এক্সপ্লোর

Cold wave in India: ঝরনা নাকি বরফের দেওয়াল? চোখ জুড়োবে কাশ্মীরের এই জায়গা

Kashmir Frozen waterfall: কাশ্মীর উপত্যকার প্রাকৃতিক সৌন্দর্যের টানে সারা বিশ্ব থেকে ভিড় জমান পর্যটকরা। সেই কাশ্মীরেরই অন্যতম আকর্ষণীয় পর্যটনস্থল এটি

নয়াদিল্লি: পাহাড়ের বুক থেকে ঝরঝরিয়ে নেমে আসছে ঝরনা। দূর থেকেই শোনা যায় জলের স্রোতের শব্দ। বছরের বাকি সময়ে এই চেনা ছবিটা এখন আর নেই। পুরো ঝরনাটাই যেন থেমে রয়েছে একটি মুহূর্তে। কারণ গোটা ঝরনাটাই জমে বরফ হয়ে গিয়েছে। এমনই ছবি কাশ্মীরের দ্রুং ঝরনার (Waterfall)। 

কাশ্মীর উপত্যকার প্রাকৃতিক সৌন্দর্যের টানে সারা বিশ্ব থেকে ভিড় জমান পর্যটকরা (Tourist)। সেই কাশ্মীরেরই (Kashmir) অন্যতম আকর্ষণীয় ঝরনা এই দ্রুং (Drung Waterfall)। শীত পড়তেই চেহারা পাল্টে যায় গোটা ঝরনার। পুরোটাই পরিণত হয় বরফে। গুলমার্গের তাংমার্গ (Tangmarg)এলাকায় রয়েছে এই ঝরনা। শ্রীনগর থেকে সহজেই যাওয়া যায় এখানে। শীতকালে শুধুমাত্র জমে যাওয়া ঝরনা দেখতেই এখানে ভিড় জমান বহু পর্যটক। 

ঝরনা নাকি বরফের দেওয়াল: 
গোটা ঝরনা যেন বরফের দেওয়াল। শুধুমাত্র এই দৃশ্য দেখার জন্যই শীতের মরসুমে এখানে ভিড় জমান পর্যটকরা। এই মরসুমেও নিরাশ হননি কেউ। শৈত্যপ্রবাহে (Cold Wave) জবুথবু কাশ্মীরে বরফ-ঝরনা দেখতেই ভিড় জমিয়েছে অসংখ্য পর্যটক। পাহাড়ের দেওয়ালেও যে জলের আস্তরণ ছিল, সেটাও দমে বরফ হয়ে গিয়েছে। জমে গিয়েছে ঝরনা থেকে তৈরি হওয়া নদীটাও।

 

গোটা কাশ্মীর উপত্যকায় এখন শৈত্যপ্রবাহ চলছে। হিমাঙ্কের (Freezing Point) নীচেই রয়েছে সর্বনিম্ন তাপমাত্রা। শ্রীনগর, থেকে লাকাধ উপত্যকা সর্বত্রই একই ছবি। আরও শীতের পূর্বাভাসের (Forecast) কথা বলেছে আবহাওয়া দফতর। আবহাওয়া দফতরের তরফে বলা হয়েছে জম্মু-কাশ্মীরে পশ্চিমা ঝঞ্ঝা (Western Disturbances)-এর প্রভাব থাকবে আগামী কয়েকদিন পর্যন্ত। আগামী ২-৩ দিন পর্যন্ত হালকা বৃষ্টি বা তুষারপাতের (Snowfall) পূর্বাভাসও দিয়েছে আবহাওয়া দফতর (Meteorological Department )। 

দক্ষিণ কাশ্মীরের পহলগামে (Pahalgam)-এ সর্বনিম্ন তাপমাত্রা নেমেছিল ১১.৭ ডিগ্রি সেলসিয়াসে। বারামুল্লাতে গুলমার্গে সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে ১১.৩ ডিগ্রি সেলসিয়াসে। 

হয়েছে তুষারধসও:
কাশ্মীরে শীতের মরসুমে জাঁকিয়ে  পড়েছে শীত। তার সঙ্গেই ঘটেছে তুষারধসের মতো ঘটনাও। পরপর দুইবার একই ঘটনা ঘটেছে কাশ্মীরে। সোনমার্গে একটি নির্মাণসংস্থার শ্রমিক ব্যারাকের কাছে তুষারধস ঘটে। সেই ঘটনায় মৃত্যুর ঘটনাও ঘটেছে।

আরও পড়ুন: বয়সকে হেলায় উড়িয়ে আশিতেও ম্যারাথনে, শাড়ি পরে দৌড়লেন মুম্বইয়ের বৃদ্ধা

সেরা শিরোনাম

Diwali 2026: 'পাত্থর কা খেল', ভারতের সবচেয়ে 'ভয়ঙ্কর দীপাবলি', একে অন্যকে 'পাথর ছোড়ার মেলা' হয় কোথায় এবং কেন
'পাত্থর কা খেল', ভারতের সবচেয়ে 'ভয়ঙ্কর দীপাবলি', একে অন্যকে 'পাথর ছোড়ার মেলা' হয় কোথায় এবং কেন
Viral Video: পুজোর রিকশা সফরের পর এবার গাড়িতে গান! ফের ভাইরাল কলকাতার সেই দম্পতি, নজর কাড়ল খুদের কাণ্ড
পুজোর রিকশা সফরের পর এবার গাড়িতে গান! ফের ভাইরাল কলকাতার সেই দম্পতি, নজর কাড়ল খুদের কাণ্ড
Delhi News: প্রস্তুতি নিয়েছিলেন UPSC- র, গিয়েছিলেন অমিতাভের 'KBC'- তেও, শেষ পর্যন্ত গ্রেফতার চুরির দায়ে
প্রস্তুতি নিয়েছিলেন UPSC- র, গিয়েছিলেন অমিতাভের 'KBC'- তেও, শেষ পর্যন্ত গ্রেফতার চুরির দায়ে
Viral Video: ফার্স্ট AC-তেও নিরাপত্তা নেই! ট্রেনের বন্ধ কামরা থেকে কয়েক লক্ষ টাকার গয়না-টাকা চুরি, মহিলার ভিডিও ভাইরাল
ফার্স্ট AC-তেও নিরাপত্তা নেই! ট্রেনের বন্ধ কামরা থেকে কয়েক লক্ষ টাকার গয়না-টাকা চুরি, মহিলার ভিডিও ভাইরাল

ভিডিও

CM Suvendu Adhikari | পুনরায় খোলা হবে পার্ক, চালু হবে হেলিকপ্টার পরিষেবা, Digha নিয়ে বড় পরিকল্পনা CM Suvendu Adhikari-এর
Kali Puja 2026 |
CM Suvendu Adhikari | তোলাবাজি নিয়ে ফের হুঙ্কার দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Paresh Ram Das Arrested | শিবির বদলেই বিপাকে? পরেশরামের গ্রেফতারি নিয়ে বিস্ফোরক Kunal Ghosh
Papiya Adhikari | বাজি পোড়ালে 'চলে যায় অসুখ-বিসুখ', পাপিয়ার তত্ত্বে একমত বিজেপি?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget