এক্সপ্লোর

East Burdwan: কাটোয়া শহরে প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব, যুযুধান ২ জেলা সভাপতির

East Burdwan: বীরভূমের জেলা সভাপতি অনুব্রত মন্ডল ও পূর্ব বর্ধমান জেলার নতুন জেলা সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়ের দ্বন্দ্ব এবার প্রকাশ্যে এল।

রানা দাস, কাটোয়া (পূর্ব বর্ধমান): কাটোয়া শহরের তৃণমূলের ঘোষিত সভাপতি থাকা সত্ত্বেও অন্য এক নেতাকে শহর দেখাশোনার দায়িত্ব দিয়ে দলের মধ্যে বিতর্ক উস্কে দিলেন বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল। আর এতেই বীরভূমের জেলা সভাপতি অনুব্রত মন্ডল ও পূর্ব বর্ধমান জেলার নতুন জেলা সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়ের দ্বন্দ্ব এবার প্রকাশ্যে এল। প্রকাশ্য সভা থেকে  অনুব্রত মন্ডল রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়ের নিজের গড় কাটোয়া শহর দেখাশোনার দায়িত্ব দিলেন তাঁর এক অনুগামীকে। আর এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। অনুব্রত মন্ডল দায়িত্ব দিলেও রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় সাফ জানিয়ে দিলেন এটা তাঁর ব্যক্তিগত মত, দলের সিদ্ধান্ত নয়। কাটোয়া শহর দেখার জন্য শহর সভাপতি আছে। আর যাকে দায়িত্ব দেওয়া হল সেই সাধারণ সম্পাদক অরিন্দম বন্দ্যোপাধ্যায় জানান, অনুব্রত মন্ডলের কথা অনুযায়ী কাটোয়া শহরের তিনি কাজ শুরু করবে।

অনুব্রত মণ্ডল আর রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়ের মধ্যে সম্পর্ক কখনই মধুর ছিল না। রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় কংগ্রেসে থাকার সময় অনুব্রত মন্ডল বলেছিলেন রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়ের কব্জি কেটে নেবে। অনুব্রত মণ্ডলের নেতৃত্বেই দীর্ঘদিন কংগ্রেসের দখলে থাকা কাটোয়া পুরসভা তৃণমূল নিজেদের দখলে নেয়। এরপর রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দেয়। আস্তে আস্তে অনুব্রত গোষ্ঠীর নেতাদের সরিয়ে কাটোয়া পৌরসভার পুর পিতা সহ দুবার তৃণমূলের প্রতীকের জয় লাভ করেন রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়। এবার তিনি পূর্ব বর্ধমান জেলার জেলা সভাপতি। যদিও এই জেলার কেতুগ্রাম, মঙ্গলকোট ও আউসগ্রাম  অনুব্রত মণ্ডলের হাতে।

সূত্রের খবর, রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় পূর্ব বর্ধমান জেলার দায়িত্ব নেবার পরে অনেকেই মনে করছেন কেতুগ্রাম, মঙ্গলকোট আউসগ্রাম হয়ত অনুব্রত মণ্ডলের হাতছাড়া হতে পারে। তাই রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়কে চাপে রাখতে  তাঁর অনুগামীকে কাটোয়া শহর দেখাশোনার দায়িত্ব দিল অনুব্রত মণ্ডল। 

এদিকে খেলার ছক পাল্টে নতুন ছকে ত্রিপুরায় খেলতে যাচ্ছেন বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল। রেফারি করব না, খেলতে ভালোবাসি তাই আমি এবার ত্রিপুরায় গিয়ে খেলব। খেলে কর্ণার থেকে গোলও দেব। এভাবেই মঙ্গলকোটের মাটি থেকে ত্রিপুরার বিজেপি নেতাদের হুঁশিয়ারি দিলেন অনুব্রত। 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Bardhaman News: সুখবর ! কমবে বর্ধমানের সঙ্গে দূরত্ব, মেমারি ও রসুলপুর রেলগেটে উড়ালপুল তৈরিতে উদ্যোগী সরকার
সুখবর ! কমবে বর্ধমানের সঙ্গে দূরত্ব, মেমারি ও রসুলপুর রেলগেটে উড়ালপুল তৈরিতে উদ্যোগী সরকার
Swimmer Sayani Das: অর্থই বাধা হতে চলেছিল স্বপ্নপূরণের, অবশেষে সপ্ত সিন্ধু জয়ের লক্ষ্যে পাড়ি দিচ্ছেন সায়নী
অর্থই বাধা হতে চলেছিল স্বপ্নপূরণের, অবশেষে সপ্ত সিন্ধু জয়ের লক্ষ্যে পাড়ি দিচ্ছেন সায়নী
News Live Updates: আগের সরকারের আমলা-আধিকারিকের বিরুদ্ধে বিচারপ্রক্রিয়ায় আর বাধা নেই, জানালেন শুভেন্দু অধিকারী
আগের সরকারের আমলা-আধিকারিকের বিরুদ্ধে বিচারপ্রক্রিয়ায় আর বাধা নেই, জানালেন শুভেন্দু অধিকারী
West Bengal Assembly Election Results Live: পশ্চিমবঙ্গের মানুষকে নতমস্তকে প্রণাম মোদির, লিখলেন, 'আমি কথা দিচ্ছি...'
পশ্চিমবঙ্গের মানুষকে নতমস্তকে প্রণাম মোদির, লিখলেন, 'আমি কথা দিচ্ছি...'

