এক্সপ্লোর

SSKM: কোথায় নিয়ে যাওয়া হচ্ছে? এসএসকেএমে কালীঘাটের কাকুর কেবিনের সামনে হঠাৎ তৎপরতা

চলে আসে জোকা ইএসআই হাসপাতালের অ্যাম্বুল্যান্স এবং কেন্দ্রীয় বাহিনী। এ দিন সন্ধেতে ইডি আধিকারিকেরাও পৌঁছে যান এসএসকেএম হাসপাতালে।

কলকাতা: এসএসকেএমে কালীঘাটের কাকুর কেবিনের সামনে হঠাৎ তৎপরতা। জোকা ইএসআই থেকে এল ৫জি অ্যাম্বুল্যান্স। অন্যত্র নিয়ে যাওয়া হচ্ছে তাঁকে? তা নিয়ে হঠাৎই জল্পনা। এসএসকেএম হাসপাতালে চিকিৎকসাধীন কালীঘাটের কাকু ওরফে সুজয়কৃষ্ণ ভদ্র। বুধবার তাঁর কেবিনের সামনে হঠাৎই তৎপরতা লক্ষ করা গিয়েছে। সেখানে চলে আসে জোকা ইএসআই হাসপাতালের অ্যাম্বুল্যান্স এবং কেন্দ্রীয় বাহিনী। এ দিন সন্ধেতে ইডি আধিকারিকেরাও পৌঁছে যান এসএসকেএম হাসপাতালে। হাসপাতালের হৃদ্‌রোগ বিভাগেই ছিলেন রয়েছেন সুজয়কৃষ্ণ ভদ্র। মনে করা হচ্ছে আজ রাতের মধ্যেই তাঁকে নিয়ে যাওয়া হতে পারে ইএসআই হাসপাতালে। সেখানে তাঁর কণ্ঠস্বরের নমুনা পরীক্ষা করার কথা রয়েছে।

ইডির হাতে ধৃত সুজয়কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকু, গত ১৩৩ দিন ধরে SSKM হাসপাতালে ভর্তি রয়েছেন।  মাঝে ইডির তরফে তাঁকে জোকা ইএসআই হাসপাতালে নিয়ে যাওয়ার চেষ্টা করা হলে নাটকীয় পরিস্থিতি তৈরি হয়। ইডির আধিকারিকরা হাসপাতালে আসার আগের রাতেই, কার্ডিওলজি বিভাগের কেবিন থেকে কালীঘাটের কাকুকে শিশুদের জন্য বরাদ্দ ICCU-বেডে স্থানান্তরিত করে দেয় SSKM কর্তৃপক্ষ। ৫ দিন সেখানে রাখার পর ফের তাঁকে ফিরিয়ে নিয়ে আসা হয় কার্ডিওলজি বিভাগের কেবিনে। এই পরিস্থিতিতে SSKM হাসপাতাল সূত্রে খবর, এর আগে, সুজয়কৃষ্ণ ভদ্রের স্ট্রেস MPI পরীক্ষা করাতে চেয়ে প্রেসিডেন্সি জেল কর্তৃপক্ষকে চিঠি লেখে হাসপাতাল কর্তৃপক্ষ।  

কালীঘাটের কাকু ( Kalighater Kaku ) ওরফে সুজয়কৃষ্ণ ভদ্রর ( Sujay Krishna Bhadra ) মানসিক চাপ কতটা এবং এর জন্য তাঁর হৃদযন্ত্রে কী প্রভাব পড়ছে জানতে এবার স্ট্রেস MPI টেস্ট করাতে চেয়েছি SSKM। সূত্রের খবর, এর জন্য প্রেসিডেন্সি জেল কর্তৃপক্ষকে চিঠিও দেয় হাসপাতাল কর্তৃপক্ষ। চিঠিতে উল্লেখ করা হয়েছিল, কলকাতার চারটি বেসরকারি হাসপাতালে এই ধরনের পরীক্ষা করা হয়। জেল কর্তৃপক্ষ জানতে চাওয়ায় সেই চারটি হাসপাতালে তালিকাও পাঠিয়েছিল SSKM কর্তৃপক্ষ।

এর আগে হাই প্রোফাইল বন্দিদের নিয়ে বিতর্ক তৈরি হওয়ায় এবার সুজয়কৃষ্ণর মানসিক স্বাস্থ্য পরীক্ষা নিয়ে SSKM-এর আবেদনে সাড়া দেবে কি না জানতে চেয়ে আদালতের দ্বারস্থ হয় প্রেসিডেন্সি জেল কর্তৃপক্ষ।                                                                   

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal LIVE News Updates: দিল্লিতে তৃণমূলত্যাগী বিদ্রোহী সাংসদদের সঙ্গে মুখ্যমন্ত্রীর বৈঠক, কারা কারা আছেন? কারা নেই?
দিল্লিতে তৃণমূলত্যাগী বিদ্রোহী সাংসদদের সঙ্গে মুখ্যমন্ত্রীর বৈঠক, কারা কারা আছেন? কারা নেই?
Sashi Panja : কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন 'কাকলির প্রথম স্টুডেন্ট' শশী? সিদ্ধান্ত চূড়ান্ত? ইঙ্গিতপূর্ণ পোস্ট সাংসদ-পুত্রের
শশী পাঁজা কি কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন? এবার ইঙ্গিতপূর্ণ পোস্ট কাকলির ছেলের
DY Patil Passes Away : প্রয়াত পশ্চিমবঙ্গের প্রাক্তন রাজ্যপাল ডিওয়াই পাটিল
প্রয়াত পশ্চিমবঙ্গের প্রাক্তন রাজ্যপাল ডিওয়াই পাটিল
Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনার টাকা পাননি, কোন কোন নম্বরে যোগাযোগ করলে হবে সমাধান?
অন্নপূর্ণা যোজনার টাকা পাননি, কোন কোন নম্বরে যোগাযোগ করলে হবে সমাধান?

ভিডিও

KMC News | কলকাতা পুরসভার আসন পুনর্বিন্যাসের কাজ খুব শীঘ্রই শেষ হবে : Agnimitra Paul
Agnimitra Paul | বেআইনি পার্কিং রুখতে ঢেলে সাজছে পার্কিং ব্যবস্থা, জানালেন পুরমন্ত্রী
Dumdum News | তোলা চেয়ে হুমকি নব্য বিজেপি নেতাদের, অভিযোগ প্রোমোটারের | ABP Ananda LIVE
NDA NCPI Meeting | NDA-র শরিক, নাকি বিজেপিতে মিশে যাবে NCPI? দিল্লিতে NDA-র বৈঠকে তৃণমূলত্যাগী NCPI সাংসদরা
TMC Inner Clash: কালীঘাট তৃণমূলে ভাঙন অব্যাহত। ইস্তফা নেতাজির পরিবারের সদস্য চন্দ্র বসুর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Abhijeet Dipke : অভিজিৎ দীপকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, পুলিশের দ্বারস্থ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
অভিজিৎ দীপকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, পুলিশের দ্বারস্থ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
Modi - Sudip Meet : বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...
বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...
কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন 'কাকলির প্রথম স্টুডেন্ট' শশী? সিদ্ধান্ত চূড়ান্ত? ইঙ্গিতপূর্ণ পোস্ট সাংসদ-পুত্রের
শশী পাঁজা কি কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন? এবার ইঙ্গিতপূর্ণ পোস্ট কাকলির ছেলের
Embed widget