এক্সপ্লোর

CBSE Result 2024 Date during Poll: দু’মাস ধরে ভোট; CBSE-এর টেন, টুয়েলভের রেজাল্ট কবে ?

CBSE Result 2024 Date: চলতি বছরে ১৯ এপ্রিল থেকে ভোট শুরু হচ্ছে। ১ জুন ভোট শেষ। এর মাঝে কবে সিবিএসই বোর্ডের রেজাল্ট প্রকাশ করা হবে ?

কলকাতা: সিবিএসই বোর্ডের দশম ও দ্বাদশ শ্রেণির পরীক্ষা শেষ। গত ২ এপ্রিল ক্লাস টুয়েলভের পরীক্ষা শেষ হয়েছে। অন্যদিকে গত ১৩ মার্চ শেষ হয়েছে ক্লাস টেনের পরীক্ষা। ইতিমধ্য়েই শুরু হয়ে গিয়েছে খাতা দেখার প্রক্রিয়া। ১৩ মার্চের পর থেকে খাতা দেখা শুরু হয়ে গিয়েছে প্রতিটি ক্লাসেরই। একাধিক সূত্রের খবর, পরীক্ষার খাতা পাওয়ার ১০-১২ দিনের মধ্যে সেই খাতা দেখে জমা দিতে হয়। চলতি বছর লোকসভা ভোট রয়েছে। তাই এবার সঠিক সময়ে রেজাল্ট প্রকাশের জন্য বেশি তৎপর হতে পারে সিবিএসই। 

ভোটের জেরে দেরির আশঙ্কা ?

যে কোনও দিন সিবিএসই ক্লাস টেন ও টুয়েলভের রেজাল্ট প্রকাশের দিনক্ষণ ঘোষণা করতে পারে সিবিএসই। আগামী ১৯ এপ্রিল থেকে সারা দেশে সাত দফার লোকসভা ভোট শুরু হচ্ছে। ভোটের জেরে বিভিন্ন রাজ্যে পরিবহন ব্যবস্থায় কিছুটা সমস্যা তৈরি হতে পারে। যার ফলে খাতা দেখে রেজাল্ট তৈরি করে প্রকাশ করার ক্ষেত্রে অল্পবিস্তর সমস্য়া হতে পারে। তবে সেই সমস্যার কথা মাথায় রেখেই এগোচ্ছে সিবিএসই। একাধিক জাতীয় সংবাদমাধ্যম সূত্রের খবর, ১৯ এপ্রিলের আগেই পরীক্ষার খাতা বিভিন্ন সেন্টার থেকে সেন্টারে পরিবহন সংক্রান্ত কাজগুলি সেরে ফেলতে পারে সেন্ট্রাল বোর্ড অব সেকেন্ডারি এডুকেশন।

রেজাল্টের তারিখ ?

সাধারণত প্রতি বছরই মে মাস নাগাদ রেজাল্ট প্রকাশ করে সিবিএসই। চলতি বছরেও তেমনটা হতে পারে। প্রথম সপ্তাহে প্রকাশের সম্ভাবনা খুবই কম বলে মনে করছে ওয়াকিবহালমহল। বরং মে মাসের দ্বিতীয় সপ্তাহে রেজাল্ট প্রকাশ করা হতে পারে। নানা সংবাদমাধ্যম সূত্রের খবর অনুযায়ী, ৫ মে-এর পরেই প্রকাশ করা হবে রেজাল্ট। তবে ১৩ মে-এর থেকে দেরি হবে না। অর্থাৎ ৫ মে থেকে ১৩ মে-এর মধ্যেই প্রকাশিত হতে পারে সিবিএসই বোর্ডের ক্লাস টেন ও টুয়েলভের রেজাল্ট। 

একই দিনে কি রেজাল্ট ?

২০১৮ সাল পর্যন্ত আলাদা আলাদা দিনেই প্রকাশ করা হত সিবিএসই বোর্ডের রেজাল্ট। কোভিডের পর থেকে ক্লাস টেন ও টুয়েলভের রেজাল্ট একই দিনে প্রকাশ করা শুরু হয়। তবে কয়েক ঘন্টার তফাতে। মাঝের কয়েক ঘন্টা স্কুলগুলিকে প্রস্তুতির জন্য সময় দেওয়া হয়। এই বছরও আগের বছরগুলির মতো একই দিনে রেজাল্ট প্রকাশ করা হবে বলে মনে করা হচ্ছে।

ডিসক্লেইমার: এই তথ্যাদি পরামর্শস্বরূপ পড়ুয়া/পরীক্ষার্থী/চাকরিপ্রার্থীদের উপকারহেতু দেওয়া। তাঁদের কাছে একান্ত অনুরোধ অবশ্যই সংশ্লিষ্ট ওয়েবসাইট/নথি/বিজ্ঞপ্তি খুঁটিয়ে দেখে নিন।
আরও পড়ুন - 
Viral Video: যানজটের মাঝেই UPSC প্রস্তুতি ! Zomato ডেলিভারি বয়ের অধ্যবসায় নজর কাড়ল নেটদুনিয়ার

Education Loan Information:
Calculate Education Loan EMI

সেরা শিরোনাম

Success Story: ছেলেকে পড়াতে গয়না বিক্রি মায়ের, ঋণ নেন বাবা, আর দিনমজুরের কাজ করেছেন বোনেরা, অবশেষে সিভিল সার্ভিস ক্র্যাক পবনের
ছেলেকে পড়াতে গয়না বিক্রি মায়ের, ঋণ নেন বাবা, আর দিনমজুরের কাজ করেছেন বোনেরা, অবশেষে সিভিল সার্ভিস ক্র্যাক পবনের
Central Railway Recruitment : দশম শ্রেণির সঙ্গে এই যোগ্যতা থাকলেই রেলে চাকরির সুযোগ, ২৮৬১টি শিক্ষানবীশ পদে হবে নিয়োগ
দশম শ্রেণির সঙ্গে এই যোগ্যতা থাকলেই রেলে চাকরির সুযোগ, ২৮৬১টি শিক্ষানবীশ পদে হবে নিয়োগ
Success Story: বিয়ের চাপ, পর পর ব্যর্থতা—কিছুই দমাতে পারেনি অস্মিতাকে, অবশেষে CGL-এ AIR 40, কেন্দ্রীয় সরকারি আধিকারিক জয়পুরের মেয়ে
বিয়ের চাপ, পর পর ব্যর্থতা—কিছুই দমাতে পারেনি অস্মিতাকে, অবশেষে CGL-এ AIR 40, কেন্দ্রীয় সরকারি আধিকারিক জয়পুরের মেয়ে
Success Story: বাবার মৃত্যুর পরও থামেননি, শোক সামলে আজ DSP হলেন উত্তর প্রদেশের আকাঙ্ক্ষা
বাবার মৃত্যুর পরও থামেননি, শোক সামলে আজ DSP হলেন উত্তর প্রদেশের আকাঙ্ক্ষা

ভিডিও

Medical College |
Cyclonic Storm Akvan | ধেয়ে আসছে 'আকভান', বাতিল ১৪টি ট্রেন | #abpananda
Suvendu Adhikari : দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী | ABP
Kolkata Medical College | কলকাতা মেডিক্যাল কলেজ কান্ডে উপাধ্যক্ষকে তলব স্বাস্থ্য ভবনের
Supreme Court: কলকাতা পুরসভার ভোট নিয়ে জরুরি ভিত্তিতে শুনানির জন্য আর্জি মঞ্জুর সুপ্রিম কোর্টে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Embed widget