এক্সপ্লোর

CBSE 10th Result: দ্বাদশের পর এবার CBSE-র দশম শ্রেণির ফলাফল প্রকাশ্যে, মেধাতালিকায় এগিয়ে মেয়েরাই

CBSE 10th Result Declared: দ্বাদশের ফলাফলের মত দশম শ্রেণির ফলাফলেও মেধাতালিকায় এগিয়ে মেয়েরা। ৯৫ শতাংশ ছাত্রী এই বছর উত্তীর্ণ হয়েছেন দশম শ্রেণির পরীক্ষায়।

CBSE Class 10 Board Results: আজ ১৩ মে মঙ্গলবার সকালে প্রকাশ পেয়েছিল সিবিএসইর দ্বাদশ শ্রেণির পরীক্ষার ফলাফল। এবারে দ্বাদশের পরে (CBSE 10th Result) প্রকাশ পেল দশম শ্রেণির পরীক্ষার ফলাফল। বোর্ড পরীক্ষায় এই বছর দশম শ্রেণিতে উত্তীর্ণ হয়েছে ৯৩.৬০ শতাংশ পড়ুয়া। গত বছরের থেকে এই বছরে পাশের হার বেড়েছে ০.০৬ শতাংশ। তবে দ্বাদশের ফলাফলের মত দশম শ্রেণির ফলাফলেও মেধাতালিকায় এগিয়ে মেয়েরা। ৯৫ শতাংশ ছাত্রী এই বছর উত্তীর্ণ হয়েছেন দশম শ্রেণির পরীক্ষায়, ছাত্রদের থেকে পাশের হার ২.৩৭ শতাংশ বেশি।

সারা দেশের মধ্যে সবথেকে বেশি পাশের হার রয়েছে ত্রিবান্দ্রমে। দশম শ্রেণির পরীক্ষায় এই অঞ্চলে পাশের হার ৯৯.৭৯ শতাংশ। এই বছর সারা দেশে সিবিএসইর দশম শ্রেণির বোর্ড পরীক্ষায় (CBSE 10th Result) অংশ নিয়েছিলেন ২৩ লক্ষ ৭১ হাজার ৯৩৯ জন পড়ুয়া। এদের মধ্যে ১.৯৯ লক্ষেরও বেশি পড়ুয়া ৯০ শতাংশ নম্বর পেয়েছেন পরীক্ষায়। ৪৫ হাজার ৫১৬ জন পরীক্ষার্থী পেয়েছেন ৯৫ শতাংশ ও তার বেশি নম্বর। আর কম্পার্টমেন্ট পরীক্ষার জন্য রাখা হয়েছে ১.৪১ লক্ষ পরীক্ষার্থীকে।

গত বছরে কম্পার্টমেন্টাল পেয়েছিল ১ লক্ষ ৩২ হাজার ৩৩৭ জন পড়ুয়া। এই শিক্ষার্থীরা পুনরায় পরীক্ষা দিতে পারবেন এবং পড়াশোনা চালিয়ে যেতে পারবেন। আগের বছরের থেকে এবার কম্পার্টমেন্টাল পরীক্ষার্থীর সংখ্যা বেড়েছে।

প্রতিষ্ঠান ভিত্তিক পারফরম্যান্স  

জওহর নবোদয় বিদ্যালয় থেকে পাশের হার ৯৯.৪৯ শতাংশ

কেন্দ্রীয় বিদ্যালয়ে পাশের হার ৯৯.৪৫ শতাংশ

অন্যান্য স্বশাসিত স্কুল থেকে পাশের হার – ৯৪.১৭ শতাংশ

কীভাবে চেক করবেন স্কোরকার্ড

এর জন্য প্রথমেই আপনাকে সেন্ট্রাল বোর্ড ফর সেকেন্ডারি এডুকেশনের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে cbseresults.nic.in অথবা cbse.gov.in-এ।  

তারপরে হোমপেজে CBSE 10th Result 2025 লিঙ্কে ক্লিক করুন।

এরপরে একটি নতুন উইন্ডো খুলে যাবে। সেখানে আপনার রোল নম্বর, স্কুলের নম্বর ও জন্ম তারিখ বসাতে হবে।

সাবমিট করার পরেই আপনার ডিজিটাল মার্কশিট স্ক্রিনে দেখা যাবে।

এই মার্কশিট আপনি ডাউনলোড করে নিতে পারেন।

মোবাইল ফোনে কীভাবে চেক করবেন

নিজের মোবাইল থেকে আপনি ডিজিলকার বা উমঙ্গ অ্যাপে এই স্কোরকার্ড দেখতে পাবেন। এই অ্যাপে লগ ইন করে এই ফলাফল দেখা যাবে সহজেই। একইভাবে রোল নম্বর ও অন্যান্য তথ্য বসিয়ে সাবমিট করতে হবে আপনাকে।

Education Loan Information:
Calculate Education Loan EMI

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Success Story: মা-বাবা সবজি বিক্রি করতেন, টাকার অভাবে হেঁটে ১২ কিমি দূরের স্কুলে যেতেন, সেই ছেলেই আজ IPS
মা-বাবা সবজি বিক্রি করতেন, টাকার অভাবে হেঁটে ১২ কিমি দূরের স্কুলে যেতেন, সেই ছেলেই আজ IPS
Success Story: বাবার পেশা ছাগল চরানো, সংসারে অভাব-অনটন! একসময় প্রয়োজনে সাহায্য করেনি পুলিশও, সেই পরিবার থেকেই IPS বিরুদেব
বাবার পেশা ছাগল চরানো, সংসারে অভাব-অনটন! একসময় প্রয়োজনে সাহায্য করেনি পুলিশও, সেই পরিবার থেকেই IPS বিরুদেব
Success Story: ১২ বছরেই সৌরচালিত ইস্ত্রি গাড়ি আবিষ্কার! বিনিশা উমাশঙ্করের ভাবনায় নতুন রূপ পাচ্ছে ১ কোটি ইস্ত্রি পেশাদারের জীবন
১২ বছরেই সৌরচালিত ইস্ত্রি গাড়ি আবিষ্কার! বিনিশা উমাশঙ্করের ভাবনায় নতুন রূপ পাচ্ছে ১ কোটি ইস্ত্রি পেশাদারের জীবন
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?

ভিডিও

BJP News : খাস কলকাতায় গুপ্তা ব্রাদার্সের দোকানে গুণ্ডাগিরি বিজেপি নেতার | ABP Ananda LIVE
KMC Teachers Agitation | পুজোর মুখে কর্মহীন, কলকাতা পুরসভার চুক্তিভিত্তিক শিক্ষকদের বিক্ষোভ | BJP
Tarapith Fire News Update | অনিয়মের জেরে ১৫টি হোটেল বন্ধের নির্দেশ, কী পরিস্থিতি হোটেলগুলির?
ED-IPAC Case | ED-র I-PAC আগে বিরোধিতা, এখন CBI তদন্তে আপত্তি নেই Mamata Banerjee-র !
Burdwan Medical: থ্রেট কালচারে নাম জড়ানো অভীক দে-কে জিজ্ঞাসাবাদ তদন্ত কমিটির

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget