এক্সপ্লোর

Mamata Banerjee: 'আমরা চাই ওই জঞ্জাল আর যেন কংগ্রেসে না আসে', মমতার কংগ্রেসে ফেরার জল্পনা তুঙ্গে, ক্ষোভ উগরে দিচ্ছেন একের পর এক কংগ্রেস নেতা

Congress Leaders Agitation: দিল্লি গিয়ে কখনও সনিয়া গান্ধীর সঙ্গে দেখা করছেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়, কখনও অভিষেক বৈঠক করছেন রাহুল গান্ধীর সঙ্গে। প্রশ্ন জোরালো হচ্ছে মমতা কি কংগ্রেসে ফিরে আসতে পারেন? 

Mamata Banerjee: রাজনৈতিকভাবে মমতা বন্দ্য়োপাধ্য়ায় এখন নিঃস্ব। দলের রাশ হাতের বাইরে। প্রশ্ন উঠছে, মমতা বন্দ্য়োপাধ্য়ায় কি কংগ্রেসে ফিরে আসতে পারেন? তবে এই জল্পনা তৈরি হতেই, তা নিয়ে ক্ষোভ উগরে দিয়েছেন প্রদেশ কংগ্রেস নেতারা। 

বিধানসভা ভোটে মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের বিপর্যয়। ১৫ বছরের রাজপাট শেষ। তারপর কার্যত কর্পূরের মতো উড়ে গেল মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের নেতৃত্ব-কর্তৃত্ব। প্রশ্নের মুখে অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়ের ভূমিকা। আগে ইন্ডি জোটে মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের সেই দাপট, কংগ্রেসকে আক্রমণ, রাহুল গান্ধীর নেতৃত্ব নিয়ে প্রশ্ন তোলা, আজ সব শেষ। এই পরিস্থিতিতে দিল্লি গিয়ে কখনও সনিয়া গান্ধীর সঙ্গে দেখা করছেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়, কখনও অভিষেক বৈঠক করছেন রাহুল গান্ধীর সঙ্গে। প্রশ্ন জোরালো হচ্ছে মমতা বন্দ্য়োপাধ্য়ায় কি কংগ্রেসে ফিরে আসতে পারেন? 

প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী বলছেন, 'তৃণমূলের অবস্থা আপনারা দেখতে পারছেন। পুরো দল ছন্নছাড়া হয়ে যাচ্ছে। বড় বড় নেতারা পালিয়ে যাচ্ছেন। তৃণমূল দল ভয়ে রয়েছে। এতদিন তো কংগ্রেস দলের নেতাদের সঙ্গে দেখা করার প্রয়োজন মনে হল না। এখন ওঁদের মনে হচ্ছে, এটা এখন করা উচিত।'

উত্তর দিনাজপুরের কংগ্রেস সভাপতি মোহিত সেনগুপ্তর কথায়, 'আমরা তীব্র বিরোধিতা করছি। আমরা কোনওমতে মেনে নেব না। আমরা চাই ওই জঞ্জাল আর যেন কংগ্রেসে না আসে। তৃণমূল কংগ্রেস এখন চলে যাচ্ছে। সেই জন্য় এখন উনি পায়ে পড়ে গেছেন সনিয়া গান্ধীর , রাহুল গান্ধীর পায়ে পড়ে গেছেন যে তাঁকে আবার কংগ্রেসে ফিরিয়ে নেওয়া হোক। এইসব মানুষ যদি কংগ্রেসে আসে, গ্রামবাংলার মানুষ আর কংগ্রেস করবে না।' 

প্রদেশ কংগ্রেসের আরেক প্রাক্তন সপভাপতি প্রদীপ ভট্টাচার্যের কথায়, 'কখনও ভাবতে পেরেছিলেন তৃণমূল কংগ্রেস পরাজিত হওয়ার ১ মাসের মধ্য়ে দলটা ভেঙে গুঁড়িয়ে তছনছ হয়ে যাবে! সময় কিন্তু চিহ্নিত করে দেয় রাজনীতিতে কোনদিকে চালিত হবে।' 

তৃণমূলে ভাঙন, মমতা বন্দ্যোপাধ্যায় কি ফিরবেন কংগ্রেসে? দলীয় তহবিলের কয়েক হাজার কোটি টাকার মালিক হবেন কে?

এ যেন ইতিহাসের পুনরাবৃত্তি। একদিন কংগ্রেস ভেঙে তৃণমূল গড়েছিলেন। আজ তৃণমূল ভেঙে ছারখার। কংগ্রেসের শরণে মমতা বন্দ্যোপাধ্যায়। ক্ষমতায় থাকাকালীন কংগ্রেসকে লাগাতার নিশানা করেছেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়। ব্য়ঙ্গ করেছেন রাহুল গান্ধীকে। এখন রাজনৈতিকভাবে কার্যত সর্বহারা হয়ে যাওয়ার পর সেই মমতা বন্দ্য়োপাধ্য়ায়ই কি মরিয়া খড়কুটোর মতো কংগ্রেসের হাত ধরার জন্য়? যদিও, তৃণমূলের শীর্ষ নেতৃত্বের দাবি, মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের কংগ্রেসে ফেরার সম্ভাবনা ভিত্তিহীন। তবে পশ্চিমবঙ্গে কংগ্রেসের সঙ্গে তৃণমূলের জোট হতে পারে। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

Temple Death : শ্রাবণ সোমবারে মন্দিরে বড় দুর্ঘটনা ! বিদ্যুৎস্পৃষ্ট, পদপিষ্ট হয়ে পরপর মৃত্যু, ভয়াবহ পরিণাম
শ্রাবণ সোমবারে মন্দিরে বড় দুর্ঘটনা ! বিদ্যুৎস্পৃষ্ট, পদপিষ্ট হয়ে পরপর মৃত্যু, ভয়াবহ পরিণাম
Asish Banerjee Death Mystery: আশিস বন্দ্য়োপাধ্য়ায়ের মৃত্যুর সঙ্গে কি দুর্নীতির যোগ রয়েছে? কেউ কি প্রাক্তন মন্ত্রীর উপর চাপ সৃষ্টি করেছিলেন? নোটের লেখা ঘিরে বাড়ল জল্পনা
আশিস বন্দ্য়োপাধ্য়ায়ের মৃত্যুর সঙ্গে কি দুর্নীতির যোগ রয়েছে? কেউ কি প্রাক্তন মন্ত্রীর উপর চাপ সৃষ্টি করেছিলেন? নোটের লেখা ঘিরে বাড়ল জল্পনা
Tarapith Hotel Fire: ঘুমের মধ্যেই হঠাৎ শ্বাসকষ্ট, তারাপীঠের হোটেলে ভোররাতে অগ্নিকাণ্ডে ভয়ঙ্কর অভিজ্ঞতা আবাসিকের
ঘুমের মধ্যেই হঠাৎ শ্বাসকষ্ট, তারাপীঠের হোটেলে ভোররাতে অগ্নিকাণ্ডে ভয়ঙ্কর অভিজ্ঞতা আবাসিকের
Tarapith Fire Incident: তারাপীঠে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা বাড়ল আরও, অনেকেই তাঁদের পরিজনেদের খুঁজে পাচ্ছেন না বলে অভিযোগ
তারাপীঠে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা বাড়ল আরও, অনেকেই তাঁদের পরিজনেদের খুঁজে পাচ্ছেন না বলে অভিযোগ
Advertisement

ভিডিও

Tarapith Fire Incident:
Sukanta Majumdar: 'আমার এলাকা থেকেও লোক গিয়েছে, আমরা তো কোথাও পেটাতে যাইনি', বাঁকুড়ার ঘটনা নিয়ে মন্তব্য সুকান্ত মজুমদারের
Suvendu Adhikari | কাল কারা অন্নপূর্ণা যোজনার টাকা পেয়ে যাবেন ? জানালেন মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
TMC News: পুলিশের ওপর হামলা ও তোলাবাজিতে গ্রেফতার তৃণমূল নেতা শ্যামল মিত্র, ডিম ছুড়ে বিক্ষোভ
Jairam Ramesh | সনিয়াকে আক্রমণ অমিত শাহের, পাল্টা জবাব জয়রাম রমেশের
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget