এক্সপ্লোর

Murshidabad News: টোপ দিয়ে টাকা আদায়ের অভিযোগ, চাকরি না পেয়ে 'আত্মঘাতী' যুবক

Youth Commits Suicide: প্রাথমিকে চাকরির টোপ দিয়ে সাড়ে ৬ লক্ষ টাকা আদায়ের অভিযোগ। চাকরি না পাওয়ায় বিষ খেয়ে আত্মঘাতী লালগোলার যুবক, অভিযোগ পরিবারের। ঘটনায় সাগরদিঘি থেকে গ্রেফতার মিডলম্যান রেহেসান শেখ।

রাজীব চৌধুরী, মুর্শিদাবাদ: প্রাথমিকে চাকরির (kob) টোপ (allure) দিয়ে সাড়ে ৬ লক্ষ টাকা আদায়ের অভিযোগ। চাকরি না পাওয়ায় বিষ (poison) খেয়ে আত্মঘাতী (suicide) লালগোলার (laalgola) যুবক, অভিযোগ পরিবারের। ঘটনায় সাগরদিঘি থেকে গ্রেফতার মিডলম্যান রেহেসান শেখ। ধৃতের ১০ দিনের পুলিশ হেফাজত হয়েছে। আদালতের নির্দেশে আজ মৃতদেহ কবর থেকে তুলে ময়নাতদন্তে পাঠানো হয়।

কী ঘটেছিল?
পুলিশ সূত্রে খবর, আর এক অভিযুক্ত দিবাকর কনুই কান্দির বাসিন্দা হলেও থাকেন কলকাতায়। তাঁর সন্ধান চালাচ্ছে লালগোলা থানার পুলিশ। চাকরিপ্রার্থী যুবকের নাম আব্দুর রহমান। পরিবার সূত্রে খবর, গত মঙ্গলবার আত্মঘাতী হন বছর পঁচিশের যুবক। বুধবার ঘর থেকে মেলে সুইসাইড নোট। এরপর মৃতের বাবার অভিযোগের ভিত্তিতে দায়ের হয় এফআইআর। স্কুলে নিয়োগ দুর্নীতির অভিযোগে এমনিতেই রাজ্যজুড়ে তোলপাড়। 

নিয়োগ দুর্নীতির অভিযোগে...
পার্থ চট্টোপাধ্যায় থেকে অর্পিতা মুখোপাধ্যায়, কল্যাণময় গঙ্গোপাধ্যায় থেকে অশোক সাহা, সুবীরেশ ভট্টাচার্য। নিয়োগ দুর্নীতিতে জড়িত অভিযোগ গ্রেফতার হেভিওয়েটদের এবারের দুর্গা পুজো জেলেই কাটছে। অন্যদিকে দুর্নীতি বিরোধী অভিযানে একজোট বিচারপতিরা। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে লড়াইয়ে সামিল হওয়ার ঘোষণা করেছেন বিচারপতি বিশ্বজিৎ বসু। হাইকোর্টের সৌজন্যে যোগ্যতার স্বীকৃতি স্বরূপ পুজোর আগেই চাকরি পেয়েছেন ববিতা সরকার। চাকরি পেতে চলেছেন প্রিয়ঙ্কা সাউ।  যদিও শিক্ষক নিয়োগে আরও একটি দুর্নীতির অভিযোগ দায়ের হয়েছে কলকাতা হাইকোর্টে। নিয়োগ দুর্নীতির অভিযোগে আদালতের দ্বারস্থ হলেন লিপিকা মণ্ডল। নভেম্বরের তৃতীয় সপ্তাহের মধ্যে এসএসসির হলফনামা তলব করেছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। স্বচ্ছ্ব ভাবে চাকরি পেয়েছি। দাবি প্রবীণ মণ্ডলের। ঘটনাচক্রে এর ঠিক আগের দিনই এবিপি আনন্দকে সাক্ষাৎকারে রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলেন, "আদালত যেভাবে আমাদের পথনির্দেশিকা দেবে,সেই মতো অনুমোদন দেওয়া হবে। মুখ্যমন্ত্রী কিন্তু বলেছেন যে আমরা কারও চাকরি খেতে চাই না। অতীতে গোলমাল করেও যদি কেউ চাকরি পান, আমরা সেটা রক্ষা করতে চাই। যা নিয়ে বিতর্ক আছে, সমস্যা আছে, আমরা সেই চাকরিও রক্ষা করতে চাই। একইসঙ্গে চাই, যোগ্যরাও যেন বঞ্চিত না হন। এটা মুখ্যমন্ত্রীরই অভিপ্রায়’। বেআইনি নিয়োগের একের এক বিতর্কের মধ্যেই মন্তব্য শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর। তার মধ্যে চাকরির টোপ দিয়ে আবার টাকা আদায়ের অভিযোগ, যার জেরে যুবক আত্মঘাতী হওয়ার দাবি করছে পরিবার।

 

আরও পড়ুন:'ন্যানো বন্ধ করে দিয়ে কাশফুল দিয়ে শিল্প', সিঙ্গুরে গিয়ে আক্রমণাত্মক দিলীপ

সেরা শিরোনাম

Mahua Moitra: মহুয়া মৈত্রকে কালো পতাকা, গো ব্যাক স্লোগান, ডিম ছোড়ারও অভিযোগ
মহুয়া মৈত্রকে কালো পতাকা, গো ব্যাক স্লোগান, ডিম ছোড়ারও অভিযোগ
West Bengal News Live: ঘূর্ণিঝড় আকভানের জেরে ট্রেন চলাচলেও প্রভাব, একাধিক ট্রেনের সময়সূচি বদল
ঘূর্ণিঝড় আকভানের জেরে ট্রেন চলাচলেও প্রভাব, একাধিক ট্রেনের সময়সূচি বদল
জনগণনার জন্য ১৫ দিন পিছিয়ে যাচ্ছে মাধ্যমিক পরীক্ষা, কবে থেকে শুরু ?
জনগণনার জন্য ১৫ দিন পিছিয়ে যাচ্ছে মাধ্যমিক পরীক্ষা, কবে থেকে শুরু ?
জনগণনার জন্য ১৫ দিন পিছিয়ে যাচ্ছে মাধ্যমিক পরীক্ষা, কবে থেকে শুরু ?
জনগণনার জন্য ১৫ দিন পিছিয়ে যাচ্ছে মাধ্যমিক পরীক্ষা, কবে থেকে শুরু ?

ভিডিও

Suvendu Adhikari : দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী | ABP
Kolkata Medical College | কলকাতা মেডিক্যাল কলেজ কান্ডে উপাধ্যক্ষকে তলব স্বাস্থ্য ভবনের
Supreme Court: কলকাতা পুরসভার ভোট নিয়ে জরুরি ভিত্তিতে শুনানির জন্য আর্জি মঞ্জুর সুপ্রিম কোর্টে
Birbhum News: বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলকে এবার ভবানীভবনে তলব করল পুলিশ
Chandannagar Jagadhatri Puja | প্রাকৃতিক দুর্যোগের জন্য পিছিয়ে গেল চন্দননগরে প্রতিমা নিরঞ্জন

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Kolkata Fire: রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
Embed widget