এক্সপ্লোর

West Midnapore: শিলাবতীর জলের তোড়ে ভেসে গেছে আস্ত কাঠের সেতু, ভোগান্তি চন্দ্রকোনার বাসিন্দাদের

এই মরসুমেই, জলের তোড়ে সে ভাসিয়ে নিয়ে গেছে আস্ত একটা কাঠের সেতু। যার ফল ভুগতে হচ্ছে, পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা ২ নম্বর ব্লকের ভগবন্তপুর এলাকার বাসিন্দাদের।

সোমনাথ দাস, চন্দ্রকোনা: শিলাবতী নদী, বছরের অন্যান্য সময় সে তিরতিরে এক নদী। কিন্তু, বর্ষায় তার অন্যরূপ। ভয়াল, স্রোতস্বিনী। এই মরসুমেই, জলের তোড়ে সে ভাসিয়ে নিয়ে গেছে আস্ত একটা কাঠের সেতু। যার ফল ভুগতে হচ্ছে, পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা ২ নম্বর ব্লকের ভগবন্তপুর এলাকার বাসিন্দাদের। এই এলাকায়, নদী পারাপারের জন্য, আশপাশের ৩০-৪০টি গ্রামের মানুষের ভরসা ছিল এই কাঠের সেতু। কাজের প্রয়োজনে, প্রতিদিন প্রায় ৫-৬ হাজার মানুষকে নদী পারাপার করতে হয়। কিন্তু, মাস দুয়েক আগে, শিলাবতীর জলের তোড়ে তা ভেঙে যায়।

দুটো নৌকো দিয়ে কোনও ক্রমে নদী পারাপার চলছিল। কিন্তু দিন কয়েক আগে, একটি ভেঙে যায়। এখন একটা নৌকোতেই প্রতিদিন নদী পারাপার করছে প্রায় ৫-৬ হাজার যাত্রী। ফলে, চরম সমস্যায় পড়তে হচ্ছে বাসিন্দাদের। চন্দ্রকোণা ২ নম্বর ব্লকের বাসিন্দা লক্ষ্মীকান্ত বাগ বলেন, এই পথ দিয়েই রোজ যেতে হয়। জন্ম থেকেই শুনছি এখানে ব্রিজ হবে। তা তো হয়নি। এই বর্ষায় কাঠের সাঁকো ভেঙে গেল। নৌকোয় পারাপার হতে হয়। টাকা লাগছে বেশি। ওই এলাকার আরেক বাসিনদা আফসার শেখের কথায়, দিন কয়েক আগে, ডেলিভারির রোগী এসেছিল। রাত ১১টা। সাঁতরে রোগী পার করতে হল। ভোট এলেই বলে হয়ে যাবে। প্রশাসন কোনও কর্ণপাত করছে না বলে অভিযোগ আরেক বাসিন্দা সুজিত প্রামাণিকের। তিনি বলেন, “বিপদ হাতে করে পারাপার করতে হচ্ছে।  একটা নৌকো ভেঙে গেছে। প্রতিদিন ৫-৭ হাজার লোক যাতায়াত করে।’’

সমস্যার কথা মেনে নিয়েছে গ্রাম পঞ্চায়েতও। চৈতন্যপুর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্য বড় আলি খান বলেন, “৩০-৩৫ টি গ্রামের লোক। ৮-১০ হাজার বাসিন্দা পারাপার করে। যা করেছ তৃণমূল করেছে। আমরা মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হয়েছি। প্রশাসনের কাছে দ্বারস্থ হয়েছি। দুটো নৌকো পরিষেবা দিতে পারছে না।’’ সমস্যার কথা জানানো হয়েছে স্থানীয় বিধায়ককে। কিন্তু এনিয়ে প্রশ্ন করা হলেও, তিনি কিছু বলতে চাননি।

আরও পড়ুন: East Burdwan: কাটোয়া শহরে প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব, যুযুধান ২ জেলা সভাপতির

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

BSF On India Bangladesh Border:ভারত বাংলাদেশ সীমান্ত পরিদর্শনে BSF-র ডিজি, পৌঁছলেন গভীর সুন্দরবনে, জনসংযোগমূলক বৈঠকে কী নিয়ে আলোচনা ?
ভারত বাংলাদেশ সীমান্ত পরিদর্শনে BSF-র ডিজি, পৌঁছলেন গভীর সুন্দরবনে, জনসংযোগমূলক বৈঠকে কী নিয়ে আলোচনা ?
ED Chargesheet: কলকাতা পুলিশের প্রাক্তন ডিসির বিরুদ্ধে বিস্ফোরক দাবি ED-র চার্জশিটে,
কলকাতা পুলিশের প্রাক্তন ডিসির বিরুদ্ধে বিস্ফোরক দাবি ED-র চার্জশিটে, "শান্তনুর কথাতেই বাতিল হয়েছিল পোস্টিং লিস্ট.."
Madhyamik Exam Routine 2027: ১৫ ফেব্রুয়ারি থেকে শুরু মাধ্যমিক পরীক্ষা, কবে কোন বিষয় ? দেখুন বিস্তারিত
১৫ ফেব্রুয়ারি থেকে শুরু মাধ্যমিক পরীক্ষা, কবে কোন বিষয় ? দেখুন বিস্তারিত
News Live Updates: বিপাকে তৃণমূলের এক হেভিওয়েট বিধায়ক ! জড়িত পরিবারও, পুর নিয়োগে কিসের বিনিময়ে চাকরি ?
বিপাকে তৃণমূলের এক হেভিওয়েট বিধায়ক ! জড়িত পরিবারও, পুর নিয়োগে কিসের বিনিময়ে চাকরি ?

ভিডিও

Nirmal Ghosh News |
Nirmal Ghosh |
TMC News |
Nirmal Ghosh News |
RGKar News | আর জি কর ফাইল তো আবার খুলল হাইকোর্টের নির্দেশে, কিন্তু কাজের কাজ কি কিছু হবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Anti Social Activities Bill: রাজ্যে চালু 'গুন্ডা দমন আইন'! কারা সুবিধা পাবেন এবং বিপদে কারা ? কী শাস্তি হবে ? জানুন সমস্ত তথ্য
রাজ্যে চালু 'গুন্ডা দমন আইন'! কারা সুবিধা পাবেন এবং বিপদে কারা ? কী শাস্তি হবে ? জানুন সমস্ত তথ্য
Jhalmuri Song : 'দাবাং' থেকে 'রকস্টার' দিলীপ! 'ঝালমুড়ি' নিয়ে গান গেয়ে সুরের ময়দানে মন্ত্রী, দেখুন ভিডিও
'দাবাং' থেকে 'রকস্টার' দিলীপ! 'ঝালমুড়ি' নিয়ে গান গেয়ে সুরের ময়দানে মন্ত্রী, দেখুন ভিডিও
Weather Alert: রাজ্যজুড়ে সতর্কতা, ঝড়বৃষ্টিতে ভাসবে উত্তর থেকে দক্ষিণ, ভারী বর্ষণের পূর্বাভাস হাওয়া অফিসের
রাজ্যজুড়ে সতর্কতা, ঝড়বৃষ্টিতে ভাসবে উত্তর থেকে দক্ষিণ, ভারী বর্ষণের পূর্বাভাস হাওয়া অফিসের
Road Accident : ভয়ঙ্কর, স্কুটিতে ধাক্কা দ্রুত গতির চারচাকা গাড়ির, উড়ে গিয়ে পড়ল কিশোর; শেষ প্রাণ
ভয়ঙ্কর, স্কুটিতে ধাক্কা দ্রুত গতির চারচাকা গাড়ির, উড়ে গিয়ে পড়ল কিশোর; শেষ প্রাণ
Srabanti Chatterjee: ধর্ষণের অভিযোগে গ্রেফতার টলিউডের প্রথম সারির অভিনেত্রীর PA
ধর্ষণের অভিযোগে গ্রেফতার টলিউডের প্রথম সারির অভিনেত্রীর PA
Railway Stolen Bedsheets : ১০০০ জনে ১ জন যাত্রী চোর ! ভারতীয় রেলে উধাও ১.২৭ কোটি চাদর-তোয়ালে, ১০৪ কোটির ক্ষতি
১০০০ জনে ১ জন যাত্রী চোর ! ভারতীয় রেলে উধাও ১.২৭ কোটি চাদর-তোয়ালে, ১০৪ কোটির ক্ষতি
CM Suvendu Adhikari:
"মেধার ভিত্তিতে নিয়োগ..", বড় বার্তা মুখ্যমন্ত্রীর, "আগামী এক সপ্তাহের মধ্যে.." কী কী পাচ্ছে এবার রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠানগুলি ?
Ration Controversy: 'ফিঙ্গার প্রিন্ট নিয়ে মাল দিচ্ছে না, সাহসটা পায় কী করে? জেলে ভরেননি কেন?', হুঁশিয়ারি খাদ্যমন্ত্রীর
'ফিঙ্গার প্রিন্ট নিয়ে মাল দিচ্ছে না, সাহসটা পায় কী করে? জেলে ভরেননি কেন?', হুঁশিয়ারি খাদ্যমন্ত্রীর
Embed widget