এক্সপ্লোর

West Midnapore: বাঁ হাত অপারেশন করাতে গিয়ে কাটা গেল ডান হাত, ভুল চিকিৎসার অভিযোগ রেলকর্মীর

West Midnapore News Update: এ যেন উদোর পিণ্ডি বুধোর ঘাড়ে। ভয়ঙ্কর বিভ্রাটের অভিযোগ। অপারেশন হওয়ার কথা ছিল বাঁ হাতের (Left Hand)। কিন্তু কাটা গেল ডান হাত। চিকিৎসায় চরম গাফিলতির অভিযোগ উঠল খড়গপুরে।

অলোক সাঁতরা, পশ্চিম মেদিনীপুর: নার্সিংহোমের ভুল চিকিৎসায় কাটা গেছে ডান হাত। এমনটাই অভিযোগ করলেন পশ্চিম মেদিনীপুরের (West Midnapore) খড়গপুরের (Kharagpur) এক রেলকর্মী। প্রতিকার চেয়ে বিভিন্ন সরকারি দফতরে অভিযোগও জানিয়েছেন তিনি। ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে, জানিয়েছেন মুখ্য স্বাস্থ্য আধিকারিক। এনিয়ে প্রতিক্রিয়া দিতে চায়নি নার্সিংহোম কর্তৃপক্ষ। 

এ যেন উদোর পিণ্ডি বুধোর ঘাড়ে। ভয়ঙ্কর বিভ্রাটের অভিযোগ। অপারেশন হওয়ার কথা ছিল বাঁ হাতের (Left Hand)। কিন্তু কাটা গেল ডান হাত। চিকিৎসায় চরম গাফিলতির অভিযোগ উঠল পশ্চিম মেদিনীপুরের খড়গপুরে। প্রতিকার চেয়ে জেলাশাসক, মুখ্য স্বাস্থ্য আধিকারিক, থানা-সহ একাধিক জায়গায় অভিযোগ জানিয়েছে রেলকর্মী সুভাষ দাসের পরিবার।

পরিবার সূত্রে খবর, ২ মাস আগে দুর্ঘটনার পর সুভাষ দাসের বাঁ হাতে প্লেট বসানো হয়। গতমাসে সেই প্লেট খোলার জন্য একটি নার্সিংহোমে ভর্তি হন তিনি। পরিবারের অভিযোগ, বাঁ হাতে অস্ত্রোপচারের কথা থাকলেও, তাঁর ডান হাতে ইঞ্জেকশন দেওয়া হয়। এরপর অবস্থা খারাপ হওয়ায় হাওড়ার একটি বেসরকারি হাসপাতালে ডান হাত কেটে বাদ দিতে হয় রেলকর্মীর। এই ঘটনায় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন জলসম্পদ উন্নয়নমন্ত্রী মানস ভুঁইয়া।এই বিষয়ে কোনও প্রতিক্রিয়া দিতে চায়নি নার্সিংহোম কর্তৃপক্ষ।

ডান ওভারির (Ovary) বদলে বাঁ ওভারিতে (Ovary)  অস্ত্রোপচারের অভিযোগ ওঠে উত্তর ২৪ পরগনায়। ভুল অস্ত্রোপচারে ক্ষতিগ্রস্ত কিডনি বাদ দিতে হয়, এমনই চাঞ্চল্যকর অভিযোগে চিকিৎসকের বিরুদ্ধে ক্রেতাসুরক্ষা আদালতের দ্বারস্থ হলেন উত্তর ২৪ পরগনার (North 24 Pargana) গাইঘাটার (Gaighata) দম্পতি। অভিযোগ অস্বীকার করেছেন ওই চিকিৎসক।
ঘটনার সূত্রপাত ২০১৯ সালে।  চড়ুইগাছির বাসিন্দা বছর ৩৪-এর অনিতা রায়ের দাবি, বারাসতের (Barasat) সেবায়ন নার্সিংহোমে ডান ওভারিতে সিস্ট অস্ত্রোপচারের জন্য ভর্তি হন তিনি। অপারেশনের পর শরীরে একাধিক সমস্যা শুরু হয়। সমস্যা বাড়তে থাকায় চেন্নাইয়ে গিয়ে চিকিৎসকের পরামর্শ নেন। বিভিন্ন পরীক্ষার পর জানা যায়, ডান নয় বাঁ দিকের ওভারিতে অস্ত্রোপচার হয়েছে তাঁর। অস্ত্রোপচারের সময় ক্ষতিগ্রস্ত হয়েছে বাঁ কিডনি। এরপর বাদ দিতে হয় তাঁর বাঁ দিকের কিডনিটি।                 

আরও পড়ুন: Darjeeling News: সেবক-রংপো রেললাইনের কাজ চলাকালীন দুর্ঘটনা, মৃত ২ শ্রমিক

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Mamata Banerjee: 'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
Howrah News: 'তোলাবাজের সঙ্গে বৈঠক কেন?', মন্ত্রীকে দেখেই অগ্নিশর্মা বিজেপি কর্মী, প্রকাশ্যেই ছুড়লেন প্রশ্ন
'তোলাবাজের সঙ্গে বৈঠক কেন?', মন্ত্রীকে দেখেই অগ্নিশর্মা বিজেপি কর্মী, প্রকাশ্যেই ছুড়লেন প্রশ্ন
West Bengal News Live: চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যাওয়ার অনুমতি দিল সুপ্রিম কোর্ট
চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যাওয়ার অনুমতি দিল সুপ্রিম কোর্ট

ভিডিও

BJP LIVE: 'কেন তোলাবাজের সঙ্গে বৈঠকে মন্ত্রী?' পুর ও নগরোন্নয়ন প্রতিমন্ত্রীকে প্রশ্ন BJP নেতার
RG Kar News: ফের বিতর্কে আর জি করকাণ্ডে থ্রেট কালচারের নাম জড়ানো অভীক দে
Recruitment Scam: স্কুলে শিক্ষকের নিয়োগ প্রক্রিয়ায় সিঁদুরে মেঘ? ভেরিফিকেশনের প্রক্রিয়া আপাতত স্থগিত
Sabyasachi Dutta: তোলাবাজির মামলায় আরও বিপাকে সব্যসাচী দত্ত
CPM-BJP Chinsurah: চুঁচুড়ায় বামেদের পথসভায় হামলা ও মঞ্চ ভাঙচুর বিজেপির বিরুদ্ধে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget