এক্সপ্লোর

School Roof Collapse : ভয়ঙ্কর ঘটনা ! ক্লাস চলাকালীন বিকট শব্দে ভেঙে পড়ল ছাদের চাঙড়, জীবনের ঝুঁকি নিয়ে ক্লাস পড়ুয়াদের

 বরাত জোরে বড় দুর্ঘটনা এড়ানো গেল। ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়া ব্লকের প্রতাপপুর উচ্চ বিদ্যালয়ে।

বিটন চক্রবর্তী, পূর্ব মেদিনীপুর: বিকট শব্দ, আতঙ্ক ! স্কুল চলাকালীন হঠাৎই ভেঙে পড়ল ক্লাসরুমের ছাদ। বহুদিন ধরেই রক্ষণাবেক্ষণের অভাবে ভয়াবহ অবস্থা পাঁশকুড়ার এই স্কুলের প্রত্যেকটা ঘরের। শিয়রে বিপদ নিয়েই রোজ চলে ক্লাস। ছোট ছোট ছেলে মেয়েরা করতে আসে ক্লাস। ঝুঁকি নিয়েই প্রতিদিন পড়িয়ে যান শিক্ষক - শিক্ষিকারা। এই বুঝি খসে পড়ল দেওয়াল, ভেঙে পড়ল ছাদ। এই ভয়টাই বহুদিন ধরে পাচ্ছিল স্কুল কর্তৃপক্ষ। অল্পের জন্য প্রাণরক্ষা হল ছাত্রছাত্রীদের।  বরাত জোরে বড় দুর্ঘটনা এড়ানো গেল। ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়া ব্লকের প্রতাপপুর উচ্চ বিদ্যালয়ে।

ছাত্রছাত্রীদের অভিযোগ, মঙ্গলবার চতুর্থ পিরিয়ডে ক্লাস চলাকালীন আচমকাই শ্রেণিকক্ষের ছাদের একটি অংশ খসে পড়ে। বিকট শব্দে আতঙ্কিত হয়ে পড়ুয়ারা দ্রুত ক্লাসরুম থেকে বেরিয়ে আসে। সৌভাগ্যবশত, এই ঘটনায় কেউ আহত হয়নি। তবে এরপর থেকেই আতঙ্কের মধ্যে রয়েছে ছাত্রছাত্রীরা। তাদের দাবি, দ্রুত স্কুল ভবন সংস্কারের ব্যবস্থা করা হোক।  বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রকাশ কুমার ঘনা জানান, এটি নতুন কোনও সমস্যা নয়। গত প্রায় ১৫ বছর ধরে স্কুলের ভোকেশনাল বিভাগের ছয়টি শ্রেণিকক্ষ জরাজীর্ণ অবস্থায় রয়েছে। একাধিক জায়গায় ছাদের চাঙড় ঝুলে রয়েছে।  বিকল্প শ্রেণিকক্ষ না থাকায় বাধ্য হয়েই ওই ঝুঁকিপূর্ণ কক্ষগুলিতেই ক্লাস চালাতে হচ্ছে।

প্রধান শিক্ষকের অভিযোগ, আগের সরকারকে বিষয়টি জানানো হয়েছিল।  দীর্ঘদিন ধরে  বিভিন্ন সরকারি দফতরে বিষয়টি নিয়ে উদ্বেগপ্রকাশ করে স্কুল। তবে কোনও সুরাহা যে হয়নি, এই ঘটনা তারই প্রমাণ।   আগের সরকারের সময় স্কুল সম্প্রসারণের জন্য লিখিত আবেদন করা হলেও তাতে সাড়া মেলেনি। বর্তমানে নতুন সরকারের কাছেও স্কুল সম্প্রসারণ ও জরাজীর্ণ ভবন সংস্কারের আবেদন জানানো হয়েছে।


এদিকে, পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের পক্ষ থেকে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে। তবে অভিভাবক এবং পড়ুয়াদের দাবি, আশ্বাস নয়, ভবিষ্যতে বড় দুর্ঘটনা এড়াতে অবিলম্বে সংস্কারের কাজ শুরু করা হোক।              

আরও পড়ুন : বাড়ছে যুদ্ধের ঝাঁঝ, বিপজ্জনক হচ্ছে হরমুজ, রান্নার গ্যাসের দামে এবার প্রভাব সরাসরি? ফের বাড়ল গ্যাসের দাম?

 

                                                            

২০০৭ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত নিবেদিতা বন্দ্যোপাধ্যায়। স্টার আনন্দ থেকে কর্মজীবনের শুরু। এরপর বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সঙ্গে যুক্ত থেকেছেন। ২০১৮ থেকে এবিপি আনন্দর ডিজিটাল ডেস্কে বিভিন্ন দায়িত্ব পালন করছেন। সময়োপযোগী বিষয়ে প্রতিবেদন লেখা, সম্পাদনা, ভিডিও-প্রতিবেদন, উপস্থাপনা সহ বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত।

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

Kakoli Ghosh Dastidar : কাকলি ঘোষ দস্তিদারের পোস্ট ঘিরে জল্পনা, 'একটাই তো জীবন...'
কাকলি ঘোষ দস্তিদারের পোস্ট ঘিরে জল্পনা, 'একটাই তো জীবন...'
TMC News: লুঠ চলেছে, উন্নয়ন কিছু হয়নি বলে তৃণমূল কংগ্রেসকে গোহারা হারতে হয়েছে: ভি শিবদাসন দাশু
লুঠ চলেছে, উন্নয়ন কিছু হয়নি বলে তৃণমূল কংগ্রেসকে গোহারা হারতে হয়েছে: ভি শিবদাসন দাশু
West Bengal News Live: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির, লাইভ আপডেট
রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির, লাইভ আপডেট
Kolkata News: ভরা বর্ষায় চরমে দুর্ভোগ, পদে পদে মৃত্যুফাঁদ! কলকাতার রাস্তার সমস্যার স্থায়ী সমাধান হবে কবে?
ভরা বর্ষায় চরমে দুর্ভোগ, পদে পদে মৃত্যুফাঁদ! কলকাতার রাস্তার সমস্যার স্থায়ী সমাধান হবে কবে?
Advertisement

ভিডিও

Debraj Chakraborty: দেবরাজের আরও কীর্তি প্রকাশ্যে,দেবরাজের বিরুদ্ধে তোলাবাজির নতুন অভিযোগ
Kolkata News: বাইক সারানোর গ্যারেজ থেকে তোলাবজির অভিযোগ,তোলা না দেওয়ায় গ্যারেজ মালিককে মারধর
Samik Bhattacharya: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির | ABP Ananda Live
Abhishek Banerjee: সাড়ে ১০ ঘণ্টা পর ভবানী ভবন থেকে বেরিয়ে কালীঘাটে অভিষেকের বাড়িতে সুমিত রায়
BJP Government: পূর্ব বর্ধমানের গুসকরাতেও বাস পিছু ৩০ টাকা করে তোলাবাজির অভিযোগ | Burdwan News
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget