এক্সপ্লোর

Suvendu Adhikari: মুখ্যমন্ত্রীর কড়া নির্দেশ, আগামী শনিবার থেকে রাজ্য জুড়ে ব্যাপক অভিযানে নামার নির্দেশ পুলিশকে!

Police Raids: আগামী শনিবার থেকে রাজ্যজুড়ে ব্যাপক অভিযানে নামার নির্দেশ দেওয়া হয়েছে। মূলত অস্ত্র-বোমা উদ্ধারে পুলিশবাহিনীকে রাজ্য জুড়ে অভিযানে নামতে নির্দেশ দেওয়া হয়ে

কলকাতা: দায়িত্ব নেওয়ার পরেই, পুলিশ-প্রশাসনের আধিকারিকদের সঙ্গে বৈঠক সেরেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। গত সোমবার মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পরেই পুলিশ-প্রশাসনের আধিকারিকদের সঙ্গে বৈঠক সেরেছিলেন তিনি। বার্তা দিয়েছিলেন, হাত খুলে কাজ করার। সেই বৈঠক থেকে একগুচ্ছ নির্দেশিকা ও দেওয়া হয়েছিল। আর এবার পুলিশ সূত্রে খবর, গোটা রাজ্যের সব থানায় পুলিশের শীর্ষস্তর থেকে পৌঁছে গিয়েছে নির্দেশিকা। সেখানে বলা হয়েছে, গোটা রাজ্য জুড়ে, বেআইনি অস্ত্র উদ্ধার করতে চালাতে হবে ব্যাপক অভিযান। এখানেই শেষ নয়, প্রত্যেকদিন কী কী হচ্ছে, কী কী অস্ত্র উদ্ধা হয়েছে, কোথায় কোথায় অভিযান চালানো হয়েছে, সেই রিপোর্ট দিতে হবে। শুধু প্রতিদিন রিপোর্ট দেওয়াই নয়, ২ সপ্তাহ পরে শীর্ষস্তরকে রিপোর্ট দিতে হবে যে, কী কী অস্ত্র উদ্ধার হয়েছে। 

হিংসা রুখতে পুলিশকে কড়া নির্দেশ

সূত্রের খবর, আগামী শনিবার থেকে রাজ্যজুড়ে ব্যাপক অভিযানে নামার নির্দেশ দেওয়া হয়েছে। মূলত অস্ত্র-বোমা উদ্ধারে পুলিশবাহিনীকে রাজ্য জুড়ে অভিযানে নামতে নির্দেশ দেওয়া হয়েছে। তবে শুধুমাত্র অভিযানের নির্দেশই নয়, সমস্ত নির্বাচনের ওপর কড়া নজর রাখতে চায় প্রশাসন। সেই কারণেই, অভিযান শুরু করার ২ সপ্তাহ পর রিপোর্ট করতে হবে শীর্ষস্তরকে, এমনটাই বলা হয়েছে। পুলিশ সূত্রে বলা হয়েছে, থানার মালখানায় কত অস্ত্র, গোলা-বারুদ মজুত রয়েছে তা জানাতে হবে শীর্ষস্তরকে। থানায় রাখা রেজিস্টারের সঙ্গে অস্ত্র-গোলাবারুদের মিল রয়েছে কি , তা দেখে তৈরি করতে হবে রিপোর্ট। আগামী ১৫ মে-র মধ্যে এ নিয়ে রিপোর্ট জমা দিতে হবে।

শুধু অস্ত্র উদ্ধার নয়, পুলিশকে আরও দায়িত্ব 

প্রসঙ্গত, শুধুমাত্র রাজ্য জুড়ে বেআইনি অস্ত্র উদ্ধারই নয়, পুলিশকে দেওয়া হয়েছে আরও একাধিক গুরুত্বপূর্ণ দায়িত্ব। খতিয়ে দেখতে হবে ২০২১-এ বিধানসভা ভোটের পর হিংসার ঘটনায় পুুলিশের দেওয়া রিপোর্টও। আরও একবার এই সব মামলা খতিয়ে দেখে দরকারে মামলাগুলির পুনরায় তদন্ত করার নির্দেশ দেওয়া হয়েছে। পুলিশ সূত্রে আরও খবর, এই নিয়েও দিতে হবে আলাদা একটি রিপোর্ট। অন্যদিকে, গতকাল রাজ্যের নারী শিশুকল্যাণ দফতরের মন্ত্রী অগ্নিমিত্রা পাল বলেন, 'থানায় অভিযোগ জানাতে এলে FIR নেওয়া হবে না, এই দিনগুলো এখন আর নেই। সবাই নির্ভয়ে, শিরদাঁড়া সোজা করে কাজ করুন। রাত ৮ টার মধ্যে বাড়ি ফিরতে হবে, এইরকম বার্তা আর দেওয়া হবে না।'

আরও পড়ুন: Sujit Basu Arrested: করোনাকালে বন্ধ রেস্তোরাঁ, এদিকে অ্যাকাউন্টে ঢুকেছে কোটি কোটি টাকা! সুজিত বসুকে নিয়ে বিস্ফোরক তথ্য ইডির

 

সেরা শিরোনাম

যারা দেশের বিরুদ্ধাচারণ করবে, একদম বাংলা ধোলাই...পুরস্কৃত করব আমি, মন্তব্য কৌস্তভ বাগচীর
যারা দেশের বিরুদ্ধাচারণ করবে, একদম বাংলা ধোলাই...পুরস্কৃত করব আমি, মন্তব্য কৌস্তভ বাগচীর
West Bengal News Live: বিজেপি ও ABVP-র প্রশ্রয়ে বিশ্ববিদ্যালয়ে ঢুকে তাণ্ডব চালিয়েছে বহিরাগতরা, অভিযোগ বামেদের
বিজেপি ও ABVP-র প্রশ্রয়ে বিশ্ববিদ্যালয়ে ঢুকে তাণ্ডব চালিয়েছে বহিরাগতরা, অভিযোগ বামেদের
West Bengal Floods: বন্যায় ভয়ঙ্কর পরিস্থিতি ! জলের তলায় গ্রামের পর গ্রাম, বিপদে কোন কোন জেলা ? কী পরিস্থিতি এই মুহূর্তে ?
বন্যায় ভয়ঙ্কর পরিস্থিতি ! জলের তলায় গ্রামের পর গ্রাম, বিপদে কোন কোন জেলা ? কী পরিস্থিতি এই মুহূর্তে ?
Suger Price Hike: মাথায় হাত গৃহস্থের, উৎসবের মরশুমের আগেই হু হু করে বাড়ছে চিনির দাম
মাথায় হাত গৃহস্থের, উৎসবের মরশুমের আগেই হু হু করে বাড়ছে চিনির দাম

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন ২০.৮.২৬ পর্ব ২: ফ্রি স্কুল স্ট্রিটে আগুন, গ্রেফতার লিজ হোল্ডার, ১৩ গেস্ট হাউস-রেস্তোরাঁকে শোকজ দমকলের
ঘণ্টাখানেক সঙ্গে সুমন ২০.৮.২৬ পর্ব ১ : রাতে উত্তপ্ত ক্যাম্পাস, দিনে অশান্ত রাজপথ, বাম বনাম ABVP, চরমে যাদবপুর-সংঘাত
Amit Shah Bengal Visit: ৩ দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ | BJP | ABP Ananda
Samik Bhattacharya |
Pak Spy Arrested: Cooch Behar থেকে পাক চর সন্দেহে ধৃত ৩, সেই মামলায় গ্রেফতার আরও ১

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget