এক্সপ্লোর

Rajib Banerjee : কেন তৃণমূল ছেড়েছিলেন শুভেন্দু অধিকারী ? কারণ কী ? জানালেন রাজীব বন্দ্যোপাধ্যায়

Suvendu Adhikari: অভিষেক বন্দ্যোপাধ্যায়কে মমতা বন্দ্যোপাধ্যায় বর্জন না করলে পদ ছেড়ে দেবেন বলে স্পষ্ট জানিয়ে দিলেন রাজীব বন্দ্য়োপাধ্য়ায়। পাশাপাশি তিনি জানান, কেন শুভেন্দু অধিকারী তৃণমূল ছেড়েছিলেন। 

কলকাতা : সম্প্রতি 'কালীঘাট-তৃণমূল'-এর ভিতরে থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সরব হয়েছিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। এবার সরব হলেন এখনও 'কালীঘাট-তৃণমূল'-এ থাকা আরেক নেতা রাজীব বন্দ্য়োপাধ্য়ায়ও। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে মমতা বন্দ্যোপাধ্যায় বর্জন না করলে পদ ছেড়ে দেবেন বলে স্পষ্ট জানিয়ে দিলেন রাজীব। নির্বাচনে তৃণমূলের ভরাডুবির পিছনে একমাত্র অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দায়ী করে, উগরে দিলেন ক্ষোভ। বললেন, 'দিদিকে হাত জোড় করে বলছি আর অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বাঘের বাচ্চা বানাবেন না।' পাশাপাশি তিনি জানান, ২০২০ সালে শুভেন্দু অধিকারী কেন তৃণমূল ছেড়েছিলেন তার কারণও। 

বিধানসভা নির্বাচনের পর হুড়মুড়িয়ে ভাঙছে 'কালীঘাট-তৃণমূল'। একের পর এক বিধায়ক মমতার হাত ছেড়ে ঋতব্রতর বিদ্রোহী ব্লকে নাম লেখাচ্ছেন। আর এই ভাঙন যে এখনই থামবে না, সেটাও দিনের আলোর মতো স্পষ্ট। 'কালীঘাট-তৃণমূল' ছেড়ে আসা প্রায় সমস্ত নেতা এবং 'কালীঘাট-তৃণমূল'-এ থাকা নেতাদের একাংশেরও ক্ষোভ একজনেরই বিরুদ্ধে। তিনি হলেন অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়। এবার সেই পথে হেঁটে তাঁর বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন 'কালীঘাট-তৃণমূল' এর রাজ্য় সাধারণ সম্পাদক রাজীব বন্দ্য়োপাধ্য়ায়। 

কালীঘাট-তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক রাজীব বন্দ্যোপাধ্যায় জানান, '' আমি কেন জানি না বুঝতে পারছি না যে মমতা বন্দ্যোপাধ্যায় এখনও অভিষেক বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় করে যাচ্ছেন। আমি দিদিকে হাত জোর করছি যে দয়া করে আর অভিষেক বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় করবেন না। আর অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বাঘের বাচ্চা বানাবেন না। আর অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ডিফেন্ড করার চেষ্টা করবেন না। কারণ এই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্যই আজকে দলটার এই অবস্থা হয়েছে।'' ''নির্বাচনে এই ভরাডুবির জন্য কেউ দায়ী নয়, একমাত্র একজনই দায়ী। তাঁর নাম হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁকে ইমিডিয়েট মমতা বন্দ্যোপাধ্যায়ের উচিত বর্জন করা।

শুধু অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেওয়াই নয়। সেই সঙ্গে মুখ্য়মন্ত্রী শুভেনদু অধিকারীর প্রশংসাও করেছেন রাজীব বন্দ্য়োপাধ্য়ায়। পাশাপাশি, শুভেন্দু অধিকারীর মত এত বড় মাপের নেতা কেন তৃণমূল ত্যাগ করেছিলেন, নেপথ্যে কোন কারণ ছিল? সবটাই ফাঁস করলেন তিনি। রাজীব বন্দ্যোপাধ্যায় জানান, '' অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এই যুবর দায়িত্ব দেওয়ার জন্য শুভেন্দু অধিকারীকে তাড়িয়ে দেওয়া হয়েছিল। আগে অন্য কাউকে করা হল যাতে লাইনটা পরিষ্কার করা যায়। আজকে শুভেন্দু অধিকারী, আমি তো বলব, বরঞ্চ আজকে ভাল হয়েছে শাপে বর হয়েছে। আজকে শুভেন্দু অধিকারী রাজ্যের মুখ্যমন্ত্রী হয়েছে। তাঁর যোগ্যতা ছিল, সে রাজ্যের মুখ্যমন্ত্রী হয়েছে।''

সাংবাদিকতা নিয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশুনো। ৮ বছরের অভিজ্ঞতা সংবাদ জগতে। রাজনৈতিক, বিনোদন, ক্রাইম, হেলথ ও লাইফস্টাইল সংক্রান্ত বিষয় নিয়ে লিখতে ভালোবাসি।

Read More
Advertisement

সেরা শিরোনাম

News Live: জ্ঞানেশকাণ্ডে তপ্ত দিল্লি, যন্তরমন্তরে বিক্ষোভ, গ্রেফতার ককরোচ জনতা পার্টির নেতারা
জ্ঞানেশকাণ্ডে তপ্ত দিল্লি, যন্তরমন্তরে বিক্ষোভ, গ্রেফতার ককরোচ জনতা পার্টির নেতারা
Supreme Court: জ্ঞানেশ কাণ্ড-সহ আন্দোলনকারীদের উপর পুলিশি নির্যাতনের অভিযোগ, আজ সুপ্রিম কোর্টে একগুচ্ছ মামলার শুনানির সম্ভাবনা
জ্ঞানেশ কাণ্ড-সহ আন্দোলনকারীদের উপর পুলিশি নির্যাতনের অভিযোগ, আজ সুপ্রিম কোর্টে একগুচ্ছ মামলার শুনানির সম্ভাবনা
Weather Today: দুর্গাপুজোতে কোন কোন জেলায় ঝড়-বৃষ্টি? সর্বশেষ আপডেট জানাল আবহাওয়া দফতর
দুর্গাপুজোতে কোন কোন জেলায় ঝড়-বৃষ্টি? সর্বশেষ আপডেট জানাল আবহাওয়া দফতর
West Bengal Live News Update: আশুতোষ রাঙ্কা, সৌরভ দাসকে ৫ দিনের জেল হেফাজত, নিয়ে যাওয়া হয়েছে তিহাড়ে
আশুতোষ রাঙ্কা, সৌরভ দাসকে ৫ দিনের জেল হেফাজত, নিয়ে যাওয়া হয়েছে তিহাড়ে
Advertisement

ভিডিও

Durga Puja 2026 | বনেদিয়ানায় সেরা পুজোর শিরোপা জিতে নিল মুদিয়ালি ক্লাবের পুজো | #abpananda
Durga Puja 2026 : রঙের প্রয়োগে সেরা সল্টলেকের এফ ডি ব্লকের পুজো, সেখানে থিম 'নকশি কণার মাঠ' | ABP
Durga Puja 2026 : এ বছর আলোকভাবনায় সেরার শিরোপা জিতল অ্যালেন পার্কের পুজো | ABP Ananda
Durga Puja 2026 : ইতিহাস চেতনায় সেরা পুজোর শিরোপা জিতল দমদম পার্ক তরুণ সঙ্ঘ | ABP Ananda
Durga Puja 2026 : মণ্ডপজুড়ে গাড়ি বারান্দার ইতিহাস, এবিপি আনন্দর বিশেষ সম্মান পেল তেলেঙ্গাবাগান |ABP
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Ranji Trophy: দিল্লিকে হারিয়ে উঠেই পরের ম্যাচের অঙ্ক শুরু বাংলার, জোড়া ধাক্কার মাঝেই প্রাপ্তি শাহবাজ
দিল্লিকে হারিয়ে উঠেই পরের ম্যাচের অঙ্ক শুরু বাংলার, জোড়া ধাক্কার মাঝেই প্রাপ্তি শাহবাজ
Embed widget