এক্সপ্লোর

Bihar News: এ রাজ্যে চাকরি চেয়ে পথে চাকরিপ্রার্থীরা, বিহারে ২ মাসে ২ লক্ষ নতুন শিক্ষক নিয়োগ !

Govt Schools : বিহারে সরকার শুধুমাত্র শিক্ষক নিয়োগ করেই থেমে থাকেনি, স্কুলের প্রাথমিক পরিকাঠামোরও উন্নয়ন ঘটিয়েছে।

পটনা : একদিকে নিয়োগের দাবিতে তোলপাড় বাংলা। চাকরি চেয়ে দিনের পর দিন পথে চাকরিপ্রার্থীরা। আজই মুখে কালি মেখে, নিজেদের প্রতীকী চাবুক মেরে প্রতিবাদ জানাতে দেখা গেছে চাকরিপ্রার্থীদের। এদিকে, পড়শি রাজ্য বিহারে প্রচুর নিয়োগ দেখা গেল। ৭০ দিনের মধ্যে শিক্ষক পদে চাকরি পেলেন ২ লক্ষ বিহারবাসী। প্রথম দফায় ১ লক্ষ ২০ হাজার চাকরি এবং দ্বিতীয় দফায় ৯৬ হাজার জন চাকরি পেলেন শিক্ষক পদে। এত সংখ্যক শিক্ষক একযোগে নিয়োগের জেরে সরকারি স্কুলগুলিতে পূরণ হবে শিক্ষকের চাহিদা। বিহারের উপমুখ্যমন্ত্রী তেজস্বী যাদবের দাবি, এটা ঐতিহাসিক, ভারত কেন পৃথিবীর কোনও দেশ একসঙ্গে এত সরকারি চাকরি দেয়নি। প্রসঙ্গত, সাম্প্রতিক সময়ে শিক্ষাক্ষেত্রে নজর দিয়েছে বিহার সরকার। সরকার শুধুমাত্র শিক্ষক নিয়োগ করেই থেমে থাকেনি, স্কুলের প্রাথমিক পরিকাঠামোরও উন্নয়ন ঘটানো হয়েছে।

সরকারি তথ্যের দিকে নজর রাখলে, প্রথম দফায় বিহার পাবলিক সার্ভিস কমিশনের পরিচালনায় শিক্ষক নিয়োগের পরীক্ষা হয়। গত বছর ২ নভেম্বর, ১ লক্ষ নিয়োগপত্র বিতরণ করে ঐতিহাসিক মুহূর্ত তৈরি করা হয়েছিল। ওই দিনেই মুখ্যমন্ত্রী নীতিশ কুমার শিক্ষা আধিকারিকদের নির্দেশ দিয়েছিলেন, দ্বিতীয় দফার পরীক্ষা তাড়াতাড়ি নেওয়ার ব্যবস্থা করুন। এরপর ১৩ জানুয়ারি, ৯৪ হাজার শিক্ষককে নিয়োগপত্র দেওয়া হল। 

এদিকে, এত সংখ্যক শিক্ষক নিয়োগের জেরে, বিহারে ছাত্র-শিক্ষকের অনুপাতের মান উন্নত হয়েছে । এই মুহূর্তে সেই অনুপাত দাঁড়িয়ে ১:৩৫-এ। যা জাতীয় ছাত্র-শিক্ষক অনুপাতের প্রায় সমান। জাতীয় স্তরে এই অনুপাত ১:৩৮। ২ লক্ষ শিক্ষক নিয়োগের আগে বিহারে এই অনুপাত ছিল ১:৪৫। ২০০৫ সালে বিহারে এনডিএ সরকার গঠনের পর সেই অনুপাত দাঁড়িয়েছিল ১:৬৫-এ।

সবথেকে তাৎপর্যের বিষয় হল, উত্তরপ্রদেশ ও ঝাড়খণ্ডের মতো অন্য রাজ্য থেকেও চাকরিপ্রার্থীরা বিহারে শিক্ষক নিয়োগের পরীক্ষা দেন। তাতে তাঁরা সাফল্যও পান। যা নিয়েও সে রাজ্যের রাজনীতিতে তোলপাড় শুরু হয়ে যায়।

এদিকে এরাজ্যে চাকরি চেয়ে দিনের পর দিন পথে আন্দোলনে চাকরিপ্রার্থীরা। ধর্মতলায় ৫০০ দিনে পড়েছে প্রাথমিক চাকরিপ্রার্থীদের আন্দোলন। আজ মুখে কালি মেখে, নিজেদের প্রতীকী চাবুক মেরে প্রতিবাদ জানান তাঁরা। ১০ বছরের বঞ্চনা, মানছি না মানব না, স্লোগান তুলে বিক্ষোভ দেখান আন্দোলনকারীরা।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

Education Loan Information:
Calculate Education Loan EMI

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Another Paper Leak: ফের প্রশ্নপত্র ফাঁস, এবার স্নাতকোত্তর ডাক্তারির, পরীক্ষা চলাকালীন বেরিয়ে গেল উত্তরপত্রও, আজব যুক্তি আধিকারিকের
ফের প্রশ্নপত্র ফাঁস, এবার স্নাতকোত্তর ডাক্তারির, পরীক্ষা চলাকালীন বেরিয়ে গেল উত্তরপত্রও, আজব যুক্তি আধিকারিকের
Success Story: ৯ ঘণ্টার চাকরির পর রাত জেগে পড়াশোনা, প্রথম চেষ্টাতেই IAS, UPSC-তে সাফল্যের নজির শ্বেতা ভারতীর
৯ ঘণ্টার চাকরির পর রাত জেগে পড়াশোনা, প্রথম চেষ্টাতেই IAS, UPSC-তে সাফল্যের নজির শ্বেতা ভারতীর
Success Story: স্বপ্নের রকেট কক্ষপথে পৌঁছতেই বাবাকে ফোন, দেশের যুব প্রজন্মকে স্বপ্ন দেখাচ্ছেন ক্লাস এইটে ফেল করা পবন
স্বপ্নের রকেট কক্ষপথে পৌঁছতেই বাবাকে ফোন, দেশের যুব প্রজন্মকে স্বপ্ন দেখাচ্ছেন ক্লাস এইটে ফেল করা পবন
PNB Recruitment 2026: ৪৮,০০০ টাকা বেতন, পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে ৫৪৫ পদে হবে নিয়োগ, এঁরা করতে পারবেন আবেদন ?
৪৮,০০০ টাকা বেতন, পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে ৫৪৫ পদে হবে নিয়োগ, এঁরা করতে পারবেন আবেদন ?

ভিডিও

Kolkata News: ''ব্যালেন্স তা দেখে আমি চমকে গেছি'', বিধবার অ্যাকাউন্টে হঠাৎ ৪৭ কোটি !
Tulu Mondal Birbhum: জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি টুলু মণ্ডলের বিরুদ্ধে | ABP Ananda
SSC News । চাকরিহারা শিক্ষকদের চাকরির মেয়াদ এবং নতুন নিয়োগ প্রক্রিয়া নিয়ে বড় বিজ্ঞপ্তি
TMC news | তৃণমূল পরিচালিত জলপাইগুড়ি পুরসভার চেয়ারম্যানকে ডিম
RG Kar Update | আশা করি খুব দ্রুত বিচার পাব, লড়াইটা আমরা করবই, আর জি কর প্রসঙ্গে বললেন অভয়ার বাবা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
RG Kar News Update: আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
Bangladesh News: ভারত, আমেরিকা, না চিন, কাকে বেশি গুরুত্ব? বাংলাদেশ বলল, ‘এটা বউ আর সতীনের ঝগড়া নয়’
ভারত, আমেরিকা, না চিন, কাকে বেশি গুরুত্ব? বাংলাদেশ বলল, ‘এটা বউ আর সতীনের ঝগড়া নয়’
Birbhum Money Gold Found: 'সোনা আনা হয়েছিল দুবাই, সুইৎজারল্যান্ড থেকে', মিনারের বাড়িতে কোথা থেকে কীভাবে এল এত টাকা-সোনা ?
'সোনা আনা হয়েছিল দুবাই, সুইৎজারল্যান্ড থেকে', মিনারের বাড়িতে কোথা থেকে কীভাবে এল এত টাকা-সোনা ?
NEET Protest: 'ছর্‌রা গুলির হিসেব সংরক্ষণ করতে হবে', পেলেট গান ব্যবহার নিয়ে আর কী নির্দেশ সুপ্রিম কোর্টের?
'ছর্‌রা গুলির হিসেব সংরক্ষণ করতে হবে', পেলেট গান ব্যবহার নিয়ে আর কী নির্দেশ সুপ্রিম কোর্টের?
Saugata Roy: 'বলছিলাম আপনারা চলে আসুন...' শাহ-নাড্ডার সঙ্গে ছবি প্রসঙ্গে সৌগত রায় বললেন...
'বলছিলাম আপনারা চলে আসুন...' শাহ-নাড্ডার সঙ্গে ছবি প্রসঙ্গে সৌগত রায় বললেন...
Anthony Fauci: চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
Heavy Rainfall: মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
Taratala Incident: কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
Embed widget