এক্সপ্লোর

Howrah News: দেশে ফিরেও ডাক্তারি পড়া হল না, ফের ইউক্রেনে ফিরে যাচ্ছেন বাংলার ছেলে

Bengal's Ukraine Medical Student: দেশে ফিরেও ডাক্তারি পড়া তার হল না। তাই জীবনের ঝুঁকি নিয়ে ফের ইউক্রেনে ফিরে যাচ্ছেন মেডিকেলের চতুর্থ বর্ষের ছাত্র মিখাইল।

সুনীত হালদার,হাওড়া: রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে যুদ্ধ পরিস্থিতিতে (Russia-Ukraine War) অনেক বঙ্গ তনয়েরই কেরিয়ারগ্রাফ প্রভাবিত হয়েছে। নিজের ডাক্তারই পড়ার কী হবে কার্যত এই চিন্তাতেই ঘুম ছুটে গিয়েছিল আমতার (Howrah Amta) যুবক মিখাইল আলমের। দেশে ফিরেও ডাক্তারি পড়া তার হল না। তাই জীবনের ঝুঁকি নিয়ে ফের ইউক্রেনে ফিরে যাচ্ছেন মেডিকেলের চতুর্থ বর্ষের ছাত্র মিখাইল। আজ এই উদ্দেশ্যে বাড়ি থেকে দমদম বিমানবন্দরের (Dumdum Airport) উদ্দেশ্যে রওনা দিলেন তিনি।

গত মার্চ মাসে রাশিয়া ও ইউক্রেনের যুদ্ধে আটকে পড়েছিলেন ইউক্রেনে ডাক্তারি পড়তে যাওয়া আমতা ২ নং ব্লকের নারিট গ্রামের বাসিন্দা মিখাইল আলম। ইউক্রেনের ইভানো শহরে ইভানো ফ্রানকিভিস্ক ন্যাশনাল মেডিকেল  ইউনিভারসিটির তৃতীয় বর্ষের ছাত্র ছিলেন তিনি। যুদ্ধের কারণে বহু কষ্টে ইউক্রেনের সীমান্ত পেরিয়ে রোমানিয়ায় পৌঁছান। পরে বহু কষ্টে সরকারি প্রচেষ্টায় গত মার্চ মাসে বাড়ি ফিরেছিলেন মিখাইল। ৬ বছরের কোর্সের অর্ধেক সম্পন্ন হয়েছিল। দেশে ফেরার পর কেন্দ্র এবং রাজ্য সরকারের তরফ থেকে জানানো হয়েছিল, এখানেই পড়াশোনা শেষ করতে পারবে ওদেশ থেকে ফিরে আসা মেডিকেল ছাত্ররা। কিন্তু কোনও পক্ষ‌ই কথা রাখেনি।

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক অনুমতি না দেওয়ায় তাঁরা ভারতীয় মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পায়নি। পাশাপাশি বিষয়টি নিয়ে মামলাও চলছে। তাই যুদ্ধ পুরোপুরি শেষ না হলেও এক প্রকার বাধ্য হয়েই ইউক্রেনে ফিরতে হচ্ছে, তার মত ইউক্রেনে পড়তে যাওয়া ছাত্র ছাত্রীদের। মিখাইল জানান রাজ্য সরকারের পক্ষ থেকে প্র্যাকটিকালের ব্যবস্থা করা হয়েছিল। কিন্তু ভর্তির বিষয়টি পুরোপুরি কেন্দ্রীয় সরকারের আওতাভুক্ত। এই যুদ্ধের মধ্যে ছেলেকে ছাড়তে নারাজ মা কান্না থামতেই চাইছে না। তাঁর বাবাও জানিয়েছেন খারাপ লাগলেও ছেলে পড়াশোনার জন্য ফিরে যাচ্ছে। তাই তার মনও খুব খারাপ। যদিও সব উপেক্ষা করে ঝুঁকি নিয়ে আজ‌ই ইউক্রেনের উদ্দেশ্যে পাড়ি দিচ্ছেন মিখাইল।

আরও পড়ুন, অনুব্রতকে দিল্লি নিয়ে যাওয়ার তোড়জোড়, সায়গলের মুখোমুখি জিজ্ঞাসাবাদের চেষ্টা

প্রসঙ্গত, স্বাধীনতার পর থেকে বিপদে আপদে বরাবরই পরস্পরের পাশে থেকেছে ভারত এবং রাশিয়া। পুতিন ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলে, নিরপেক্ষ অবস্থানই বজায় রাখে ভারত। গোটা বিশ্ব যখন রাশিয়াকে কোণঠাসা করতে ব্যস্ত, সেই সময় চিন এবং ভারতই রাশিয়ার বিরুদ্ধে ভোটদান থেকে বিরত থাকে। বরং শান্তিপূর্ণ ভাবে যুদ্ধে ইতি টানার পক্ষে সওয়াল করে দুই দেশ। তা নিয়ে আমেরিকা-সহ পশ্চিমি দেশগুলিতে সমালোচনার মুখে পড়ে ভারত। তার পরও দিল্লির তরফে বদলায়নি। পুতিনের সঙ্গে সাক্ষাতেও সেই অবস্থানই তুলে ধরেন মোদি। রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভায় বক্তৃতা করতে গিয়ে মোদির সেই মন্তব্যই তুলে ধরেন মাকরঁ।

সেরা শিরোনাম

Kolkata Fire: ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের ঘটনায় গ্রেফতার ১, ধৃতের নাম আবু জাফর
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের ঘটনায় গ্রেফতার ১, ধৃতের নাম আবু জাফর
News Live Update : যাদবপুর বিশ্ববিদ্যালয়ে গভীর রাতে তুমুল উত্তেজনা, ABVP-র সঙ্গে বাম ছাত্র সংগঠনের সংঘর্ষ
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে গভীর রাতে তুমুল উত্তেজনা, ABVP-র সঙ্গে বাম ছাত্র সংগঠনের সংঘর্ষ
Annapurna Yojona : আজকের মধ্যেই কারা পাচ্ছেন অন্নপূর্ণা যোজনার টাকা? না-পেলে আজই কী করতে পারেন?
আজকের মধ্যেই কারা পাচ্ছেন অন্নপূর্ণা যোজনার টাকা? না-পেলে আজই কী করতে পারেন?
Blood Donation Rule: 'রক্ত, প্লাজমার জোগান থাকলে ফেরানো যাবে না রোগী', হাসপাতালকে কড়া নির্দেশ রাজ্য সরকারের
'রক্ত, প্লাজমার জোগান থাকলে ফেরানো যাবে না রোগী', হাসপাতালকে কড়া নির্দেশ রাজ্য সরকারের

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৯.৮.২৬) পর্ব ২: বাম-তৃণমূল থেকে বিজেপি, টাকার খেলাতেই 'আগুনখেকো' সব আমল?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৯.৮.২৬) পর্ব ১: দমকলের সদর দফতরের ৫০ মিটারের মধ্যেই ভয়াবহ জতুগৃহ! কলকাতায় আগুনের বলি আরও ৯
Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬
Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget