এক্সপ্লোর

Mamata Banerjee Congress Return Possibility: ১৫ বছরে বারবার দল ভাঙিয়ে তিলে তিলে শেষ করেছেন কংগ্রেসকে, সেই কংগ্রেসের 'দুয়ারে' দাঁড়িয়ে রাজনীতিতে ভেসে থাকতে চাইছেন মমতা বন্দ্যোপাধ্য়ায়?

Mamata Banerjee: গত পনেরো বছরে যে কংগ্রেসকে তিলে তিলে শেষ করে দিয়েছিলেন, এখন কি সেই কংগ্রেসের 'দুয়ারে' দাঁড়িয়ে রাজনীতিতে ভেসে থাকতে চাইছেন মমতা বন্দ্যোপাধ্য়ায়? 

Mamata Banerjee Congress Return Possibility: জঙ্গিপুর, জিয়াগঞ্জ, বেলডাঙা, ধুলিয়ান--এই চারটা পুরসভায় একসময়, একজনও কাউন্সিলর ছিল না তৃণমূলের। কিন্তু, দল ভাঙিয়ে রাতারাতি সবকটি পুরসভার দখল নিয়েছিল তৃণমূল। দু-হাজার তেরোর পঞ্চায়েত নির্বাচনে মালদা আর মুর্শিদাবাদ জেলা পরিষদ জিতেছিল কংগ্রেস। পরবর্তীতে, এই জেলা পরিষদ দুটো দখল করে নিয়েছিল তৃণমূল। আর এরমধ্যে মুর্শিদাবাদ জেলা পরিষদে তো কংগ্রেস বিয়াল্লিশটি আসন পেয়েছিল। আর তৃণমূল এক। তারপরও কংগ্রেস ভাঙাতে ভাঙাতে গোটা জেলা পরিষদটাই দখল করে নিয়েছিল তৃণমূল। গত পনেরো বছরে যে কংগ্রেসকে তিলে তিলে শেষ করে দিয়েছিলেন, এখন কি সেই কংগ্রেসের 'দুয়ারে' দাঁড়িয়ে রাজনীতিতে ভেসে থাকতে চাইছেন মমতা বন্দ্যোপাধ্য়ায়? 

একের পর এক ঝড়ে দিশা হারিয়ে কি ফের কংগ্রেসেই ফিরবেন মমতা বন্দ্যোপাধ্য়ায়? মঙ্গলবার মমতা বন্দ্য়োপাধ্য়ায় ১০ জনপথে গিয়ে সনিয়া গান্ধীর সঙ্গে বৈঠক করেন! আর বুধবার সেখানে গিয়ে রাহুল গান্ধীর সঙ্গে সাক্ষাৎ করলেন অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়। তবে প্রদেশ কংগ্রেসে এনিয়ে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। অন্য়দিকে, তৃণমূলের শীর্ষ নেতৃত্বের একাংশের দাবি, মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের কংগ্রেসে ফেরার সম্ভাবনা নিয়ে কোনও আলোচনা হয়নি। 

কংগ্রেসের হাত ধরেই জাতীয় রাজনীতিতে উত্থান, সেই কংগ্রেসকেই মুছে ফেলতে কসুর করেননি মমতা, আবার কি কংগ্রেসেই ফিরবেন?

চরম দুর্দিন। রাজনৈতিকভাবে কার্যত নিঃস্ব। সর্বহারা। ঘরের মধ্য়েই ঘরছাড়া। নিজের তৈরি দলেই বহিরাগত। এই পরিস্থিতিতে কি রাজনীতির আঁতুরঘরে ফিরতে চলেছেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়? ফের কংগ্রেসের ঘাটেই নোঙর করবে 'নিঃস্ব' মমতা বন্দ্যোপাধ্য়ায়ের তৃণমূলের তরী? যে কংগ্রেসকে তিলে তিলে শেষ করে দিয়েছিলেন, এখন কি সেই কংগ্রেসের 'দুয়ারে' দাঁড়িয়ে রাজনীতিতে ভেসে থাকতে চাইছেন মমতা বন্দ্যোপাধ্য়ায়? মমতা বন্দ্য়োপাধ্য়ায় কি ফের কংগ্রেসে যোগ দেবেন? 

ইন্ডি জোটের বৈঠকের পর, মঙ্গলবার মমতা বন্দ্য়োপাধ্য়ায় ১০ জনপথে গিয়ে সনিয়া গান্ধীর সঙ্গে বৈঠক করেন। আর বুধবার সেখানে গিয়ে রাহুল গান্ধীর সঙ্গে সাক্ষাৎ করলেন অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়। সনিয়া গান্ধীর পক্ষ থেকে কি কংগ্রেসে মিশে গেলে মমতা বন্দ্য়োপাধ্য়ায়কে সহ সভাপতি করার প্রস্তাব দেওয়া হয়েছে? কংগ্রেসে মিশে গেলে সাধারণ সম্পাদক করা হতে পারে অভিষেক বন্দ্যোপাধ্য়ায়কে? কিন্তু মমতা বন্দ্য়োপাধ্য়ায় কংগ্রেসে যুক্ত হতে চাইলেও, কি অসময়ে-দুঃসময়ে পশ্চিমবঙ্গে তৃণমূলের মোকাবিলা করা কংগ্রেসের নেতা-নেত্রী-কর্মী-সমর্থকরা তা মেনে নেবেন? 

'আমরা চাই ওই জঞ্জাল আর যেন কংগ্রেসে না আসে', মমতার কংগ্রেসে ফেরার জল্পনা তুঙ্গে, ক্ষোভ উগরে দিচ্ছেন একের পর এক কংগ্রেস নেতা

ক্ষমতায় থাকাকালীন রাহুল গান্ধীকে, কংগ্রেসকে লাগাতার আক্রমণ, কটাক্ষ, ব্য়াঙ্গ- বিদ্রুপ করেছেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়-অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়। এখন সব হারিয়ে কি সেই কংগ্রেসকেই সাহায্য়ের হাত বাড়িয়ে দিতে অনুরোধ করছেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়? যদিও, তৃণমূলের শীর্ষ নেতৃত্বের দাবি, মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের কংগ্রেসে ফেরার জল্পনা ভিত্তিহীন। পশ্চিমবঙ্গে কংগ্রেসের সঙ্গে তৃণমূলের জোট হতে পারে। 

তৃণমূলে ভাঙন, মমতা বন্দ্যোপাধ্যায় কি ফিরবেন কংগ্রেসে? দলীয় তহবিলের কয়েক হাজার কোটি টাকার মালিক হবেন কে?

এরইমধ্য়ে অত্য়ন্ত তাৎপর্যপূর্ণ বিষয় হল, কংগ্রেসের সাংগঠনের দায়িত্বপ্রাপ্ত সাধারণ সম্পাদক কে সি বেণুগোপাল জানিয়েছেন কংগ্রেসের সমস্ত সাধারণ সম্পাদক, প্রদেশ সভাপতিদের নিয়ে বৃহস্পতিবার একটি গুরুত্বপূর্ণ বৈঠক ডাকা হয়েছে। বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে সেখানে আলোচনা হবে। বৈঠকে নেতৃত্ব দেবেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

Kolkata Fire: ইলেকট্রিক স্যুইচ বোর্ড থেকেই কি শর্ট সার্কিট হয়ে আগুন?
ইলেকট্রিক স্যুইচ বোর্ড থেকেই কি শর্ট সার্কিট হয়ে আগুন?
West Bengal Live Blog: নিউ মার্কেটের হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, দমবন্ধ হয়ে শিশু-মহিলাসহ ৯ জনের মৃত্যু! হাসপাতালে একাধিক
নিউ মার্কেটের হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, দমবন্ধ হয়ে শিশু-মহিলাসহ ৯ জনের মৃত্যু! হাসপাতালে একাধিক
New Market Hotel Fire: নিউ মার্কেটের হোটেলে অগ্নিকাণ্ড, ঘটনাস্থলে আসতে পারেন মুখ্যমন্ত্রী, জানালেন সন্তোষ পাঠক
নিউ মার্কেটের হোটেলে অগ্নিকাণ্ড, ঘটনাস্থলে আসতে পারেন মুখ্যমন্ত্রী, জানালেন সন্তোষ পাঠক
New Market Fire:বাজেনি ফায়ার অ্য়ালার্ম, বন্ধ লিফ্ট, মেলেনি সাহায্য, এখনও আতঙ্ক তাড়া করছে একাংশের
বাজেনি ফায়ার অ্য়ালার্ম, বন্ধ লিফ্ট, মেলেনি সাহায্য, এখনও আতঙ্ক তাড়া করছে একাংশের
Advertisement

ভিডিও

KMC News | পুরসভার শিক্ষা দফতরের সামনে কর্মহীন শিক্ষকদের অবস্থান-বিক্ষোভ | ABP Ananda LIVE
Sumit Roy | ডেবরায় চাকরির নামে প্রতারণার মামলায় কাল ফের সমন | ABP Ananda LIVE
Goalpokhar Clash | জমিবিবাদকে কেন্দ্র করে রণক্ষেত্র গোয়ালপোখর, জখম বেশ কয়েকজন | ABP Ananda LIVE
Weather News | প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত দক্ষিণবঙ্গ, ৩ দিন ধরে জলবন্দি হলদিয়ার সব ওয়ার্ড | ABP Ananda LIVE
DA News | ইন্দু মলহোত্রা কমিটির মুখোমুখি হওয়ার জন্য প্রতিনিধিদের নাম জানানোর নির্দেশ সুপ্রিমকোর্টের
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget