এক্সপ্লোর

Arjun Singh: ঝড়ের কাছে নোঙর করার সাধ, তৃণমূলে ফিরছেন অর্জুন! জল্পনা উস্কে দিলেন নিজেই

Arjun Singh Update: শনিবার নিজের টুইটার হ্যান্ডলে কবি মনের প্রকাশ ঘটান অর্জুন।

কলকাতা: পাটের দামের ঊর্ধ্বসীমা প্রত্যাহার করেছে কেন্দ্র। তার পরেও অনুযোগের সুর ধরে রেখেছিলেন তিনি। এ বার উথালপাথাল সমুদ্রেই নোঙর বাঁধতে চলেছেন বিজেপি সাংসদ অর্জুন সিংহ (Arjun Singh)! তাঁর টুইটার অ্যাকাউন্ট অন্তত তেমনই ইঙ্গিত দিচ্ছে। তাতে নতুন করে বিজেপি-র (BJP) সঙ্গে তাঁর রাজনৈতিক সমীকরণ নিয়ে জল্পনা শুরু হয়েছে। শীঘ্রই তিনি তৃণমূলে (TMC) যোগ দিতে চলেছেন বলে জল্পনা তুঙ্গে। অর্জুন নিজে যদিও ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেই ক্ষান্ত। দলবদলের সম্ভাবনা নিয়ে কোনও কথা বলেননি তিনি।

শায়েরিতে কী ইঙ্গিত অর্জুনের!

শনিবার নিজের টুইটার হ্যান্ডলে কবি মনের প্রকাশ ঘটান অর্জুন। শায়েরির আকারে হিন্দিতে লেখেন, 'শুনলাম সমুদ্র নাকি আত্ম অহঙ্কারে মগ্ন, যেথা ঝড় নেমেছে, সেথাই বরং নৌকা নিয়ে চল।' শনিবারের কালবৈশাখী অর্জুনের মনে শায়েরির উদ্রেক ঘটিয়েছে, এমন নয়, বরং এই শায়েরির মধ্যে বিজেপি-তে নিজের মনের মধ্যে বয়ে যাওয়া ঝড়েরই বহিঃপ্রকাশ ঘটিয়েছেন বলে মনে করছে রাজনৈতিক মহল।

আরও পড়ুন: Anubrata Mandal: ঘরে ফিরেও 'গৃহবন্দি' অনুব্রত, বাইরে ভিড় অনুরাগীদের, ফুল-মিষ্টি সহযোগে সাক্ষাৎ নেতা-কর্মীদের

ঘটনাচক্রে এ দিনই, রাজ্যের মন্ত্রী তথা তৃণমূল নেতা তাপস রায় অর্জুনের 'ঘর ওয়াপসি'র সম্ভাবনা নিয়ে মুখ খোলেন। জানান, অর্জুনকে ফেরত নেওয়ার পক্ষপাতী নন তিনি। তবে মমতা বন্দ্যোপাধ্যায়ই চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন।  কিন্তু তৃণমূলে ফইরে এসে ফের যেন অর্জুনের মন বদল না হয়, ফের যেন তিনি বেরিয়ে না যান, ব্যারাকপুরের সাংসদের উদ্দেশে বার্তা দিতে শোনা যায় তাঁকে। তাই অর্জুনের শায়েরি এবং তাপসের মন্তব্য মিলিয়ে দুইয়ে দুইয়ে চার করে নিচ্ছে রাজনৈতিক মহল। 

বিজেপি-তে মোহভঙ্গ অর্জুনের!

বেশ কিছু দিন ধরেই বিজেপি-তে 'বেসুরো' বাজছেন অর্জুন। কাঁচা পাটের দামের ঊর্ধ্বসীমা নিয়ে প্রকাশ্যেই কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে সরব হন তিনি। তার জন্য দিল্লিতেও ডাক পড়ে তাঁর। দাবি মেনে পাটের দামের ঊর্ধ্বসীমা প্রত্যাহারও করে নেয় কেন্দ্র। কিন্তু তার পরও মন ভেজেনি অর্জুনের। বারং বার জানিয়েছেন, প্রাণের ঝুঁকি নিয়ে বিজেপি-তে এসেছেন বটে, কিন্তু কাজ করতে পারছেন না। এমনকি ঢাল নেই, তরোয়াল নেই, নিধিরাম সর্দার করে বিজেপি-তে তাঁকে রেখে দেওয়া হয়েছে বলেও মন্তব্য করেন অর্জুন। তখন থেকেই তাঁর তৃমমূলে প্রত্যাবর্তনের জল্পনা জোর পাচ্ছিল।

সেরা শিরোনাম

Sealdah Station: শিয়ালদা স্টেশন চত্বরে বিভিন্ন দোকানে হানা খাদ্য় সুরক্ষা দফতরের, তরকারি ও সিঙাড়ায় নিম্নমানের হলুদ
শিয়ালদা স্টেশন চত্বরে বিভিন্ন দোকানে হানা খাদ্য় সুরক্ষা দফতরের, তরকারি ও সিঙাড়ায় নিম্নমানের হলুদ
Road Accident: সাতসকালে মা ফ্লাইওভারে দুর্ঘটনা, নিয়ন্ত্রণ হারিয়ে মুখোমুখি সংঘর্ষ ২ গাড়ির, জখম ৩ জন
সাতসকালে মা ফ্লাইওভারে দুর্ঘটনা, নিয়ন্ত্রণ হারিয়ে মুখোমুখি সংঘর্ষ ২ গাড়ির, জখম ৩ জন
West Bengal News Live : মেরামতির জন্য কাল প্রায় দিনভর আংশিক বন্ধ থাকবে মেট্রো পরিষেবা
মেরামতির জন্য কাল প্রায় দিনভর আংশিক বন্ধ থাকবে মেট্রো পরিষেবা
Kakoli On Indranil : 'কালো কাচে ঢাকা গাড়ি মেয়েদের নিয়ে আসত যারা'....ইন্দ্রনীলকে চাঁচাছোলা আক্রমণ কাকলির
'কালো কাচে ঢাকা গাড়ি মেয়েদের নিয়ে আসত যারা'....ইন্দ্রনীলকে চাঁচাছোলা আক্রমণ কাকলির

ভিডিও

BJP News: Arjun Singh-র বিধানসভা কেন্দ্রে ক্ষোভের মুখে ব্যারাকপুরের বিজেপি বিধায়ক Koustav Bagchi
R G Kar News: আর জি কর হাসপাতালে আর্থিক দুর্নীতি মামলায় জামিন Sandip Ghosh ঘনিষ্ঠের | ABP Ananda
CM Suvendu Adhikari: Mamata Banerjee, Abhishek Banerjee-র বিরুদ্ধে ফের সুর চড়ালেন মুখ্যমন্ত্রী
Indranil Sen: গ্রেফতার ইন্দ্রনীল, সুপ্রিম কোর্টে আগাম জামিনের আবেদন প্রত্যাহার প্রাক্তন মন্ত্রীর
Mamata TMC News: 'সরকারি চাকরি দেওয়ার নামে প্রতারণা', গ্রেফতার মমতা তৃণমূল কংগ্রেসের অজিত মাহাতো

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Helicopter Crashed: ওড়ার ৬৬ মিনিটের মধ্যেই ভেঙে পড়ে বদ্রীনাথ থেকে দেরাদুনগামী হেলিকপ্টার, পাইলট-সহ মৃত্যু ৬ জনের
ওড়ার ৬৬ মিনিটের মধ্যেই ভেঙে পড়ে বদ্রীনাথ থেকে দেরাদুনগামী হেলিকপ্টার, পাইলট-সহ মৃত্যু ৬ জনের
Amit Shah : জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে 'গণ-ইমপিচমেন্ট'-এর আগে বিরোধী শিবিরকে 'বিশেষ' অফার শাহ-র
জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে 'গণ-ইমপিচমেন্ট'-এর আগে বিরোধী শিবিরকে 'বিশেষ' অফার শাহ-র
Railways Recruitment: নিয়োগ হতে চলেছে ভারতীয় রেলে, কীভাবে আবেদন, কবে শেষ তারিখ, জেনে নিন
নিয়োগ হতে চলেছে ভারতীয় রেলে, কীভাবে আবেদন, কবে শেষ তারিখ, জেনে নিন
Hero Scooty: দুরন্ত মাইলেজ, দাম Honda Activa-র থেকেও কম, সঙ্গে ইন্টেলিজেন্ট ফিচার, বাজার কাঁপাতে এল Hero-এর এই স্কুটি
দুরন্ত মাইলেজ, দাম Honda Activa-র থেকেও কম, সঙ্গে ইন্টেলিজেন্ট ফিচার, বাজার কাঁপাতে এল Hero-এর এই স্কুটি
Nepal : আবার তুষারধসের আশঙ্কা? প্রবল তুষারপাত, ঝড়ের আতঙ্ক নেপালে ! ট্রেকিংয়ের অনুমতি স্থগিত
আবার তুষারধসের আশঙ্কা? প্রবল তুষারপাত, ঝড়ের আতঙ্ক নেপালে ! ট্রেকিংয়ের অনুমতি স্থগিত
Baloch Prince Kidnapped: বালুচিস্তানের যুবরাজকে অপহরণ করা হল, অপহৃত তাঁর দেহরক্ষীরাও, নেপথ্যে কে? তল্লাশি চলছে
বালুচিস্তানের যুবরাজকে অপহরণ করা হল, অপহৃত তাঁর দেহরক্ষীরাও, নেপথ্যে কে? তল্লাশি চলছে
Choosing Front Door Colour: সাদা, কালো, বাদামি, হলুদ…বাড়ির দরজার রং দেখেও মানুষ চেনা যায়
সাদা, কালো, বাদামি, হলুদ…বাড়ির দরজার রং দেখেও মানুষ চেনা যায়
Cyclone Arnab : আরও ভয়ঙ্কর হল ঘূর্ণিঝড় 'অর্ণব', বাড়ল হাওয়ার গতি, নিরাপত্তার খাতিরে বিরাট ব্যবস্থা রেলের, ঘোষণা রেলমন্ত্রীর
আরও ভয়ঙ্কর হল ঘূর্ণিঝড় 'অর্ণব', বাড়ল হাওয়ার গতি, নিরাপত্তার খাতিরে বিরাট ব্যবস্থা রেলের, ঘোষণা রেলমন্ত্রীর
Embed widget