ভিডিও

Sohini Sengupta Exclusive: 'আমি নায়িকা হয়েছিলাম বলে শিবুর হল পেতে সমস্যা হয়েছে', সোজাসাপ্টা সোহিনী সেনগুপ্ত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(২৭.০৫.২৬)। চলে গেলেন 'ভূতের ভবিষ্যৎ'-এর স্রষ্টা, প্রয়াত অনীক দত্ত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব১ (২৭.০৫.২৬)। কেন পদত্যাগ? এবিপি আনন্দর স্টুডিওয় তৃণমূলের ২ বিদ্রোহী নেতা
Chokh Bhanga 6ta |কীভাবে আবেদন Annapurna Yojona-তে? কতদিন চলবে আবেদন প্রক্রিয়া? জানালেন মুখ্যমন্ত্রী
Chokh Bhanga Chota | ছাদ থেকে পড়ে মৃত্যু হল পরিচালক অনীক দত্তের, শোকের ছায়া টলিউডে | Anik Dutta

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Ritabrata Banerjee: বিরোধীর কথা বলা গণতন্ত্রের জন্য জরুরি, দুর্ভাগ্যজনক যে আগে বিরোধীরা ডাক পেতেন না: ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
বিরোধীর কথা বলা গণতন্ত্রের জন্য জরুরি, দুর্ভাগ্যজনক যে আগে বিরোধীরা ডাক পেতেন না: ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
Weather Update : কাল থেকে থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলায় সতর্কতা?
আবহাওয়ার বিরাট বদল ! কাল থেকে থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলায়?
Suvendu Adhikari: 'জলদি জলদি ভাগো, নাহলে এই সরকার যা করার করবে', বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারীদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
'জলদি জলদি ভাগো, নাহলে এই সরকার যা করার করবে', বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারীদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
Padma Shri: পদ্মশ্রী সম্মান নেওয়ার আগে মাটিতে শুয়ে সাষ্টাঙ্গে প্রণাম, চেয়ার ছেড়ে উঠে এলেন মোদি
পদ্মশ্রী সম্মান নেওয়ার আগে মাটিতে শুয়ে সাষ্টাঙ্গে প্রণাম, চেয়ার ছেড়ে উঠে এলেন মোদি
Padma Awards: পদ্মশ্রী পেলেন হরমনপ্রীত কৌর, প্রাপকের তালিকায় নাম থাকলেও কেন এলেন না রোহিত?
পদ্মশ্রী পেলেন হরমনপ্রীত কৌর, প্রাপকের তালিকায় নাম থাকলেও কেন এলেন না রোহিত?
8th Pay Commission : বেশি বেতন বাড়বে না ? অষ্টম বেতন কমিশন নিয়ে বড় আপডেট
বেশি বেতন বাড়বে না ? অষ্টম বেতন কমিশন নিয়ে বড় আপডেট
CM Suvendu Adhikari:'স্কুলের পড়ুয়াদের কেন নিম্নমানের ড্রেস, জুতো ? কোন সংস্থাকে বরাত.. ', নজর মুখ্যমন্ত্রীর
'স্কুলের পড়ুয়াদের কেন নিম্নমানের ড্রেস, জুতো ? কোন সংস্থাকে বরাত.. ', নজর মুখ্যমন্ত্রীর
West Bengal News Live: সাঁকরাইলে তৃণমূল বিধায়ক ঘনিষ্ঠকে হাফ প্যান্ট-স্যান্ডো গেঞ্জি পরিয়ে রাস্তায় ঘোরাল পুলিশ
সাঁকরাইলে তৃণমূল বিধায়ক ঘনিষ্ঠকে হাফ প্যান্ট-স্যান্ডো গেঞ্জি পরিয়ে রাস্তায় ঘোরাল পুলিশ
Embed widget