এক্সপ্লোর

Job News: লিখিত পরীক্ষা ছাড়াই চাকরি হবে কোল ইন্ডিয়ায়- ১.৫ লাখ পর্যন্ত বেতন, কীভাবে আবেদন ?

Coal India Job: কেন্দ্রীয় সরকারি সংস্থা কোল ইন্ডিয়ায় চাকরি। একটিমাত্র শূন্যপদে নিয়োগ হবে। আবেদন করতে পারবেন অবসরপ্রাপ্ত সরকারি ইঞ্জিনিয়াররা। কীভাবে আবেদন ? শেষ দিন কবে ?

Coal India Recruitment: রাষ্ট্রায়ত্ত সংস্থায় চাকরির সুযোগ। মাসে সর্বোচ্চ ১.৫ লক্ষ টাকা পর্যন্ত বেতন। কোল ইন্ডিয়ায় নিয়োগের বিজ্ঞপ্তি জারি হল। বিগত ২৫ জানুয়ারি এই বিজ্ঞপ্তি জারি করে 'অ্যাডভাইসর (সোলার)' পদে নিয়োগ করা হবে, তবে এই নিয়োগ হবে সম্পূর্ণ চুক্তিভিত্তিক (Coal India Recruitment)। শুধুমাত্র অবসরপ্রাপ্ত ব্যক্তিরাই এই পদে আবেদন করতে পারবেন। কীভাবে করবেন আবেদন ? বেতন ছাড়া আরও কী সুবিধে মিলবে ?

শূন্যপদ

অ্যাডভাইসর (সোলার) পদে নিয়োগ হবে কোল ইন্ডিয়ায়। এই নিয়োগ পূর্ণ সময়ের জন্য হলেও চুক্তিভিত্তিক, স্থায়ী চাকরি নয়।

যোগ্যতা

প্রার্থীকে অবশ্যই অবসরপ্রাপ্ত সরকারি প্রকৌশলী হতে হবে। অ্যাডিশনাল চিফ ইঞ্জিনিয়ার কিংবা তদুর্ধ্ব পদে অবসর নেওয়া প্রার্থীই এই আবেদনের যোগ্য। এল ২১ পে ম্যাট্রিক্সে সর্বশেষ বেতন পেয়ে থাকতে হবে প্রার্থীকে।

বয়সসীমা

চুক্তির (Coal India Recruitment) মেয়াদ শেষ হওয়ার আগে পর্যন্ত কোনওভাবেই প্রার্থীর বয়স ৬৫ বছরের বেশি হওয়া যাবে না।

বেতনক্রম

অবসরপ্রাপ্ত কর্মীদের পদ অনুযায়ী বেতন কাঠামোতে পার্থক্য রয়েছে। তবে এই পদে ন্যূনতম ৭৫ হাজার টাকা থেকে শুরু করে মাসিক ১.৫ লক্ষ টাকা সর্বোচ্চ বেতন পাওয়া যাবে।

অন্যান্য সুবিধে

  • যাতায়াত এবং থাকার ব্যবস্থা সংস্থার নিজস্ব। তবে যদি কোনও ক্ষেত্রে তা না পাওয়া যায়, সংস্থার তরফে যাতায়াত খরচ হিসেবে ৫ শতাংশ মাসিক কনসলিডেটেড পে (Coal India Recruitment) এবং থাকার জন্য ৮ শতাংশ থেকে ২৪ শতাংশ পর্যন্ত মাসিক কনসলিডেটেড পে দেওয়া হবে। এই অতিরিক্ত অর্থ বেতনের সঙ্গে যুক্ত হয়েই প্রার্থীকে দেওয়া হবে।
  • মোবাইলের বিলের ক্ষেত্রে মাসে মোবাইল ফোনের বিল কিংবা মাসিক ৭৫০ টাকা যে পরিমাণ কম থাকবে সেই টাকা দেওয়া হবে প্রার্থীকে।
  • ছয় মাসে ১৫ দিনের সবেতন ছুটি অতিরিক্ত পাবেন কর্মী। তার সঙ্গে TA বা DA তো রয়েইছে।

কর্মস্থল

এই পদে নির্বাচিত প্রার্থীকে রাজস্থানের জয়পুরে থেকে কাজ করতে হবে।

আবেদনের পদ্ধতি

আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন না। সংশ্লিষ্ট ওয়েবসাইটের বিজ্ঞপ্তিতে উল্লিখিত ঠিকানায় ডাকযোগে সমস্ত নথি সহ নিজের আবেদনপত্র পাঠাতে পারবেন।

আবেদনের শেষ দিন

আগামী ৯ ফেব্রুয়ারি ২০২৪, দুপুর ৩টের মধ্যে সংশ্লিষ্ট দফতরে (Coal India Recruitment) আবেদনপত্র পাঠাতে হবে। এরপরে কোনওরকম আবেদনপত্র গৃহীত হবে না।

বিস্তারিত জানতে নজর রাখুন সংশ্লিষ্ট সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে এবং বিজ্ঞপ্তি ভালভাবে পড়েই আবেদন করুন।

আরও পড়ুন: Job News: ওয়াক-ইন-ইন্টারভিউ এশিয়াটিক সোসাইটিতে, কবে-কখন ? কোন পদে নিয়োগ ?

Education Loan Information:
Calculate Education Loan EMI

সেরা শিরোনাম

Indian Army Recruitment : ভারতীয় সেনায় ২৬০০ পদে হচ্ছে নিয়োগ, এরা আবেদন করতে পারেন, রইল অ্য়াপ্লাইয়ের লাস্ট ডেট
ভারতীয় সেনায় ২৬০০ পদে হচ্ছে নিয়োগ, এরা আবেদন করতে পারেন, রইল অ্য়াপ্লাইয়ের লাস্ট ডেট
Child Death: হোমওয়ার্ক না করায় শিক্ষিকার মার খাওয়ার ভয়! মর্মান্তিক পরিণতি হল LKG পড়ুয়ার
হোমওয়ার্ক না করায় শিক্ষিকার মার খাওয়ার ভয়! মর্মান্তিক পরিণতি হল LKG পড়ুয়ার
Success Story: হ্যারিকেনের আলোয় পড়াশোনা, পরিবারের আয় ছিল দেড় হাজার, অন্ধকার ঘর থেকে IAS অফিসার এই যুবক
হ্যারিকেনের আলোয় পড়াশোনা, পরিবারের আয় ছিল দেড় হাজার, অন্ধকার ঘর থেকে IAS অফিসার এই যুবক
Bank Of Baroda Jobs: ২৫০০ পদে নিয়োগ করছে ব্যাঙ্ক অফ বরোদা, সেপ্টেম্বরের এই তারিখ পর্যন্ত আবেদনের সুযোগ
২৫০০ পদে নিয়োগ করছে ব্যাঙ্ক অফ বরোদা, সেপ্টেম্বরের এই তারিখ পর্যন্ত আবেদনের সুযোগ

ভিডিও

যুক্তি তক্কো পর্ব ২ : ব্রেকফাস্ট, হাই-টি আর মাখোমাখো ভোজনে, বিরোধীকে মাপা হল বন্ধুর ওজনে!
যুক্তি তক্কো পর্ব ১ : ব্রেকফাস্ট, হাই-টি আর মাখোমাখো ভোজনে, বিরোধীকে মাপা হল বন্ধুর ওজনে!
Abhishek Banerjee | সেবাশ্রয় নিয়ে দায়ের হওয়া মামলায় রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
Jadavpur University News: চার নম্বর গেটে মেরামতির পর ফের বসানো হল এমব্লেম | ABP Ananda LIVE
Chok Bhanga 6ta | বহিরাগতরা ঢুকে তাণ্ডব চালাল, আগুন জ্বলল ক্যাম্পাসে , সেখানে অভিযোগ দায়েরে কেন ৩৭ ঘণ্টা? অভিযোগ দায়ের হল গ্রেফতার কবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget