এক্সপ্লোর

Suger Price Hike: মাথায় হাত গৃহস্থের, হু হু করে বাড়ছে চিনির দাম

Suger Price: মহার্ঘ্য চিনি, বহু খাদ্যসামগ্রীর দাম বেড়ে যাওয়ার আশঙ্কা, দাম বাড়তে পারে মিষ্টান্নর জোগানে টান পড়ায় সরকারের তরফে চিনি মজুতের সীমা বেঁধে দেওয়া হয়েছে।

কলকাতা: উৎসবের মরশুমের আগেই হু হু করে বাড়ছে চিনির দাম। কলকাতায় গত এক সপ্তাহে চিনির দাম কেজিতে বেড়েছে ১২ টাকার বেশি। গত তিন মাসে চিনির দাম বেড়েছে ২০ টাকার বেশি। মহার্ঘ্য চিনি, বহু খাদ্যসামগ্রীর দাম বেড়ে যাওয়ার আশঙ্কা, দাম বাড়তে পারে মিষ্টান্নর জোগানে। টান পড়ায় সরকারের তরফে চিনি মজুতের সীমা বেঁধে দেওয়া হয়েছে। বিদেশ থেকে আমদানি করা চিনির পরিমাণ বাড়ানোর নির্দেশ কেন্দ্রীয় সরকারের। আখ থেকে চিনি তৈরিতে জোর না দিয়ে ইথানলে ফোকাস করাতেই কি এই পরিস্থিতি? সরকারের সমালোচনায় বিরোধীরা, বাড়ছে ডাল, পেঁয়াজের দামও।

হোলসেন মার্কেটগুলোতে বলা হচ্ছে যে গত তিন মাস আগে যেখানে কিলোপ্রতি চিনি ৪৫-৪৬ টাকায় কেনা হত, সেখানে গত সপ্তাহ পর্য়ন্ত ৫২-৫৩ টাকা ছিল। সেখানে গত কাল থেকে একলাফে ৬৫-৬৬ টাকা প্রতি কেজি হয়েছে। তার ফলে খুচরো বাজারে দাম ২ থেকে ৩ টাকা বেড়ে যাচ্ছে। মোটা দানার চিনি প্রায় ৬৫ টাকা করে হোলসেল মার্কেটে দাম যাচ্ছে। যদি না বাইরে থেকে আমদানি করা চিনি বাজারে আসছে, তাহলে দাম ৭০ টাকা প্রতি কেজিতে পৌঁছতে পারে। এক সপ্তাহে ১৫ টাকা বেড়ে গিয়েছে। 

ওয়েস্ট বেঙ্গল ভেন্ডর অ্য়াসোসিয়েশনের সভাপতি চন্দন চক্রবর্তী বলছেন, 'গত এক সপ্তাহে দাম ছিল ৫৩ টাকা করে। গত কাল পর্যন্ত ৬৪ টাকা হয়েছে। পুরোটাই কালোবাজারি হচ্ছে। চিনির ফ্য়াক্টরি পুরো শেষ হয়ে গিয়েছে। আজকাল তো বেশিরভাগ রিফাইন দিয়ে মিষ্টির দোকানে কাজ হচ্ছে।' পোস্তার এক চিনি ব্যবসায়ী বলছেন, 'মিলে চিনির স্টকও কমে গিয়েছে এখন। আগে যখন কম দাম ছিল, তখন স্টক ছিল প্রচুর। এখন অনেক কমে গিয়েছে।' অর্থাৎ বোঝাই যাচ্ছে যে চিনি ব্যবসায়ীরাও সমস্যার মধ্যে পড়েছেন। চিনির দাম বাড়লে জোগানে টান পড়বে। তাই সরকারের তরফে ইতিমধ্য়েই জানানো হয়েছে যে চিনি মজুত করার সীমা বেঁধে দেওয়া হয়েছে।

এই মুহূর্তে চিনির জোগান যথেষ্ট কম রয়েছে। মধ্যবিত্ত বাঙালির মাথায় চিন্তার ভাঁজ দেখা যাচ্ছে ইতিমধ্য়েই। এমনকী বিক্রেতারাও বলছেন যে বিক্রি কিছুটা হলেও কমেছে দাম এভাবে বাড়তে থাকায়। এই দাম কবে কমবে তা নিয়ে এখনও পর্যন্ত ইতিবাচক কিছু শোনা যাচ্ছে না। আমদানি করা হচ্ছে, যা বাজারে আসতেও সময় লাগবে বলে শোনা যাচ্ছে। 

About the author গৌতম রায়

সাংবাদিকতা ও গণজ্ঞাপন বিভাগে স্নাতকোত্তর। কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী। এবিপি লাইভ বাংলায় গত ৫ বছর ধরে কর্মরত। খেলাধূলো নিয়েই মূলত চর্চা। ক্রিকেট, ফুটবল সহ টেনিস, অ্য়াথলেটিক্স সহ ইন্ডোর ও অন্য়ান্য আউটডোর গেমস নিয়েও লেখালেখি করতে ও খবর রাখার বিষয়ী আগ্রহী। অনূর্ধ্ব ১৯ ফুটবল বিশ্বকাপের সঙ্গে আইপিএল,আই লিগ, আইএসএল, ডুরান্ড কাপ কভার করার অভিজ্ঞতা রয়েছে। খেলাধূলো ছাড়াও বিভিন্ন গুরুত্বপূর্ণ খবর দ্রুত পৌঁছে দেওয়াই লক্ষ্য। যোগযোগ:goutamr@abpnetwork.com

Read More
Advertisement

সেরা শিরোনাম

Durga Puja Weather Update: দুর্গা পুজোতেও আংশিক মেঘলা আকাশ, হাল্কা বিক্ষিপ্ত বৃষ্টির ভ্রূকুটি, আগামী কয়েকদিন কেমন থাকবে আবহাওয়া ?
দুর্গা পুজোতেও আংশিক মেঘলা আকাশ, হাল্কা বিক্ষিপ্ত বৃষ্টির ভ্রূকুটি, আগামী কয়েকদিন কেমন থাকবে আবহাওয়া ?
Oppositions Rally :
"যে যে রাজ্যে BJP হেরেছে, সেখানেও কারচুপি হয়েছে..", ? জ্ঞানেশ কাণ্ডের পর এবার বড় দাবি বিজেপি নেতার
News Live Update : জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে দাখিল করা পিটিশনে ১১ জনের নাম, কাল হতে পারে শুনানি
জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে দাখিল করা পিটিশনে ১১ জনের নাম, কাল হতে পারে শুনানি
Voter List: ভোটার লিস্টে নাম বাদ গিয়েছে ? রাজ্যজুড়ে বিশেষ শিবিরের আয়োজন, বড় বার্তা CEO দফতরের
ভোটার লিস্টে নাম বাদ গিয়েছে ? রাজ্যজুড়ে বিশেষ শিবিরের আয়োজন, বড় বার্তা CEO দফতরের
Advertisement

ভিডিও

Abhishek Banerjee: বুধবার সকাল ১০টায় ফের হাজিরার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নোটিস পুলিশের
Durga Puja 2026: মণ্ডপে মণ্ডপে থিমের চমক, এবছর কেমনভাবে সেজে উঠেছে সুরুচি সঙ্ঘ আর বেহালা নূতন দল?
Supreme Court: জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে পিটিশন দাখিল রাহুল গান্ধীর লিগ্যাল টিমের
Congress Rally: মান্ডি হাউস থেকে সুপ্রিম কোর্টের দিকে এগোচ্ছে INDI জোটের মিছিল, মোতায়েন পুলিশ বাহিনী
BJP Protest: খড়গপুর পুরসভার গেটে BJP-র পক্ষ থেকে বিক্ষোভ , গেটে তালা লাগিয়ে বিক্ষোভ
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Abishek Porel Exclusive: 'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
8th Pay Commission : ১৫ বছরের পেনশন রুলে হবে বড় পরিবর্তন ? অষ্টম বেতন কমিশনে নতুন খবর, কবে সুপারিশ জমা ?
১৫ বছরের পেনশন রুলে হবে বড় পরিবর্তন ? অষ্টম বেতন কমিশনে নতুন খবর, কবে সুপারিশ জমা ?
Cristiano Ronaldo: কেন সাসপেন্ড করা হল রোনাল্ডোকে? আদৌ কি পর্তুগাল দলে আর ফিরতে পারবেন সি আর সেভেন?
কেন সাসপেন্ড করা হল রোনাল্ডোকে? আদৌ কি পর্তুগাল দলে আর ফিরতে পারবেন সি আর সেভেন?
Oppositions Rally : রাজধানীর বুকে বিশাল জমায়েত, সুপ্রিম কোর্টমুখী বিরোধী শিবিরের মিছিল ; আগেই পৌঁছে গেল লিগ্যাল টিম
রাজধানীর বুকে বিশাল জমায়েত, সুপ্রিম কোর্টমুখী বিরোধী শিবিরের মিছিল ; আগেই পৌঁছে গেল লিগ্যাল টিম
Abishek Porel: জেলমুক্তির ২৫ দিন পরেই সেঞ্চুরি, মাঠে কাঁদলেন অভিষেক পোড়েল, কোহলি-সেলিব্রেশন কল্যাণীতে
জেলমুক্তির ২৫ দিন পরেই সেঞ্চুরি, মাঠে কাঁদলেন অভিষেক পোড়েল, কোহলি-সেলিব্রেশন কল্যাণীতে
Abhijeet Dipke : 'এবার পুরো দেশই যন্তর মন্তর হয়ে উঠবে !' হুঙ্কার অভিজিৎ দীপকের
'এবার পুরো দেশই যন্তর মন্তর হয়ে উঠবে !' হুঙ্কার অভিজিৎ দীপকের
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Embed widget