এক্সপ্লোর

West Midnapur News: ‘দুয়ারে সরকার’ শিবিরে বিডিও-র সামনে বিক্ষোভ, তুঙ্গে রাজনৈতিক তরজা

দুয়ারে সরকারে শিবিরে সাধারণ মানুষের দাবি-দাওয়া, অভাব-অভিযোগ শোনার জন্য বসে রয়েছেন বিডিও। তাঁকে সামনে পেয়ে ক্ষোভ উগরে দিচ্ছেন গ্রামবাসীদের একাংশ।

বিশ্বজিৎ দাস ও সুমন ঘড়াই, খড়গপুর (পশ্চিম মেদিনীপুর):  দুয়ারে সরকার (Duare Sarkar) শিবিরে বিডিও-র (BDO) সামনে ক্ষোভ প্রকাশ এলাকার বাসিন্দাদের। পশ্চিম মেদিনীপুরের (West Midnapur) খড়গপুরের (Kharagpur) সাঁকোয়া অঞ্চলের এই ঘটনায় বাগযুদ্ধে জড়িয়েছে তৃণমূল আর বিজেপি। ‘দুয়ারে সরকার’ কর্মসূচি যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন হয়, তার জন্য ২২ জেলায় ২১ জন IAS অফিসারকে বিশেষ দায়িত্ব দিয়েছে রাজ্য সরকার (West Bengal)। 

দুয়ারে সরকারে (Duare Sarkar) শিবিরে সাধারণ মানুষের দাবি-দাওয়া, অভাব-অভিযোগ শোনার জন্য বসে রয়েছেন বিডিও। তাঁকে সামনে পেয়ে ক্ষোভ উগরে দিচ্ছেন গ্রামবাসীদের একাংশ। হাতজোড় করে তাঁদের শান্ত হওয়ার অনুরোধ জানাচ্ছেন বিডিও। 

শনিবার ‘দুয়ারে সরকার’ কর্মসূচিতে এই ছবি দেখা গেল, পশ্চিম মেদিনীপুরের (West Midnapur) খড়গপুর ২ নম্বর ব্লকের সাঁকোয়া অঞ্চলে। কয়েকজন গ্রামবাসীর অভিযোগ, বারবার শিবিরে এসে আবেদন করার পরেও বার্ধক্যভাতা, বিধবাভাতা, এসটি পেনশনের মতো সরকারি সুবিধাগুলি মিলছে না। 

খড়গপুরের সাঁকোয়ার বাসিন্দা সুশান কোটালের কথায়, ৭-৮ বছর এসটি পেনশন পেয়েছি। হঠাৎ বন্ধ এক বছর ধরে। বারবার দুয়ারে সরকার প্রকল্পে আবেদন করেছি। আধারও জমা দিয়েছি। আজ পর্যন্ত কিছু হয়নি।

আরও পড়ুন: Arjun Singh: ঝড়ের কাছে নোঙর করার সাধ, তৃণমূলে ফিরছেন অর্জুন! জল্পনা উস্কে দিলেন নিজেই

আরেক বাসিন্দা বিমলকুমার দে বলছেন, বিডিও-কে ঘিরে বিক্ষোভ করছি। কারণ আমরা কোনও পেনশন পাচ্ছি না। মেয়েরা বিধবা ভাতা পাচ্ছেন না। ৪-৫ বার ফর্ম পূররণ করেছি। কোনওবারই সুরাহা হয়নি।

অভিযোগ খতিয়ে দেখে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন বিডিও।  খড়গপুর ২ নম্বর ব্লকের বিডিও সুদীপ মিশ্রের কথায়, এটা কোনও বিক্ষোভ নয়। সাধারণ মানুষ তাঁদের বক্তব্য আমাকে জানিয়েছেন। কিছু মানুষ কোনও কারণে পরিষেবা পাননি। সেটা আমরা এনকোয়্যারি করে দেখব। আবার অ্যাপ্লাই করতে বলেছি।

খড়গপুর ২ দক্ষিণ মণ্ডলের  বিজেপি সভাপতি নিতাই ভুঁইয়ার কথায়, শুধু শুধু দুয়ারে সরকারের নামে মানুষকে ভাঁওতাবাজি। এই রোদে ৪০-৪২ টেম্পারেচারে লম্বা লাইনে দাঁড় করিয়ে হয়রানি। ৫ বছর আগের শিবিরেরই সুরাহা হয়নি।

পশ্চিম মেদিনীপুরের (West Midnapur)  তৃণমূল (TMC) কংগ্রেস চেয়ারম্যান অজিত মাইতি, এলাকাবাসী কথা ভুল। বিক্ষোভ কথাটা ভুল। বিজেপির (BJP) পরিকল্পিত। কিছু কটূক্তি করেছে। ওখানে বিজেপির জিপি। বিজেপির প্রধান কিচ্ছু করেনি। উদ্দেশ্যপ্রণোদিত ভাবে সরকারকে হেয় করার চেষ্টা।

গত ২৭ এপ্রিল মুখ্যমন্ত্রী ঘোষণা করেন। ২১ মে থেকে ৩১ মে পর্যন্ত ফের দুয়ারে সরকার কর্মসূচি হবে। ওই কর্মসূচি সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে শুক্রবার একটি নির্দেশিকা জারি করে রাজ্য সরকার। যোগ্য আবেদনকারীরা যাতে দ্রুত সরকারি সুযোগ সুবিধা পান, তা সুনিশ্চিত করতে, রাজ্যে ২১ জন IAS অফিসারকে। কোঅর্ডিনেটরের দায়িত্ব দেওয়া হয়েছে। ‘দুয়ারে সরকার’ শিবিরে তত্ত্বাবধান ও নজরদারির দায়িত্বে থাকবেন তাঁরা।

সেরা শিরোনাম

Birbhum Encounter: অপরাধ ঘটলেই 'ইনস্ট্যান্ট জাস্টিস'-এর প্রতি আকর্ষণ বাড়ছে মানুষের ? কিন্তু কেন? কী বলছেন বিশেষজ্ঞরা ?
অপরাধ ঘটলেই 'ইনস্ট্যান্ট জাস্টিস'-এর প্রতি আকর্ষণ বাড়ছে মানুষের ? কিন্তু কেন? কী বলছেন বিশেষজ্ঞরা ?
WB Weather: শক্তি বাড়াচ্ছে 'ঘূর্ণিঝড়' ! এই দিন থেকে তুমুল বৃষ্টির সম্ভাবনা পশ্চিমবঙ্গে, বিপদে কোন কোন জেলা ? জানাল IMD
শক্তি বাড়াচ্ছে 'ঘূর্ণিঝড়' ! এই দিন থেকে তুমুল বৃষ্টির সম্ভাবনা পশ্চিমবঙ্গে, বিপদে কোন কোন জেলা ? জানাল IMD
Santiniketan Encounter: ৬ মাসে ৫ বার, সবক্ষেত্রেই আত্মরক্ষার্থে গুলি ? পাঁচটি ঘটনার এনকাউন্টার নিয়ে কী দাবি পুলিশের ?
৬ মাসে ৫ বার, সবক্ষেত্রেই আত্মরক্ষার্থে গুলি ? পাঁচটি ঘটনার এনকাউন্টার নিয়ে কী দাবি পুলিশের ?
West Bengal News LIVE: পালাবদলের পর রাজ্যে পঞ্চম এনকাউন্টার, আজ ময়নাতদন্ত রতন শেখের, এলাকায় দুষ্কৃতী দাপট, শঙ্কায় স্থানীয়রা
পালাবদলের পর রাজ্যে পঞ্চম এনকাউন্টার, আজ ময়নাতদন্ত রতন শেখের, এলাকায় দুষ্কৃতী দাপট, শঙ্কায় স্থানীয়রা

ভিডিও

Panihati BJP Worker Death | পানিহাটিতে BJP কর্মীকে খুনের ঘটনায় এখনও গ্রেফতার শূন্য
Weather Update Today | বুধবার থেকেই রাজ্যে 'হাওয়া-বদলের' সম্ভাবনা, কোন কোন জেলায় হবে বৃষ্টি?
Kunal Ghosh | আদালত অবমাননার মামলায় আপাতত স্বস্তি পেলেন কুণাল
CM Suvendu Adhikari | পুলিশের উদ্যোগে বেসরকারি সংস্থায় ৬০০ চাকরি, নিয়োগপত্র তুলে দিলেন মুখ্যমন্ত্রী
Birbhum Encounter News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cyclone Alert: ISRO-র স্যাটেলাইটে ধরা পড়ল ভয়ঙ্কর ছবি, বঙ্গোপসাগরের উপর মেঘের বিশাল স্তূপ, এক মাসে তিনটি ঘূর্ণিঝড় আছড়ে পড়তে চলেছে?
ISRO-র স্যাটেলাইটে ধরা পড়ল ভয়ঙ্কর ছবি, বঙ্গোপসাগরের উপর মেঘের বিশাল স্তূপ, এক মাসে তিনটি ঘূর্ণিঝড় আছড়ে পড়তে চলেছে?
Shreyas Iyer: নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ জিতে ফিরেই কলকাতায় খেলতে আসতে পারেন শ্রেয়স আইয়ার
নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ জিতে ফিরেই কলকাতায় খেলতে আসতে পারেন শ্রেয়স আইয়ার
Nandish-Rashmi: ২ বছরেই প্রথম বিয়ে ভাঙে নন্দীশের, বিস্ফোরক অভিযোগ এনেছিলেন প্রথম স্ত্রী রশ্মি! কী হয়েছিল?
২ বছরেই প্রথম বিয়ে ভাঙে নন্দীশের, বিস্ফোরক অভিযোগ এনেছিলেন প্রথম স্ত্রী রশ্মি! কী হয়েছিল?
Rituparna Sengupta: চিরকাল টলিউডকে প্রাধান্য দিয়েছি, তারপরেও বাঙালি দর্শক ট্রোল করলে মর্মাহত হই: ঋতুপর্ণা সেনগুপ্ত
চিরকাল টলিউডকে প্রাধান্য দিয়েছি, তারপরেও বাঙালি দর্শক ট্রোল করলে মর্মাহত হই: ঋতুপর্ণা সেনগুপ্ত
Job News: পরীক্ষা ও ইন্টারভিউ ছাড়া শিক্ষানবিশ নিয়োগ ইন্ডিয়ান অয়েলে, কারা সুযোগ পাবেন ? বেতন কত ? জানুন আবেদনের পদ্ধতি
পরীক্ষা ও ইন্টারভিউ ছাড়া শিক্ষানবিশ নিয়োগ ইন্ডিয়ান অয়েলে, কারা সুযোগ পাবেন ? বেতন কত ? জানুন আবেদনের পদ্ধতি
Panchayat Season 5: অনির্দিষ্টকালের জন্য পিছোল পঞ্চায়েতের নতুন সিজনের মুক্তি! মনখারাপ অনুরাগীদের
অনির্দিষ্টকালের জন্য পিছোল পঞ্চায়েতের নতুন সিজনের মুক্তি! মনখারাপ অনুরাগীদের
Amitabh Bachchan Receive Threat: '২০০ জন রেডি আছে মুম্বইতে', অমিতাভ-অভিষেককে এবার খুনের হুমকি, বাড়ির বাইরে মিলল ২ সন্দেহভাজনকে
'২০০ জন রেডি আছে মুম্বইতে', অমিতাভ-অভিষেককে এবার খুনের হুমকি, বাড়ির বাইরে মিলল ২ সন্দেহভাজনকে
Nandish Sandhu: উত্তরপাড়ায় বিয়ের আসর, মেনুতে বাঙালি খাবার! বঙ্গকন্যার সঙ্গে সাত পাকে বাঁধা পড়লেন রশ্মির প্রাক্তন স্বামী নন্দীশ
উত্তরপাড়ায় বিয়ের আসর, মেনুতে বাঙালি খাবার! বঙ্গকন্যার সঙ্গে সাত পাকে বাঁধা পড়লেন রশ্মির প্রাক্তন স্বামী নন্দীশ
Embed widget