এক্সপ্লোর

Abhishek Banerjee: 'যতই হেনস্থা করুক, মাথা নত করব না', ইটাহারের সভা থেকে হুঙ্কার অভিষেকের

Itahar Campaign:'যতই হেনস্থা করুক, মাথা নত করব না', এবার ইটাহারের সভা থেকে হুঙ্কার ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ের।

ইটাহার: 'যতই হেনস্থা করুক, মাথা নত করব না', এবার ইটাহারের সভা (Itahar Meeting) থেকে হুঙ্কার ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ের (TMC MP Abhishek Banerjee)। গাড়ির ছাদে উঠে বলেন, 'ইডি-সিবিআই লাগিয়ে ২ বছর ধরে আমাকে হেনস্থা করছে।' কিন্তু কোনও কিছুতেই যে তিনি মাথা নত করবে না, সে কথা আরও একবার স্পষ্ট জানালেন তৃণমূল নেতা। সঙ্গে বার্তা, 'পঞ্চায়েত ভোটে কে প্রার্থী হবেন, তা ঠিক করবে জনগণ।'

নাম না করে কাকে আক্রমণ?
এদিন নাম না করে উত্তর দিনাজপুরের করণদিঘির সভামঞ্চ থেকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে কটাক্ষ করেন অভিষেক। বলেন, 'ও তৃণমূলের লক্ষ্মী, ও বিজেপিতে যত থাকবে, ততই বিজেপির অবস্থা খারাপ হবে। এমনিতে শনির দশা চলছিল, ও ঢোকার পর রাহু ও কেতু দুটোর দশাই সংযোজিত হয়েছে। ও যত থাকবে তৃণমূলের লক্ষ্মী, খুব ভাল।' প্রসঙ্গত, এদিনই রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও আশঙ্কা প্রকাশ করেন শুভেন্দু অধিকারী। 'তৃণমূলে নবজোয়ার কর্মসূচির নিরাপত্তার জন্য কোষাগারে কতটাকা জমা পড়েছে ? তৃণমূল পুলিশকে ব্যক্তিগত নিরাপত্তা এজেন্সি হিসেবে ব্যবহার করছে।' জবাব চেয়ে রাজ্য পুলিশের ডিজি-কে চিঠিও দেন। অন্য দিকে, কিছুদিন আগেই নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগ ও তারপর রাজবংশী যুবককে গুলি করে খুনের অভিযোগে উত্তাল হয়েছিল উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জ। এদিন করণদিঘির সভার পর হেমতাবাদে এক রাজবংশী বাড়ির দাওয়ায় বসে তাঁদের সঙ্গে কথা বলার পাশাপাশি সন্ধে বেলা তাঁদের সঙ্গে চা খাওয়াতেও যোগ দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। 

ব্যালট নিয়ে হাতাহাতি...
এই করণদিঘির সভার পরেও তৃণমূলের নবজোয়ারে গোপন ব্যালটের সময় হাতাহাতির ঘটনা ঘটে। প্রার্থী ঠিক করা নিয়ে হাপ্তিয়াগাছ গ্রাম পঞ্চায়েতের বুথে অশান্তি, মারপিট। ক্যাম্পে অভিষেক, কাছেই হাতাহাতি জড়ায় তৃণমূলের দুই গোষ্ঠী। অশান্তি চোপড়া ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের বুথেও। পুলিশ-র‍্যাফ গিয়ে দু'পক্ষকে সরায়। প্রসঙ্গত, চোপড়ার সভা থেকে ২০২৬-এর বিধানসভা ভোটে, ২৪০ আসন জয়ের টার্গেট বেধে দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। চোপড়ার সভা থেকে অভিষেক যখন এই বার্তা দিচ্ছেন, তখন ইসলামপুরের সভায় বিস্ফোরক মন্তব্য করেন উত্তর দিনাজপুর জেলা তৃণমূলের সভাপতি কানাইলাল আগরওয়াল। তাঁর কথায়, যাত্রা করে নয়, মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্দোলনের মধ্যে দিয়েই ক্ষমতায় এসেছে তৃণমূল! 

আরও পড়ুন:মাছ খান না? ডিমে অ্যালার্জি? প্রোটিন মিলবে কীভাবে?

সেরা শিরোনাম

West Bengal News Live Updates: বিজেপি কর্মীর বউভাতে তারস্বরে DJ, প্রতিবাদ করায় হামলা!
বিজেপি কর্মীর বউভাতে তারস্বরে DJ, প্রতিবাদ করায় হামলা!
TMC News: গোপন ভিডিও প্রকাশ করলেন অভিষেক, জাল হলফনামা তৈরির মারাত্মক অভিযোগ, আঙুল পুলিশের দিকেও
গোপন ভিডিও প্রকাশ করলেন অভিষেক, জাল হলফনামা তৈরির মারাত্মক অভিযোগ, আঙুল পুলিশের দিকেও
North Dinajpur : এবার উলটপুরাণ পঞ্চায়েতে ! NCPI-এর বিরুদ্ধে একজোট তৃণমূল, বিজেপি ও নির্দল সদস্যরা
এবার উলটপুরাণ পঞ্চায়েতে ! NCPI-এর বিরুদ্ধে একজোট তৃণমূল, বিজেপি ও নির্দল সদস্যরা
Rahul Gandhi on West Bengal: ‘পশ্চিমবঙ্গে ১০০-র বেশি আসনে ভোটচুরি’, বললেন রাহুল গাঁধী, প্যাঁচে পড়েই ডিলিমিটেশন, দাবি লোকসভার বিরোধী দলনেতার
‘পশ্চিমবঙ্গে ১০০-র বেশি আসনে ভোটচুরি’, বললেন রাহুল গাঁধী, প্যাঁচে পড়েই ডিলিমিটেশন, দাবি লোকসভার বিরোধী দলনেতার

ভিডিও

Mamata TMC News: বেআইনি কাজ বরদাস্তের জন্য এই সরকার প্রতিষ্ঠিত হয়নি: Debjit Sarkar | ABP Ananda
Congress News | শুরু থেকেই লোকসভার আসন পুনর্বিন্যাস বিলের বিরুদ্ধে কংগ্রেস | ABP ANANDA LIVE
TMC Bhawan Sealed in Kolkata | তপসিয়ায় মমতা তৃণমূল কংগ্রেসের নির্মীয়মাণ তৃণমূল ভবন সিল করে দিল পুলিশ
Weather Updates | আন্দামান সাগরে নতুন ঘূর্ণাবর্ত, কলকাতা-সহ রাজ্যে বাড়বে তাপমাত্রা | ফের বৃষ্টি?
Kolkata Road Rename | রাস্তার নাম মণীষীদের নামে হওয়া উচিত। প্রতিক্রিয়া পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Success Story: চারবার পারেনি, অবশেষে পঞ্চম প্রচেষ্টায় UPSC-তে ১৩তম স্থান, মানুষের লড়াইয়ের অনুপ্রেরণা IAS মেধা আনন্দ
চারবার পারেনি, অবশেষে পঞ্চম প্রচেষ্টায় UPSC-তে ১৩তম স্থান, মানুষের লড়াইয়ের অনুপ্রেরণা IAS মেধা আনন্দ
Kalyan Banerjee: হাইকোর্টের নির্দেশে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আর ‘বিরোধী দলনেতা’ নন, কী প্রতিক্রিয়া কল্যাণের ?
হাইকোর্টের নির্দেশে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আর ‘বিরোধী দলনেতা’ নন, কী প্রতিক্রিয়া কল্যাণের ?
Bratya Basu: ব্রাত্য বসুর মেয়াদকালে তহবিল তছরুপের অভিযোগ, প্রাক্তন বিচারপতি বিশ্বজিৎ বসুর নেতৃত্বে বাংলা অ্যাকাডেমিতে পৌঁছল কমিশন
ব্রাত্য বসুর মেয়াদকালে তহবিল তছরুপের অভিযোগ, প্রাক্তন বিচারপতি বিশ্বজিৎ বসুর নেতৃত্বে বাংলা অ্যাকাডেমিতে পৌঁছল কমিশন
Big Boss Bangla: 'শেষ হয়ে যাচ্ছি.. বিগ বস, আমি বেরিয়ে যেতে চাই..', হঠাৎ চলে যেতে চান সৃজলা! কী হয়েছে?
'শেষ হয়ে যাচ্ছি.. বিগ বস, আমি বেরিয়ে যেতে চাই..', হঠাৎ চলে যেতে চান সৃজলা! কী হয়েছে?
Weather Update: সপ্তাহ জুড়ে শুষ্ক আবহাওয়া, রোজ কমছে তাপমাত্রা! শীতের বিস্তারিত আপডেট দিল আবহাওয়া দফতর
সপ্তাহ জুড়ে শুষ্ক আবহাওয়া, রোজ কমছে তাপমাত্রা! শীতের বিস্তারিত আপডেট দিল আবহাওয়া দফতর
Gajkeshari Rajyog: গজকেশরী রাজযোগে ভাগ্যে সাফল্যর ঝড়, নভেম্বরের শেষ ৩ দিনে চাকরি-ব্যবসা-লটারিতে লাগতে পারে জ্যাকপট?
গজকেশরী রাজযোগে ভাগ্যে সাফল্যর ঝড়, নভেম্বরের শেষ ৩ দিনে চাকরি-ব্যবসা-লটারিতে লাগতে পারে জ্যাকপট?
Bhargavastra: শত্রুদেশের পাঠানো ড্রোনের ঝাঁক মুহূর্ত হবে ধ্বংস, ভারতের ভার্গবাস্ত্র-এর সফল উৎক্ষেপণ
শত্রুদেশের পাঠানো ড্রোনের ঝাঁক মুহূর্ত হবে ধ্বংস, ভারতের ভার্গবাস্ত্র-এর সফল উৎক্ষেপণ
Mohammed Siraj: দলে ব্রাত্য, সমর্থকদের মনে নয়, ক্রাইস্টচার্চে অটোগ্রাফ বিলোলেন সিরাজ, উচ্ছ্বাসে ভাসলেন অনুরাগীরা
দলে ব্রাত্য, সমর্থকদের মনে নয়, ক্রাইস্টচার্চে অটোগ্রাফ বিলোলেন সিরাজ, উচ্ছ্বাসে ভাসলেন অনুরাগীরা
Embed widget