজেলের দরও? সকাল ৬ টায় প্রকাশ আজকের দাম
পশ্চিম এশিয়ায় ফের বাড়ছে সংঘর্ষের ঝাঁঝ ! তার জেরে বদলে গেল পেট্রোল-ডিজেলের দরও? সকাল ৬ টায় প্রকাশ আজকের দাম
FIFA World Cup 2026: রেফারিকে দুর্নীতিগ্রস্ত দাবি করে মিশর ম্যাচশেষে আর্জেন্তাইন ফুটবল সংস্থার তরফেই পাঠানো হল মেল!
রেফারিকে দুর্নীতিগ্রস্ত দাবি করে মিশর ম্যাচশেষে আর্জেন্তাইন ফুটবল সংস্থার তরফেই পাঠানো হল মেল!
Embed widget