এক্সপ্লোর

West Midnapore News: পিছন থেকে আচমকা ধাক্কা, ট্রাকের সংঘর্ষে কেবিনে বসেই অগ্নিদগ্ধ হয়ে চালকের মৃত্যু

West Midnapore Truck Accident : তখন রাত, যান্ত্রিক ত্রুটি আসায় দাঁড়িয়ে যায় ভিন রাজ্য থেকে আসা ট্রাক, আচমকা ধাক্কা, বিধ্বংসী আগুন, কেবিন থেকে আর বের হতে পারলেন না চালক..

বিশ্বজিৎ দাস, পশ্চিম মেদিনীপুর: দুটি ট্রাকের সংঘর্ষে  লাগল আগুন। অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু ট্রাক চালকের। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর লোকাল থানার অন্তর্গত সদতপুর রেল ব্রিজের উপরে।  

গতকাল রাতে একটি ট্রাক ছত্তিশগড় থেকে কৃষ্ণনগরের উদ্দেশ্যে পাথর বোঝাই করে যাচ্ছিল,  সেই সময় হঠাৎ করে সদতপুর এলাকার রেল ব্রিজের উপরে তার ট্রাক খারাপ হয়ে যাওয়ার জন্য দাঁড়িয়ে যায়। হঠাৎ করে পিছন দিক থেকে একটি লঙ্কা বোঝাই করা ট্রাক দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে ধাক্কা মারে। সঙ্গে সঙ্গেই লঙ্কা বোঝাই করা ট্রাকের কেবিনে আগুন লেগে যায়। সেই ট্রাকের কেবিনে পুড়ে মৃত্যু হয় লঙ্কা বোঝায় করা ট্রাক চালকের। ঘটনাস্থলে সদতপুর থানার পুলিশ পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়ে দেয়। এবং আহত খালাসিকে হাসপাতালে চিকিৎসার জন্য পাঠিয়ে দেয়। ঘটনাস্থলে দমকলের একটি ইঞ্জিন গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

সেফ ড্রাইভ সেভ লাইফ নিয়ে কম সচেতনার বার্তা ছড়ায়নি পুলিশ। তারপরেও বারবার ফিরে আসে মর্মান্তিক ঘটনা। সম্প্রতি ফের বেপরোয়া গতির বলি হয় শহরের ২ তরুণ। ১৮ বছরের দুই তরুণের মৃত্যু হয়। ঘটনাস্থল নরেন্দ্রপুরের কালীবাজার। নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে মন্দিরের দেওয়ালে ধাক্কা মেরে বাইক ছিটকে পড়েন দুই বন্ধু। দু’জনের কারও মাথায় হেলমেট ছিল না। MR বাঙুর হাসপাতালে নিয়ে গেলে ২ জনকেই মৃত বলে ঘোষণা করা হয়। মৃত বিশাল মাহাতো ও কুষাণ মণ্ডল নরেন্দ্রপুরেরই বাসিন্দা। পুলিশ সূত্রে খবর, রাত আড়াইটে নাগাদ এক বন্ধুর থেকে বাইক নিয়ে ঘুরতে বেরিয়েছিলেন দুই তরুণ। এরপরই মর্মান্তিক পরিণতি। 

আরও পড়ুন, RG Kar মেডিক্যালে পৌঁছল CBI, মহিলা চিকিৎসক খুনে বিতর্কিত 'সেমিনার হল' পর্যবেক্ষণ..

উদাহরণ আরও রয়েছে। প্রিন্স আনোয়ার শা রোডে ডাম্পারের ধাক্কায় মৃত্যু হয়েছিল অ্যাপ বাইক চালকের।  রাত সাড়ে ১১টা নাগাদ এক যাত্রীকে নামিয়ে যাদবপুর থানার দিক থেকে বাড়ি ফিরছিলেন বেহালার বাসিন্দা রাজু হালদার। সাউথ সিটি আবাসনের কাছে তাঁকে পিছন থেকে ধাক্কা মেরে পালায় একটি বেপরোয়া ডাম্পার। নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যান অ্যাপ বাইক চালক। ঘটনাস্থলেই বছর ৩৪-এর যুবকের মৃত্যু হয়। 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

 
 

সেরা শিরোনাম

News Live: দিল্লিতে জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবি নিয়ে হওয়া আন্দোলনে নিজেদের জারি করা বিধিনিষেধ নিয়েই এবার ক্ষমাপ্রার্থনা স্বরাষ্ট্রসচিবের
দিল্লিতে জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবি নিয়ে হওয়া আন্দোলনে নিজেদের জারি করা বিধিনিষেধ নিয়েই এবার ক্ষমাপ্রার্থনা স্বরাষ্ট্রসচিবের
Durga Puja Weather Update: দুর্গাপুজোর কয়েকদিন কলকাতা-সহ উত্তর ও দক্ষিণবঙ্গে কেমন থাকবে আবহাওয়া ? বৃষ্টি কি হবে ?
দুর্গাপুজোর কয়েকদিন কলকাতা-সহ উত্তর ও দক্ষিণবঙ্গে কেমন থাকবে আবহাওয়া ? বৃষ্টি কি হবে ?
SC On EC Gyanesh Kumar: নির্বাচন কমিশন ও জ্ঞানেশ কুমারকে এবার নোটিস পাঠাল সুপ্রিম কোর্ট
নির্বাচন কমিশন ও জ্ঞানেশ কুমারকে এবার নোটিস পাঠাল সুপ্রিম কোর্ট
Gangasagar Waterspout: গঙ্গাসাগরের বুকে ভয়ঙ্কর দৃশ্য! সমুদ্রের জল উঠে গেল আকাশের দিকে, কপিলমুনির আশ্রমের সামনে আতঙ্ক
গঙ্গাসাগরের বুকে ভয়ঙ্কর দৃশ্য! সমুদ্রের জল উঠে গেল আকাশের দিকে, কপিলমুনির আশ্রমের সামনে আতঙ্ক

ভিডিও

Durga Puja 2026: রামায়নের ছোট ছোট চরিত্র দিয়ে সেজে উঠেছে গোটা মণ্ডপ, ৮১ তম বর্ষে আলিপুরের সর্বজনীন
Durga puja 2026: দমদম পার্ক তরুণ সঙ্ঘের এবারের থিম বানিয়া কথা
Durga Puja: ৭৮তম বর্ষে 'এন্টালি মাতৃভূমি' দুর্গাপূজা সমিতির পুজো, এবারের থিম 'বুদ্ধং শরণং গচ্ছামি'
Durga Puja 2026 | বনেদিয়ানায় সেরা পুজোর শিরোপা জিতে নিল মুদিয়ালি ক্লাবের পুজো | #abpananda
Durga Puja 2026 : রঙের প্রয়োগে সেরা সল্টলেকের এফ ডি ব্লকের পুজো, সেখানে থিম 'নকশি কণার মাঠ' | ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget