এক্সপ্লোর

Saltlake: জল-জঙ্গল থেকে বন্যপ্রাণী! কলকাতার বুকেই গড়ে উঠেছে মিনি 'জলদাপাড়া'

এ যেন একটুকরো জলদাপাড়া। একশৃঙ্গ গণ্ডার থেকে চিতাবাঘ। হাতি থেকে হরিণ। কী নেই এখানে! তবে এখানে জন্তু-জানোয়ারের একটিও জীবন্ত নয়। সবই রেপ্লিকা।

অরিত্রিক ভট্টাচার্য, কলকাতা: যেসব পডুয়া এখনও জলদাপাড়া বেড়াতে যায়নি, তারা ঘুরে আসতে পারে বনবিতান থেকে। সেখানে তৈরি করা হয়েছে মিনি অভয়ারণ্য়। তবে, জঙ্গলের জন্তু জানোয়ার জীবন্ত নয়, সবই রেপ্লিকা! ছাত্রছাত্রীদের জন্য় এখানে আছে নেচার স্টাডির ব্য়বস্থা। 

এ যেন একটুকরো জলদাপাড়া। একশৃঙ্গ গণ্ডার থেকে চিতাবাঘ। হাতি থেকে হরিণ। কী নেই এখানে! তবে এখানে জন্তু-জানোয়ারের একটিও জীবন্ত নয়। সবই রেপ্লিকা। সল্টলেকের বনবিতানের ভিতর ৭০ একর জায়গা জুড়ে এমনই এক অভয়ারণ্য় তৈরি করেছে বন দফতর। এ যেন কলকাতার বুকে একখণ্ড মরুদ্য়ান!

যেখানে এসে জল-জঙ্গল, বন্যপ্রাণী, জলদাপাড়া অভয়ারণ্য়ের প্রাকৃতিক দৃশ্য উপভোগ করতে পারবে কচি কাঁচারা। সঙ্গে রয়েছে নেচার স্টাডিজ-এর ব্য়বস্থাও। শনিবার, এখানে বেড়াতে আসে লা মার্টিনিয়ার ফর গার্লস স্কুলের ছাত্রীরা। উপস্থিত ছিলেন বন দফতরের কর্তারাও। জঙ্গলে না গিয়েও জঙ্গল দেখার সুযোগ। বন-বিতানে কয়েকঘণ্টা সময় কাটিয়ে খুশি কচিকাঁচারাও।

বারাণসী-কলকাতা ছুঁয়ে বাংলাদেশ হয়ে অসম, 'বিশ্বের বৃহত্তম নদী-প্রমোদতরী' 

উল্লেখ্য, শুরু হয়ে গিয়েছে 'বিশ্বের সবথেকে বড় নদী-প্রমোদতরী' (River Cruise)। এর যাত্রাপথ মোট ৫১ দিনের। এই ক্রুজকে বিশ্বের সবচেয়ে বড় রিভার ক্রুজ বলে দাবি করা হচ্ছে। 

দীর্ঘ দিন যাত্রা: ৫১ দিন ধরে যাত্রার পরে MV Ganga Vilas ১ মার্চ অসমের ডিব্রুগড়ে পৌঁছবে। ২৭টি নদী পেরিয়ে বিলাসবহুল এই ক্রুজ নির্দিষ্ট পথ পেরিয়ে বাংলাদেশে যাবে, সেখান থেকে নদীপথে পৌঁছবে অসম। এই যাত্রাপথে ৫০টিরও বেশি গুরুত্বপূর্ণ স্থাপত্য ছুঁয়ে যাবে এই ক্রুজ। যেগুলির মধ্যে রয়েছে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। এই বিলাসবহুল ক্রুজটি আয়োজন করছে যে সংস্থা, তাদের ওয়েবসাইটে ক্রুজ সংক্রান্ত যাবতীয় তথ্য দেওয়া হয়েছে। কোন কোন রাস্তা দিয়ে এই ক্রুজ যাবে সেটাও বলা হয়েছে সেখানে।

কোন পথে প্রমোদতরী? যাত্রা শুরুর পর থেকে আট নম্বর দিনে  MV Ganga Vilas পৌঁছবে পটনা। বক্সার, রামনগর পেরিয়ে পটনা যাবে এই ক্রুজ। তারপর সেখান থেকে নদীপথে পৌঁছবে কলকাতা। ফরাক্কা ও মুর্শিদাবাদ হয়ে ২০তম দিনে সেটা পৌঁছবে কলকাতা। পরদিন সেটা ঢাকার দিকে রওনা দেবে। পরের ১৫ দিন বাংলাদেশের জলসীমায় থাকবে  MV Ganga Vilas. তারপরে গুয়াহাটি হয়ে ভারতে ঢুকবে। শিবসাগর ডিব্রুগঢ় এসে পৌঁছবে বিলাসবহুল সেই ক্রুজ।

একাধিক শিল্প ও সাংস্কৃতিক ক্ষেত্র ছুঁয়ে যাবে এটি। বারাণসীর গঙ্গা আরতি, সারনাথ, মায়ং-মাজুলিও যাবে এই ক্রুজ। ২৭টি নদীপথ নিয়ে প্রায় ৩২০০ কিলোমিটার পথ ৫১ দিনে অতিক্রম করবে MV Ganga Vilas. তিন তলার এই ক্রুজে মোট ১৮টি স্যুট রয়েছে। যাতে ৩৬ জন থাকতে পারেন।

আরও পড়ুন: Cold wave in India: ঝরনা নাকি বরফের দেওয়াল? চোখ জুড়োবে কাশ্মীরের এই জায়গা

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kolkata Fire: ইলেকট্রিক স্যুইচ বোর্ড থেকেই কি শর্ট সার্কিট হয়ে আগুন?
ইলেকট্রিক স্যুইচ বোর্ড থেকেই কি শর্ট সার্কিট হয়ে আগুন?
West Bengal Live Blog: নিউ মার্কেটের হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, দমবন্ধ হয়ে শিশু-মহিলাসহ ৯ জনের মৃত্যু! হাসপাতালে একাধিক
নিউ মার্কেটের হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, দমবন্ধ হয়ে শিশু-মহিলাসহ ৯ জনের মৃত্যু! হাসপাতালে একাধিক
New Market Fire:বাজেনি ফায়ার অ্য়ালার্ম, বন্ধ লিফ্ট, মেলেনি সাহায্য, এখনও আতঙ্ক তাড়া করছে একাংশের
বাজেনি ফায়ার অ্য়ালার্ম, বন্ধ লিফ্ট, মেলেনি সাহায্য, এখনও আতঙ্ক তাড়া করছে একাংশের
New Market Hotel Fire: পুড়ে নয়, তাহলে কীভাবে মৃত্যু হোটেলের ৯ আবাসিকের? নিউ মার্কেট অগ্নিকাণ্ডে ভয়াবহ তথ্য প্রকাশ্যে
পুড়ে নয়, তাহলে কীভাবে মৃত্যু হোটেলের ৯ আবাসিকের? নিউ মার্কেট অগ্নিকাণ্ডে ভয়াবহ তথ্য প্রকাশ্যে

ভিডিও

KMC News | পুরসভার শিক্ষা দফতরের সামনে কর্মহীন শিক্ষকদের অবস্থান-বিক্ষোভ | ABP Ananda LIVE
Sumit Roy | ডেবরায় চাকরির নামে প্রতারণার মামলায় কাল ফের সমন | ABP Ananda LIVE
Goalpokhar Clash | জমিবিবাদকে কেন্দ্র করে রণক্ষেত্র গোয়ালপোখর, জখম বেশ কয়েকজন | ABP Ananda LIVE
Weather News | প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত দক্ষিণবঙ্গ, ৩ দিন ধরে জলবন্দি হলদিয়ার সব ওয়ার্ড | ABP Ananda LIVE
DA News | ইন্দু মলহোত্রা কমিটির মুখোমুখি হওয়ার জন্য প্রতিনিধিদের নাম জানানোর নির্দেশ সুপ্রিমকোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget