এক্সপ্লোর

Dilip Ghosh : 'ন্যানো বন্ধ করে দিয়ে কাশফুল দিয়ে শিল্প', সিঙ্গুরে গিয়ে আক্রমণাত্মক দিলীপ

Dilip Ghosh Slams Mamata :' একের পর এক রাষ্ট্রায়ত্ত সংস্থা বিক্রি করে দিয়ে, সিঙ্গুরে এসে নাটক করছে। '

সোমনাথ মিত্র, সৌরভ বন্দ্যোপাধ্যায়, হুগলি: একধারে কাশবন ফুলে ফুলে সাদা। কবি যেরকম লিখে গেছেন, তেমনই এই দৃশ্যও দেয় আগমনীর বার্তা। মা আসছেন। কিন্তু, এই কাশফুলই এবার নতুন মাত্রা যোগ করেছে বঙ্গ রাজনীতিতে!

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, কাশফুলগুলোকে এককাট্টা করে, তুলো মিশিয়ে লেপ, বালিশ তৈরি হতে পারে। বিকল্প কর্মসংস্থানের প্রশ্নে সম্প্রতি একাধিকবার কাশফুলের প্রসঙ্গ উঠে এসেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের গলায়। 

আশ্বিনের শারদ প্রাতে, যে কাশফুলে ভরে গেছে সিঙ্গুরে টাটাদের প্রস্তাবিত ন্যানো কারখানার জমি। মুখ্যমন্ত্রীর কাশফুল প্রস্তাবকে কটাক্ষ করতে, এদিন সেখানেই পৌঁছে গেছিলেন দিলীপ ঘোষ। শুধু তাই নয়, কাশফুল দিয়ে কতটা শিল্প সম্ভব, তা বোঝাতে নিয়ে গেছিলেন বালিশের কভারও। 

চপ মুড়ি ঘুঘনীর শিল্পের স্বপ্ন দেখাচ্ছেন : দিলীপ ঘোষ
বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ বলেন, ' এখানে শিল্প ও চাষ ও নেই শুধু কাশ ফুল আছে। যারা শিল্পের স্বপ্ন দেখাচ্ছে তারা ন্যানো বন্ধ করে দিয়ে কাশফুল দিয়ে শিল্প তৈরি করা স্বপ্ন দেখাচ্ছে। তারা চপ মুড়ি ঘুঘনীর শিল্পের স্বপ্ন দেখাচ্ছেন। ' 
বিজেপিকে পাল্টা কটাক্ষ করেছে তৃণমূলও। একের পর এক রাষ্ট্রায়ত্ত সংস্থাকে বিক্রি করার প্রসঙ্গে টেনে, পাল্টা মোদি সরকারকে বিধেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল।

১৪ বছর আগে তৃণমূলের আন্দোলনের জেরে গাড়ি কারখানা না করেই সিঙ্গুর ছাড়তে হয়েছিল টাটাদের। পুজোর মুখে সেই সিঙ্গুরেই কাশফুলকে কেন্দ্র করে রাজনৈতিক তরজা। পুজো নিয়েও মুখ্যমন্ত্রীকে নিশানা করেন দিলীপ ঘোষ। বলেন, ' পুজো উদ্বোধন করেই গিনেস বুকে নাম তুলতে পারবেন মুখ্যমন্ত্রী। ক্লাবগুলিকে অনুদান দিয়েছেন, তাই সব পুজোর উদ্বোধন করছেন। নিজের ঢাক নিজেই বাজাচ্ছেন। ' সুরুচি সঙ্ঘে মুখ্যমন্ত্রীর ঢাক বাজানো প্রসঙ্গে কটাক্ষ দিলীপ ঘোষের। 

বৃদ্ধাশ্রমে মমতা
অন্যদিকে চতুর্থীতে চেতলার নবনীড় বৃদ্ধাশ্রমে প্রতিবছরের মতো এবারও যান মুখ্যমন্ত্রী। কুশল বিনিময় করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁকে কাছে পেয়ে অন্যরকম সন্ধে কাটান আবাসিকরাও। ছিলেন ফিরহাদ হাকিম ও ইন্দ্রনীল সেনও। আবাসিকদের জন্য শাড়ি, ধুতি, মিষ্টি নিয়ে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী। সেখানে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, ' আমার তো মা নেই। নবনীড়ে এলে মায়ের কথা মনে করি। আমি এখানে না এলে পুজো সম্পূর্ণ হয় না ....' 
মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে প্রতিবার কালীপুজো হয়। নবনীড়ের আবাসিকদের তাঁর বাড়ির পুজোয় আমন্ত্রণ জানান মুখ্যমন্ত্রী। 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: তৃণমূলের প্রাক্তন কাউন্সিলরদের সার-দোকানে হানা রাজ্যের মন্ত্রীর, বেশি দামে চাষিদের সার বিক্রির অভিযোগ
তৃণমূলের প্রাক্তন কাউন্সিলরদের সার-দোকানে হানা রাজ্যের মন্ত্রীর, বেশি দামে চাষিদের সার বিক্রির অভিযোগ
Kolkata News Update: হোম ডেলিভারির ব্যবসা, আয় মাত্র কয়েক হাজার, হঠাৎ অ্যাকাউন্টে ঢুকল প্রায় ৪৮ কোটি টাকা! অবাক বেলেঘাটার বাসিন্দা
হোম ডেলিভারির ব্যবসা, আয় মাত্র কয়েক হাজার, হঠাৎ অ্যাকাউন্টে ঢুকল প্রায় ৪৮ কোটি টাকা! অবাক বেলেঘাটার বাসিন্দা
RG Kar Case Update: অভয়ার পরিবারের আর্জিতে সাড়া, বদলে দেওয়া হল তদন্তকারী অফিসার
অভয়ার পরিবারের আর্জিতে সাড়া, বদলে দেওয়া হল তদন্তকারী অফিসার
Birbhum Tulu Mondal: নিখোঁজ টুলু মণ্ডল, তাঁর ম্যানেজারের অনুষ্ঠান বাড়িতে তল্লাশি, টুলুর বাড়িতেও সোনা ওজনের যন্ত্র
নিখোঁজ টুলু মণ্ডল, তাঁর ম্যানেজারের অনুষ্ঠান বাড়িতে তল্লাশি, টুলুর বাড়িতেও সোনা ওজনের যন্ত্র

ভিডিও

Kalyan Banerjee | বিক্ষোভ দেখানোর সময় কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে টিপ্পনী প্রিয়ঙ্কা গান্ধীর
Blood Bank | ৫ ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে থানায় স্বাস্থ্য দফতরের নালিশ | ABP Ananda LIVE
Suvendu Adhikari | সল্টলেকে রাজ্য বিজেপির সদর দফতরে আজ ফের মুখ্যমন্ত্রীর জনতার দরবার
Birbhum News | মিনারের টাকা ভর্তি ট্রাঙ্ক নিয়ে গেল পুলিশ! তারপরই গ্রেফতার
Birbhum News | বাড়িতেই কোটি-কোটি টাকা! কীভাবে মিনারের টাকার পাহাড়ের হদিশ পেল পুলিশ?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
RG Kar News Update: আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
Bangladesh News: ভারত, আমেরিকা, না চিন, কাকে বেশি গুরুত্ব? বাংলাদেশ বলল, ‘এটা বউ আর সতীনের ঝগড়া নয়’
ভারত, আমেরিকা, না চিন, কাকে বেশি গুরুত্ব? বাংলাদেশ বলল, ‘এটা বউ আর সতীনের ঝগড়া নয়’
Birbhum Money Gold Found: 'সোনা আনা হয়েছিল দুবাই, সুইৎজারল্যান্ড থেকে', মিনারের বাড়িতে কোথা থেকে কীভাবে এল এত টাকা-সোনা ?
'সোনা আনা হয়েছিল দুবাই, সুইৎজারল্যান্ড থেকে', মিনারের বাড়িতে কোথা থেকে কীভাবে এল এত টাকা-সোনা ?
NEET Protest: 'ছর্‌রা গুলির হিসেব সংরক্ষণ করতে হবে', পেলেট গান ব্যবহার নিয়ে আর কী নির্দেশ সুপ্রিম কোর্টের?
'ছর্‌রা গুলির হিসেব সংরক্ষণ করতে হবে', পেলেট গান ব্যবহার নিয়ে আর কী নির্দেশ সুপ্রিম কোর্টের?
Saugata Roy: 'বলছিলাম আপনারা চলে আসুন...' শাহ-নাড্ডার সঙ্গে ছবি প্রসঙ্গে সৌগত রায় বললেন...
'বলছিলাম আপনারা চলে আসুন...' শাহ-নাড্ডার সঙ্গে ছবি প্রসঙ্গে সৌগত রায় বললেন...
Anthony Fauci: চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
Heavy Rainfall: মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
Taratala Incident: কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
Embed widget