এক্সপ্লোর

CBSE Class 10 Result: বেড়েছে পাসের হার, CBSE-র দশম শ্রেণীতে ৯০ শতাংশের বেশি নম্বর পেল ২ লক্ষ ২১ হাজার ছাত্রছাত্রী!

CBSE Pass Percentage: সিবিএসই-এর এই পরিসংখ্যান দেশের মেধাবী শিক্ষার্থীদের শক্তিশালী পারফরম্যান্সও তুলে ধরে। মোট পরীক্ষার্থী সংখ্যা বিচার করলে এই বছর পরীক্ষা দিয়েছে ২৪ লক্ষ ৭১ হাজার ৭৭৭ জন।

নয়া দিল্লি: প্রকাশিত হয়েছে সিবিএসই-র দশম শ্রেণীর ফলাফল। আর সেই ফলাফলে দেখা যাচ্ছে ৯৫ শতাংশ বা তার থেকে বেশি নম্বর পেয়েছে ৫৫ হাজার ৩৬৮ জন ছাত্রছাত্রী। আবার ৯০ শতাংশের বেশি নম্বর অপেতেছে ২ লক্ষ ২১ হাজার ৫৭৪ জন ছাত্রছাত্রী। শতাংশের বিচারে ২.২৪ শতাংশ পরীক্ষার্থী পেয়েছে ৯৫ শতাংশের বেশি নম্বর ও ৮.৯৬ শতাংশ ছাত্রছাত্রী পেয়েছে ৯০ শতাংশের বেশি নম্বর।

সিবিএসই-এর এই পরিসংখ্যান দেশের মেধাবী শিক্ষার্থীদের শক্তিশালী পারফরম্যান্সও তুলে ধরে। মোট পরীক্ষার্থী সংখ্যা বিচার করলে এই বছর মোট ২৪ লক্ষ ৮৩ হাজার ৪৭৯ জন ছাত্রছাত্রী পরীক্ষার জন্য রেজিস্ট্রেশন করলেও পরীক্ষা দিয়েছে ২৪ লক্ষ ৭১ হাজার ৭৭৭ জন। আর এর মধ্যে পাস করেছে ২৩ লক্ষ ১৬ হাজার ৮ জন। অর্থাৎ, শতাংশের বিচারে এই বছর ৯৩.৭ শতাংশ ছাত্রছাত্রী পাস করেছেন। যা গত বছরের ৯৩.৬৬ শতাংশের তুলনায় ০.০৪ শতাংশ বেশি।

এবারের বোর্ড পরীক্ষায় যাঁরা বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থী, তাঁদের ফলাফলও খুবই। ২০২৬ সালের পরীক্ষায় ৪৫২ জন শিক্ষার্থী ৯০ শতাংশ বা তার বেশি নম্বর পেয়েছে। আর এর থেকেই বোঝা যায় বিশেষ ভাবে সক্ষম শিক্ষার্থীরাও মূল ধরার শিক্ষায় উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে।

ওয়েবসাইট ছাড়াও আরও একাধিক ভাবে এবারের সিবিএসই পরীক্ষার রেজাল্ট দেখা যায়। ডিজি লকার (DigiLocker), উমঙ্গ অ্যাপ (UMANG App) সহ একাধিক জায়গায় দেখা যায় সিবিএসই-র (CBSE) ক্লাস ১০-এর রেজাল্ট।

আপনার সিবিএসই-র পরীক্ষার মার্কশিট ডিজি লকারেও (DigiLocker) দেখতে পাবেন আপনি। যাদের যাদের APAAR ID লিঙ্ক করা রয়েছে, তাঁরা ইস্যুড ডকুমেন্টস সেকশনে গেলেই দেখতে পাবেন তাঁদের সিবিএসই ক্লাস ১০-এর রেজাল্ট।

উমঙ্গ অ্যাপে (UMANG App) সিবিএসই-র ক্লাস ১০-এর রেজাল্ট দেখতে চাইলে প্রথমে এই অ্যাপটা (UMANG App) ডাউনলোড করতে হবে। তারপর রেজিস্টার্ড মোবাইল নম্বর দিয়ে উমঙ্গ অ্যাপে (UMANG App) লগইন করতে হবে। তারপর সেখানে সিবিএসই (CBSE) সার্ভিসে গিয়ে সার্চ করতে হবে। তারপর রোল নম্বর ও জন্ম তারিখ লিখে সাবমিট করলেই দেখা যাবে রেজাল্ট। তারপর সেই রেজাল্ট ডাউনলোডও করে ফেলা যাবে।

ডিজি লকার (DigiLocker) ও উমঙ্গ অ্যাপ (UMANG App) ছাড়াও কিন্তু এই CBSE-র রেজাল্ট দেখা যায়। এর জন্য cbse10 <rollno> <sch no> <center no> লিখে  7738299899 নম্বরে একটা মেসেজ পাঠাতে হবে। এ ছাড়াও 011–24300699 নম্বরে ফোন করেও রেজাল্ট জানতে পারবেন।

তথ্যসুত্র: IANS

Education Loan Information:
Calculate Education Loan EMI

সেরা শিরোনাম

Railway Jobs: পরীক্ষা ও ইন্টারভিউ ছাড়া রেলে চাকরির বড় সুযোগ, শূন্যপদ ৪৬৫১টি, কারা আবেদনের যোগ্য ?
পরীক্ষা ও ইন্টারভিউ ছাড়া রেলে চাকরির বড় সুযোগ, শূন্যপদ ৪৬৫১টি, কারা আবেদনের যোগ্য ?
IAF Recruitment : ইন্ডিয়ান এয়ারফোর্সে অফিসার হতে চান, প্রকাশিত হল নিয়োগের বিজ্ঞপ্তি 
ইন্ডিয়ান এয়ারফোর্সে অফিসার হতে চান, প্রকাশিত হল নিয়োগের বিজ্ঞপ্তি 
IIT Kharagpur Postgraduate Medical Courses: উচ্চশিক্ষায় বড় পরিবর্তন, IIT খড়গপুরে স্নাতকোত্তর মেডিক্যাল কোর্স চালু হচ্ছে, কারা সুযোগ পাবেন?
উচ্চশিক্ষায় বড় পরিবর্তন, IIT খড়গপুরে স্নাতকোত্তর মেডিক্যাল কোর্স চালু হচ্ছে, কারা সুযোগ পাবেন?
Success Story: বাবার ছোট্ট পানের দোকান, UPPSC জুডিশিয়াল সার্ভিসের পরীক্ষায় পাশ করে স্বপ্নপূরণ বিচারক নিশি গুপ্তার
বাবার ছোট্ট পানের দোকান, UPPSC জুডিশিয়াল সার্ভিসের পরীক্ষায় পাশ করে স্বপ্নপূরণ বিচারক নিশি গুপ্তার

ভিডিও

Suraksha Diagnostics | বেসরকারিভাবে কলকাতা তথা পূর্ব ভারতে 'সুরক্ষা ডায়াগনস্টিক' চালু করল জেনোমিক টেস্টিং | ABP Ananda LIVE
Dilip Ghosh:
Assam Accident: কাজিরাঙা অভয়ারণ্যের কাছে কন্টেনারের সঙ্গে মিনিবাসের মুখোমুখি সংঘর্ষ, ২৩জনের মৃত্যু!
Manoj Orao:
Sumit Roy: ডায়মন্ড হারবারের নগেন্দ্রবাজারে তোলাবাজির অভিযোগ, আদালতে পেশ করা হল সুমিত রায়কে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Adhikari: পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Shubhankar Sarkar : বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
Gold Price Today: সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
Post Office VS Bank FD : পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
Virat Kohli: যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
KFC Dominos Suspended : দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
Howrah Municipal Corporation : হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
IPL: নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
Embed widget