এক্সপ্লোর

Woman Protest: এলাকায় চোলাই-মাদক বিক্রি, নষ্ট হচ্ছে পরিবেশ! জোট বেঁধে পথে নামলেন এলাকার মহিলারাই

District News Update: জানা যাচ্ছে, উলুবেড়িয়ার থানার অন্তর্গত কালীনগর অঞ্চলে দীর্ঘদিন ধরেই চোলাই বিক্রি হয়। বিভিন্ন ঠেকে এই চোলাই বিক্রি হয় এবং, সেই কারণেই এলাকায় বাইরের লোকেদের যাতায়াত বাড়ে।

Show Quick Read
Key points generated by AI, verified by newsroom
  • মহিলারা চোলাই, জুয়া ও গাঁজার ঠেক ভাঙচুর করে আগুন লাগান।
  • এলাকার পরিবেশ নষ্ট হওয়ায় ও শিশুদের মাদকাসক্তি নিয়ে উদ্বেগ প্রকাশ।
  • পুলিশ ব্যবস্থা না নেওয়ায় মহিলাদের সম্মিলিত প্রতিবাদ ও প্রতিরোধ।
  • অসামাজিক কাজের বিরুদ্ধে লাগাতার প্রতিরোধের হুঁশিয়ারি মহিলাদের।

সুনীত হালদার, হাওড়া: গতকালই রাজ্যের নারী শিশুকল্যাণ দফতরের মন্ত্রী অগ্নিমিত্রা পাল বার্তা দেন, মহিলাদের নির্ভয়ে কাজ করার জন্য। আর তারপরেই, উলুবেড়িয়া কালীনগর অঞ্চলের বিভিন্ন এলাকায়, চোলাই ব্যবসার বিরুদ্ধে সোচ্চার হলেন এলাকার মহিলারা। এবার চোলাই, জুয়া ও গাঁজার ঠেক বন্ধ করতে কোমর বেঁধে নামলেন মহিলারা। তাঁরা চোলাইয়ের ঠেক ভাঙচুরের পাশাপাশি আগুন ধরিয়ে দেয় প্রায় সমস্ত ঠেকেই। মঙ্গলবার সন্ধ্যায় উলুবেড়িয়ার থানার অন্তর্গত কালীনগর অঞ্চলের বেশ কিছু মহিলা জোটবদ্ধ হয়ে এবং লাঠি হাতে পশ্চিম কালীনগর এলাকায় চোলাই ব্যবসায়ীদের বাড়িতে গিয়ে, চোলাই বিক্রি বন্ধের দাবি জানান। পাশাপাশি বাড়িতে মজুত থাকা সমস্ত চোলাই নষ্ট করে দেন মহিলারা।

নষ্ট হচ্ছে এলাকার পরিবেশ, হাল ফেরাতে হাল ধরলেন মহিলারাই

ঠিক কী ঘটেছে? জানা যাচ্ছে, উলুবেড়িয়ার থানার অন্তর্গত কালীনগর অঞ্চলে দীর্ঘদিন ধরেই চোলাই বিক্রি হয়। বিভিন্ন ঠেকে এই চোলাই বিক্রি হয় এবং, সেই কারণেই এলাকায় বাইরের লোকেদের যাতায়াত বাড়ে। লেগে থাকে নিত্য অশান্তি ও! মঙ্গলবার অর্থাৎ গতকাল সন্ধ্যায়, উলুবেড়িয়ার থানার অন্তর্গত কালীনগর অঞ্চলের বেশ কিছু মহিলা জোটবদ্ধ হয়ে এবং লাঠি হাতে পশ্চিম কালীনগর এলাকায় চোলাই ব্যবসায়ীদের বাড়িতে গিয়ে চোলাই বিক্রি বন্ধের দাবি জানান। পাশাপাশি বাড়িতে মজুত থাকা চোলাই নষ্ট করে দেন মহিলারা। মদের ঠেকগুলিতে ভাঙচুর চালানোর পাশাপাশি আগুন ধরিয়ে দেওয়া হয়। এলাকার মহিলাদের অভিযোগ, এইভাবে এলাকার মধ্যে চোলাই বিক্রির কারণে এলাকার পরিবেশ নষ্ট হচ্ছে। ছোট থেকে বড়, অনেকেই মাদকাসক্ত হয়ে পড়ছেন। সেই কারণেই চোলাইয়ের ঠেক ভাঙার জন্য সংঘবদ্ধ হয়েছিলেন মহিলারাই।

আরও পড়ুন: Suvendu Adhikari: মুখ্যমন্ত্রীর কড়া নির্দেশ, আগামী শনিবার থেকে রাজ্য জুড়ে ব্যাপক অভিযানে নামার নির্দেশ পুলিশকে!

ওই এলাকার মহিলাদের অভিযোগ, চোলাইয়ের পাশাপাশি জুয়া, গাঁজা বিক্রির কারণে এলাকার পরিবেশ নষ্ট হচ্ছে। ছোট ছোট শিশুরা পর্যন্ত মাদকে আসক্ত হয়ে পড়ছে। এলাকার পুরুষেরাও নেশা করে, তাঁদের স্ত্রীদের ওপর অত্যাচার চালাচ্ছেন বলে অভিযোগ। ফলে পরিবারে চরম অশান্তি লেগেই রয়েছে। তাদের আরও অভিযোগ, দীর্ঘদিন ধরে উলুবেড়িয়া থানার পুলিশের নাকের ডগায় রমরমিয়ে ব্যবসা চললেও পুলিশের পক্ষ থেকে কোন ব্যবস্থা নেওয়া হচ্ছে না। তাই তাঁরাই পথে নেমেছেন। মহিলারা কার্যত হুঁশিয়ারির সুরে জানান, আজ চোলাই ব্যবসায়ীদের বাড়িতে এসে তাঁদের সতর্ক করে গেলেন। কিন্তু এই হুঁশিয়ারিতে যদি কাজ না হয়, তাহলে জোটবদ্ধ হয়ে সমস্ত চোলাইয়ের ঠেক ভেঙে দেবেন, এবং এলাকায় এই ধরনের অসামাজিক কাজের বিরুদ্ধে লাগাতার প্রতিরোধ গড়ে তুলবেন।

সেরা শিরোনাম

West Bengal News Live: ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডে মৃত্যুমিছিল, ১৬টি হোটেল-রেস্তোরাঁ বন্ধের নির্দেশ
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডে মৃত্যুমিছিল, ১৬টি হোটেল-রেস্তোরাঁ বন্ধের নির্দেশ
Shatarup Ghosh : দিল্লিতে জুন মাল্যের হাতটা কে ধরল? নিচু তলার কর্মীদের প্রতি কী বিচার করছে BJP? যুক্তি-তক্কোয় ক্ষুরধার শতরূপ
দিল্লিতে জুন মাল্যের হাতটা কে ধরল? নিচু তলার কর্মীদের প্রতি কী বিচার করছে BJP? যুক্তি-তক্কোয় ক্ষুরধার শতরূপ
Ganja Seized: ৪৮৭ কেজি গাঁজা উদ্ধার ট্রাক থেকে, কোচবিহারে পুলিশের বড় সাফল্য, গ্রেফতার ট্রাকচালক
৪৮৭ কেজি গাঁজা উদ্ধার ট্রাক থেকে, কোচবিহারে পুলিশের বড় সাফল্য, গ্রেফতার ট্রাকচালক
Meera Bhattacharjee: আজ সকালে হল কোলোনোস্কপি, হৃদযন্ত্রেও সমস্যা, কেমন আছেন বুদ্ধদেব ভট্টাচার্যের স্ত্রী মীরা?
আজ সকালে হল কোলোনোস্কপি, হৃদযন্ত্রেও সমস্যা, কেমন আছেন বুদ্ধদেব ভট্টাচার্যের স্ত্রী মীরা?

ভিডিও

Saokat Molla News : সওকত মোল্লার বিরুদ্ধে এবার UAPA-র ধারা যুক্ত করতে চায় NIA | ABP Ananda
Jadavpur University : হস্টেলে ঢুকে হামলার হুঁশিয়ারির পরে শবর্রী মুখোপাধ্যায়েরর ডিগবাজি!
ED News : আনন্দপুরে সাড়ে ৩ একর জমিতে আবাসন প্রকল্প, তদন্তে ED | ABP ANANDA
Titagarh News : টিটাগড়ে বেআইনি আধার-ভোটার কার্ড তৈরির বড় চক্র ফাঁস! অস্ত্রসহ গ্রেফতার ১ | ABP
Jadavpur University : ‘ওনার নিজের দলের মধ্যেই গোয়ালঘরে এতো গুঁতোগুঁতি’, দিলীপকে কটাক্ষ সৃজনের | ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget