এক্সপ্লোর

Yuva Sathi : যুব সাথীর ক্যাম্পে গিয়ে ফর্ম ফিল-আপ করলেন বিজেপি নেত্রী ! ' আমি বেকার, এটা আমার অধিকার', মন্তব্য মল্লিকার

BJP Leader Yuva Sathi Scheme Form Fill up : রাজ্য সরকারের যুব সাথী প্রকল্পের ক্যাম্পে বিজেপি নেত্রী! কী প্রতিক্রিয়া তাঁর ?

কলকাতা: রাজ্য সরকারের যুব সাথী প্রকল্পের ক্যাম্পে বিজেপি নেত্রী! বরাবাজার ব্লকের শিবিরে বান্দোয়ানের মণ্ডল-২-এর বিজেপির সহ সভানেত্রী মল্লিকা ভুঁইয়া। যুব সাথীর ক্যাম্পে গিয়ে ফর্ম ফিল-আপ করলেন বিজেপি নেত্রী। সিধো কানহো বিরসা বিশ্ববিদ্যালয়ে সংস্কৃত নিয়ে পড়াশোনা করছেন মল্লিকা। ' আমি বেকার, এটা আমার অধিকার', মন্তব্য মল্লিকা ভুঁইয়ার।

আরও পড়ুন, "CBI লার্জার কন্সপিরেসির অংশ, ওরা কাউকে আড়াল করার চেষ্টা করছে.." ! অভিযোগ RG করের নিহত চিকিৎসকের মায়ের

বিজেপি নেত্রী মল্লিকা ভুঁইয়া বলেন, আমি একজন ছাত্রী, সংস্কৃত নিয়ে পড়াশোনা করছি। আমার এখনও MA কমপ্লিট হয়নি। BA পাশ ছাত্রী হয়ে যদি আমাকে বেকার ভাতা নিতে হয়, তো আমার পার্টি এটা বিরোধীতা করছে, আমি বলব, একদম ঠিক করছে। বিরোধিতা করা উচিত। কারণ আমার ঘরে যদি একটা চাকরি থাকে, তাহলে আমাকে ভাতার পিছনে দৌঁড়াতে হবে না। আজকে আমার চাকরি নেই বলে, ভাতার পিছনে দৌঁড়তে হচ্ছে।..যেহেতু আমি বেকার, আমি তো কোনও কাজ করি না। আমি একজন ছাত্রী। সেই কারণেই আমি এখানে বেকারভাতার ফর্মফিলাপ করতে এসেছি। 

সম্প্রতি রাজ্য সরকারের যুব সাথী প্রকল্পের ক্য়াম্পে  দেখা যায় বিজেপি থেকে সিপিএম নেতাদের। জলপাইগুড়িতে বেকার ভাতার জন্য ক্য়াম্পে হাজির হন বিজেপি যুব মোর্চার সদস্যরা।  সহায়তা শিবিরে তদারকিতে খোদ বিজেপির পঞ্চায়েত প্রধান! কাটোয়ায় বেকার ভাতা প্রকল্পের সুবিধাভোগীদের জন্য সহায়তা শিবির করেছে সিপিএম! বিধানসভা ভোটের আগে 'বেকার ভাতা' প্রকল্প চালু করেছে রাজ্য সরকার। 'বাংলার যুব সাথী' নামে এই প্রকল্পে মাসে মাসে হাতে মিলবে নগদ দেড় হাজার টাকা। এই বেকার ভাতা পেতে বিভিন্ন জেলায় ক্য়াম্পে লাইন দিয়েছেন উচ্চশিক্ষিতরা। যার মধ্য়ে চাকরি না পাওয়া নিয়ে হতাশাও ঝরে পড়েছে অনেকের গলায়।

এই আবহে রাজ্য সরকারের 'বাংলার যুব সাথী' প্রকল্পের ক্যাম্পে ২ জেলায় ২ ভূমিকায় দেখা গেল ২ বিরোধী দলকে। জলপাইগুড়ি সদর ১ নম্বর ব্লকের বটতলা এলাকায় 'বাংলার যুব সাথী' প্রকল্পে রেজিস্ট্রেশনের জন্য সহায়তা শিবির খোলা হয়েছে। বেকার ভাতার জন্য সেখানে হাজির হয়েছেন বিজেপি যুব মোর্চার সদস্যরাও। জলপাইগুড়ি সদর INTTUC ব্লক সভাপতি শুভঙ্কর মিশ্র বলেন, আমরা বাছবিচার করি না। যারা আছে তোমাদের, যারা নিতে ইচ্ছুক, সবাইকে ফর্ম ফিলআপটা করিয়ে দিও। তোমরা বিজেপি করো কোনও অসুবিধা নেই। মমতা বন্দ্যোপাধ্যয়া সবার জন্য।জলপাইগুড়িতে সহায়তা শিবিরে বসে তদারকি করছেন খোদ বিজেপির পঞ্চায়েত প্রধান!বাহাদুর গ্রাম পঞ্চায়েত বিজেপি নেতা ও প্রধান অমিত দাস বলেন, পশ্চিমবঙ্গে যুবকরা যেখানে কর্মহীন অবস্থায় আছে, কোনও শিল্প নেই, কর্ম সংস্থান নেই। সেখানে গঙ্গাজলে গঙ্গাপুজোর মতো এই ভাতা। কেন নেবে না?এটা তো নিজস্ব টাকা নিজেরাই নিচ্ছে। '

সেরা শিরোনাম

West Bengal News Live: নজরে পাহাড়, আজ বৈঠকে অমিত শাহ, থাকার কথা বিমল গুরুং, রোশন গিরিরও
নজরে পাহাড়, আজ বৈঠকে অমিত শাহ, থাকার কথা বিমল গুরুং, রোশন গিরিরও
Malda News: ইঁদুর ধরতে রোগীর বেডের পাশে রাখা খাঁচা, মালদার সরকারি হাসপাতালে ভয়ঙ্কর ছবি
ইঁদুর ধরতে রোগীর বেডের পাশে রাখা খাঁচা, মালদার সরকারি হাসপাতালে ভয়ঙ্কর ছবি
Illegal Aadhaar-Voter Scam: টাকা দিলেই তৈরি আধার, ভোটার, প্যান; টিটাগড় স্টেশনের পাশে খোঁজ বেআইনি কারবারের
টাকা দিলেই তৈরি আধার, ভোটার, প্যান; টিটাগড় স্টেশনের পাশে খোঁজ বেআইনি কারবারের
Uttar Dinajpur News: পাক চর সন্দেহে রাজ্যে এবার গ্রেফতার তৃণমূল নেতার ভাই
পাক চর সন্দেহে রাজ্যে এবার গ্রেফতার তৃণমূল নেতার ভাই

ভিডিও

ED News : আনন্দপুরে সাড়ে ৩ একর জমিতে আবাসন প্রকল্প, তদন্তে ED | ABP ANANDA
Titagarh News : টিটাগড়ে বেআইনি আধার-ভোটার কার্ড তৈরির বড় চক্র ফাঁস! অস্ত্রসহ গ্রেফতার ১ | ABP
Jadavpur University : ‘ওনার নিজের দলের মধ্যেই গোয়ালঘরে এতো গুঁতোগুঁতি’, দিলীপকে কটাক্ষ সৃজনের | ABP
Ayushman Bharat : আয়ুষ্মান না হলে তবেই স্বাস্থ্যসাথীতে চিকিৎসা, নতুন SOP স্বাস্থ্য দফতরের
Bhangar News : ভোটাভুটির আগে অশান্ত ভাঙড়, দফায় দফায় বোমাবাজি | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget